এক্সপ্লোর

বিবেকানন্দ উড়ালপুলের নির্মাণ সামগ্রীর গুণগত মান সঠিক ছিল না, রিপোর্টে মানল রাজ্য

কলকাতা: বিবেকানন্দ উড়ালপুলের নির্মাণ সামগ্রীর গুণগত মান যে সঠিক ছিল না, আদালতে দাঁড়িয়ে তা স্বীকার করে নিল রাজ্য সরকার। উড়ালপুল বিপর্যয়ে ধৃত নির্মাণ সংস্থার কর্তা-সহ ১০ জনের জামিনের আর্জি খারিজ করল হাইকোর্ট। পোস্তায় বিবেকানন্দ উড়ালপুল বিপর্যয় নিয়ে আদালতে দাঁড়িয়ে স্বীকারোক্তি রাজ্য সরকারেরর। শুক্রবার হাইকোর্টের বিচারপতি অসীমকুমার রায় ও সিএস কারনানের ডিভিশন বেঞ্চে, উড়ালপুল বিপর্যয়ে ধৃত নির্মাণকারী সংস্থা আইভিআরসিএলের কর্তা মল্লিকার্জুন রাও, গোপাল কৃষ্ণমূর্তি-সহ ১০ জনের জামিনের আর্জির শুনানি ছিল। শুনানিতে সরকারি আইনজীবী মনোজিৎ সিংহ জানান, আমারা দেশের দুটি পরীক্ষাগারে নির্মীয়মাণ উড়ালপুলের নির্মাণ সামগ্রী পরীক্ষা করিয়েছি। তাদের রিপোর্ট অনুযায়ী, নির্মাণ সামগ্রীর গুণগতমান সঠিক ছিল না। সূত্রের খবর, সম্প্রতি নবান্নকে দেওয়া রিপোর্টে, খড়গপুর আইআইটির বিশেষজ্ঞরা দাবি করেছেন, উড়ালপুল বিপর্যয়ের অন্যতম কারণ নির্মাণ সামগ্রীর গুণগত মান। পাশাপাশি নকশা ও নির্মাণ পদ্ধতিতে ত্রুটি ছিল বলেও দাবি করা হয় রিপোর্টে। এরপরই শুক্রবার, হাইকোর্টে দাঁড়িয়ে রাজ্য সরকার মেনে নিল যে, সত্যিই নির্মাণ সামগ্রীর গুণগতমান সঠিক ছিল না। এরপরই হাইকোর্ট ধৃত ১০জনের জামিনের আর্জি খারিজ করে দেয়। ডিভিশন বেঞ্চর মন্তব্য, একটি উড়ালপুলের সঙ্গে হাজার হাজার মানুষের প্রাণ জড়িয়ে থাকে। এই ধরণের ঘটনায় কারও গাফিলতি থাকলে তা অমার্জনীয়। অভিযুক্তরা কতদিন জেলে রয়েছেন, সেটা গুরুত্বপূর্ণ নয়। সত্য উদ্‍ঘাটন করাই গুরুত্বপূর্ণ বিষয়। ৩১ মার্চ গণিশ টকিজের কাছে ভেঙে পড়ে নির্মীয়মাণ বিবেকানন্দ উড়ালপুল। বেঘোরে প্রাণ হারান অনেকে। আঙুল ওঠে হায়দরাবাদের নির্মাণকারী সংস্থা আইভিআরসিএল এবং প্রকল্পের দায়িত্বে থাকা কেএমডিএ-র দিকে। অভিযোগ ওঠে, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি হচ্ছিল উড়ালপুলটি। কেচো খুড়তে বেরোয় কেউটে। নাম জড়ায় জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক স্মিতা বক্সির আত্মীয় রজত বক্সির। অভিযোগ ওঠে, নির্মাণকারী সংস্থাকে শ্রমিক এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী সরবরাহ করত রজত বক্সির সংস্থা। এবার রাজ্য সরকারও স্বীকার করে নিল যে, নির্মাণ সামগ্রীর গুণগত মান সঠিক ছিল না। কিন্তু, তাৎপর্যপূর্ণ বিষয় হল, শাসক দলের বিধায়কের আত্মীয় রজত বক্সি এখনও অধরা।  

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget