এক্সপ্লোর

গত বছরও আকাঙ্খার সঙ্গে দিল্লিতে ক্যান্ডেল লাইট ডিনারে ‘ভ্যালেন্টাইন ডে’ পালন করেছিল উদয়ন

কলকাতা: প্রেমিকা খুনে অভিযুক্তর মুখেই প্রেম দিবসের কথা!চোদ্দই ফেব্রুয়ারির ঠিক আগে, ‘ভ্যালেন্টাইন ডে’ নিয়ে মুখ খুলল উদয়ন দাস! পুলিশ সূত্রে খবর, আকাঙ্খার সঙ্গে তার দেখা করার দিন, ক্ষণ, মুহূর্ত...সবেরই বিবরণ দিয়েছে উদয়ন। জানিয়েছে, ২০০৭ সালে আকাঙ্খা যখন জয়পুরে পড়াশোনা করত, তখন তার সঙ্গে অর্কুটে আলাপ। ওই বছরেরই ১০ জুন, রায়পুর থেকে বিমানে জয়পুর গিয়ে আকাঙ্খার সঙ্গে দেখা করে উদয়ন। এরপর দীর্ঘদিন দু’জনের মধ্যে তেমন যোগাযোগ ছিল না। ২০১৪ সালের জানুয়ারিতে, ফেসবুকে ফের কথা শুরু....শুরু ঘনিষ্ঠতা। ওই বছরের ১৩ ডিসেম্বরে হাওড়া স্টেশন সংলগ্ন একটি হোটেলে উঠেছিল উদয়ন। তখন আকাঙ্খার বাবা বর্ধমানে পোস্টিং ছিলেন। ওই হোটেলে এসে রাত্রিবাস করে আকাঙ্খা। এরপর দিল্লিতে হোটেলে বহু বার দু’জনে একসঙ্গে থেকেছে। উদয়নের দাবি,২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর প্রথমবার বিমানে ভোপাল যায় আকাঙ্খা। মন্দিরে পুজো দিয়ে বিয়ে করে, দু’জন ফ্ল্যাটে ফিরে আসে। উদয়ন জানিয়েছে, ২০১৫ সালের ভ্যালেন্টাইনস ডে-তে পটনায় ছিল আকাঙ্খা। সেলিব্রেট করতে, ভোপাল থেকে বিমানে পটনা গিয়েছিল উদয়ন। রেস্তোরাঁয় নৈশভোজ করে দু’জন। মেনুতে ছিল, পছন্দের ডিশ, চিকেন ব্রেস্ট ও ওয়াইন। পটনাতেই যেহেতু আকাঙ্খার বাড়ি, তাই সেবার তার হোটেলে থাকা হয়নি। ফলে, ভোপাল ফিরে আসতে হয়েছিল উদয়নকে। ২০১৬ সালের ভ্যালেন্টাইন্স ডে’তে দিল্লিতে দেখা করে দু’জন। হার্ড রক ক্যাফেতে সেরেছিল ক্যান্ডেল লাইট ডিনার। তারপর হোটেলে রাত্রিবাস... গত অক্টোবরে বাঁকুড়ায় গিয়েছিল উদয়ন। আমেরিকার ভিসা করিয়ে দেওয়ার কথা বলে, আকাঙ্খার পরিবারকে সে ভোপালে ডেকেছিল। কিন্তু উদয়নের লক্ষ্যপূরণ হয়নি। ভোপাল যায়নি আকাঙ্খার পরিবার। জানুয়ারিতে উদয়ন তাদের জানায়, ২২ জানুয়ারি সে ও আকাঙ্খা আমেরিকা থেকে ভোপালে ফিরবে। আপনারা চলে আসুন। মেয়ের সঙ্গে দেখা হবে। জানা গেছে, উদয়নের পরিকল্পনা ছিল,  এবছর ভ্যালেন্টাইন ডেতে আমেরিকা থেকে ফিরে এসে, ভোপালের বাড়িতে ভ্যালেন্টাইন ডে উদযাপন করছে, সেরকম সবাইকে খবর দেবে বলে ভেবেছিল উদয়ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget