এক্সপ্লোর

আর মাত্র দুদিন, প্যানের সঙ্গে আধার যুক্ত করার সহজ উপায়

কলকাতা: সরকারি নির্দেশিকা অনুযায়ী, ৩০ জুনের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণ না করলে বাতিল হয়ে যেতে পারে আপনার প্যান কার্ডটি। ২০১৭-র ফিনান্স অ্যাক্ট অনুযায়ী, আয়কর জমার জন্য ১২ সংখ্যার ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। আয়কর বিভাগের বক্তব্য, আধারের সঙ্গে প্যান যুক্ত করা আধার ওটিপি ব্যবহার করে আয়কর রিটার্নের অনলাইন যাচাই করার ক্ষেত্রে কার্যকরী হবে। এই নিয়ম চালু হলে একজনের পক্ষে একাধিক প্যান কার্ড ব্যবহার করা সম্ভব হবে না। কর ফাঁকি দেওয়াও কঠিন হবে। আয়কর যাঁরা জমা দেন না, তাঁদেরও প্যানের সঙ্গে আধার যুক্ত করতে হবে। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যাঁরা আধার কার্ড এরমধ্যে পাননি তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। তাঁদের যত শীঘ্র সম্ভব আধারের জন্য আবেদন করতে হবে। এক নজরে দেখে নেওয়া যাক প্যানের সঙ্গে আধার যুক্ত করার পদ্ধতি- অনলাইনে কীভাবে যুক্ত করবেন- আয়কর বিভাগের ওয়েবসাইটে এর জন্য একটা নতুন ফিচার রয়েছে। রেজিস্টার বা লগইন না করেও এর মাধ্যমে প্যানের সঙ্গে আধার যুক্ত করা যাবে। এজন্য আয়কর দফতরের  ওয়েবসাইট  incometaxindiaefiling.gov.in-এ যেতে হবে। ওয়েবসাইটটি খুললে বাঁদিকে 'আই অ্যাম' শিরোনামের নীল বক্সের নিচে দেখতে পাওয়া যাবে 'লিঙ্ক আধার' অপশন। ওই লিঙ্কে ক্লিক করে প্যান, আধার নম্বর, নাম (আধার কার্ডে যে বানানে লেখা সেই বানানেই লিখতে হবে। লিঙ্গ ও জন্মতারিখও একই হতে হবে।)। প্যান ও আধার কার্ডে এক্ষেত্রে কোনও অমিল থাকলে যুক্তিকরণ হবে না। ইউআইডিএআই থেকে ভেরিফিকেশন পাওয়ার পর সংযুক্তির প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এসএমএস-এর মাধ্যমে সংযুক্তি ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ এই দু’টি নম্বরের যে কোনও একটিতে এসএমএস পাঠাতে হবে। মেসেজ বক্সে গিয়ে লিখতে হবে UIDPAN ><Space <12 digit Aadhar><Space><10 Digit Pan> এবং উপরের একটি নম্বরে পাঠিয়ে দিতে হবে।

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

TMC Bhawan Controversy : তৃণমূল ভবন কার? 'কালীঘাট তৃণমূল' নাকি 'ঋতব্রত তৃণমূল', কোন শিবিরের ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৩.০৭.২০২৬)।'সেবাশ্রয়'-এ 'অনিয়ম',অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৬ আইনের ২৭ ধারায় মামলা রুজু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৩.০৭.২০২৬)।১৫ দিনে ৬ রাজ্য, গ্রেফতারি এড়াতে দেবরাজের 'ভারত-দর্শন'!
Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা
Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget