এক্সপ্লোর

ডিমের কুসুম বা মাংস খাওয়ার সঙ্গে রক্তে কোলেস্টেরল বাড়ার সম্পর্ক নেই, জানাল মার্কিন রিপোর্ট

কলকাতা: কুসুমের প্রতি ভালবাসার সামনে আর কাঁটা হয়ে দাঁড়াবে না কোলেস্টেরল। হ্যাঁ, সানডে হোক বা মানডে, এবার রোজ খেতে পারেন আন্ডে। এক্কেবারে নিশ্চিন্তে। রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ার ভয় দূরে সরিয়ে রেখেই। কারণ, মার্কিন সরকারের সংস্থা ডায়েটারি গাইডলাইন্স অ্যাডভাইজরি কমিটি তাদের ২০১৫ সালের রিপোর্টে পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোলেস্টেরল যুক্ত খাবার খাওয়ার সঙ্গে রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ার কোনও সম্পর্কই নেই। ডায়েটিশিয়ানরা বলছেন, এই রিপোর্ট মানুষের খাবার টেবিলের চেহারাটাই বদলে দিতে পারে। কারণ, এতদিন প্রচলিত ধারণাই ছিল, বয়স ৪০ পেরিয়েছে? তাহলে ডিমের কুসুম, মাখন, চিজ খাওয়া কমাতে হবে। কারণ এসব খেলেই রক্তে বাড়বে কোলেস্টরলের মাত্রা! তা থেকে তৈরি হতে পারে হৃদরোগের আশঙ্কা! এই ধারণার জন্মও ডায়েটারি গাইডলাইন্স অ্যাডভাইজরি কমিটির ২০১০ সালের রিপোর্ট থেকে। যেখানে বলা হয়, প্রতিদিন ৩০০ মিলিগ্রামের বেশি কোলেস্টেরল মানুষের শরীরে যাওয়া উচিত নয়। এরপরই বহু চিকিৎসক ডিম, মাখন চিজ বা রেড মিট খেতে নিষেধ করে দেন। কিন্তু, ২০১৫ সালে ডায়েটারি গাইডলাইন্স অ্যাডভাইজরি কমিটি যে ৫৭২ পাতার রিপোর্ট দিয়েছে, তাতে স্পষ্টই স্বীকার করে নেওয়া হয়েছে যে, তাদের একটা ভুল হয়েছিল। পরীক্ষানিরীক্ষার ফল বলছে যে, কোলেস্টেরল যুক্ত খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ার কোনও সম্পর্ক নেই। কোলেস্টেরল যুক্ত খাবার খেলে, সেই কোলেস্টেরল আমাদের শরীরেই থেকে যায়, এমনটা ভাবার কোনও কারণই নেই। আমাদের রক্তে থাকা কোলেস্টেরলের ৮৫ থেকে ৮৮ শতাংশই তৈরি হয় যকৃৎ থেকে। খাবার থেকে রক্তে মেশে মাত্র ১২ থেকে ১৫ শতাংশ কোলেস্টেরল। এন্ডোক্রিনোলজিস্ট অভিজিৎ চন্দ জানান, লিভার কোলেস্টেরল তৈরি করে। বাইরেরটা খেলে সমস্যা হবে, এমন নয়। খাওয়ার কোলেস্টেরলের সঙ্গে রক্তের কোলেস্টেরলের সম্পর্ক নেই। অনেকে ভাবতে পারেন, মার্কিন সরকারের এক কমিটির রিপোর্টে এত ভরসা করব কেন? সেক্ষেত্রে বলে রাখা ভাল, ডায়েটারি গাইডলাইন্স অ্যাডভাইজরি কমিটিকে আর দশটা স্বাস্থ্য সংক্রান্ত সংস্থার সঙ্গে মিলিয়ে ফেলবেন না! কারণ, মার্কিন সরকারের এই কমিটির রিপোর্টের দিকে শুধু আমেরিকা নয়, গোটা বিশ্ব তাকিয়ে থাকে। সহজ কথায় বললে এদের কাজ, দু’বছর বা তার বেশি বয়সীদের জন্য আলাদা আলাদা করে পুষ্টিকর খাদ্যতালিকা সুপারিশ করা। যাতে তারা রোগভোগ ছাড়া সুস্থভাবে জীবনযাপন করতে পারে। এজন্য প্রত্যেক পাঁচ বছর অন্তর তারা রিপোর্ট দেয়। আমেরিকার বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত সংস্থা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলিও এই রিপোর্টের ওপর ভরসা করে। এমনকী, মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য এবং পুষ্টি নীতি কী হবে, বিভিন্ন রোগ প্রতিরোধ অভিযান কীভাবে চালানো হবে, তাও ঠিক হয় এই রিপোর্টের ওপর ভিত্তি করেই। এহেন ডায়েটারি গাইডলাইন্স অ্যাডভাইজরি কমিটির রিপোর্টের পর অন্তত ডিম, মাখন বা চিজের দিকে আড়চোখে তাকানোর কোনও কারণ নেই। ইচ্ছে করছে? খেয়ে নিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget