এক্সপ্লোর

প্রশিক্ষণহীন শিক্ষকের তালিকায় ৪ নম্বরে রাজ্য

কলকাতা: প্রশিক্ষণহীন শিক্ষকের সংখ্যায় দেশে চতুর্থ পশ্চিমবঙ্গ। এই তথ্য কেন্দ্রীয় সরকারের। পরিসংখ্যান বলছে, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রশিক্ষণ কোর্স করার জন্য, গোটা দেশ থেকে জমা পড়েছে প্রায় ১৫ লক্ষ আবেদন। কিন্তু তাৎ‍পর্যপূর্ণ বিষয় হল, আবেদনকারীদের মধ্যে ১০ লক্ষই বেসরকারি স্কুলের শিক্ষক। পশ্চিমবঙ্গ থেকে প্রশিক্ষণের জন্য আবেদন করেছেন ১ লক্ষ ৬৯ হাজার শিক্ষক। এই পরিসংখ্যান দেখেই অনেকে চমকে উঠছেন। কারণ, বেশি টাকা খরচ করে বহু অভিভাবকই বেসরকারি স্কুলে ছোটেন। আশা করেন, বেশি টাকা খরচ হলেও, বেসরকারি স্কুলে পড়াশোনার মান হবে উন্নত। কিন্তু সেই বেসরকারি স্কুলেই দেখা যাচ্ছে লক্ষ-লক্ষ প্রশিক্ষণহীন শিক্ষক। শিক্ষার অধিকার আইন অনুযায়ী, শিক্ষকতার জন্য প্রশিক্ষণ বাধ্যতামূলক। রাজ্য অবশ্য ২০১৫ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রশিক্ষণের ছাড় পেয়েছিল। কিছুদিন আগে কেন্দ্র জানায়, সরকারি হোক বা বেসরকারি, সব স্কুলের শিক্ষকদেরই ২০১৯-এর আগে প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক। কিন্তু, এই উদ্যোগ আগে কেন নেওয়া হয়নি, তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে রাজ্য। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘কেন্দ্রের চিন্তাবাবনায় দুর্বলতা রয়েছে। যাদের ২ বছর পরই অবসর তাঁদের প্রশিক্ষণ কেন? এদের ছাড় দিলে বাংলা তালিকায় ১০-এ চলে যাবে। দফতর কথা বলছে। প্রয়োজনে কেন্দ্রকে চিঠি দেওয়া হবে।’ কেন্দ্রের পরিসংখ্যানকে হাতিয়ার করে প্রাথমিক শিক্ষ পর্ষদ দাবি করছে, সরকারি কোথায়? বেশিরভাগ প্রশিক্ষণহীন শিক্ষকই তো বেসরকারি স্কুলে! পর্ষদ সূত্রে দাবি, তাদের তত্ত্বাবধানে রাজ্যে প্রায় ৫০ হাজার পার্শ্বশিক্ষকের প্রশিক্ষণ চলছে। ইতিমধ্যেই পূর্ণ সময়ের লক্ষাধিক শিক্ষকের প্রশিক্ষণ শেষ হয়েছে। বাকি রয়েছে মাত্র কুড়ি হাজারের মতো। কেন্দ্র যেহেতু ২০১৯ সালের সময়সীমা বেঁধে দিয়েছে, তাই শিক্ষকদের প্রশিক্ষণ নেওয়ার হিড়িক পড়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের মাধ্যমে চলছে প্রশিক্ষণ।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget