এক্সপ্লোর

বাতিল নোটে খোরপোশের টাকা, নিতে নারাজ প্রাক্তন স্ত্রী, জেলেই গেলেন স্বামী

কলকাতা: পাঁচশো-হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত যে মানুষের জীবনে কত পরিবর্তন এনেছে, তার ইয়ত্তা নেই! কোথাও রোগীকে হাসপাতালে ভর্তি করা যাচ্ছে না, কোথাও আবার অপহরণকারীরা বিনা মুক্তিপণেই অপহৃতকে ফেরত দিয়ে যাচ্ছে, আর কোথাও আবার বিবাহ বিচ্ছেদেও প্রভাব ফেলছে এই সিদ্ধান্ত। পাঁচশো, হাজার এখন অচল। সেই অচল নোট দিয়েই বকেয়া খোরপোশের টাকা দিতে চেয়েছিলেন মুচিপাড়া থানা এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব বিজয় শীল। কিন্তু, তাঁর প্রাক্তন স্ত্রী, অচল নোটগুলি নিতে অস্বীকার করেন। যার জেরে বৃদ্ধ এখন জেলে। আদালত সূত্রে খবর, গত তিন-চার বছর ধরেই বিজয় শীল খোরপোশ দিচ্ছিলেন না। তাঁর প্রাক্তন স্ত্রী সুমিত্রা শীল শেষমেশ পুলিশের দ্বারস্থ হয়। তাঁর অভিযোগের প্রেক্ষিতে এক সপ্তাহ আগে বিজয় শীলকে গ্রেফতার করা হয়। জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ব্যাঙ্কশাল আদালতের ফ্যামিলি কোর্টে মঙ্গলবার ছিল শুনানি। বিচারক অভিযুক্ত বিজয় শীলের আইনজীবীকে বলেন, খোরপোশ দিয়ে দিলে এই বিষয়টি মিটে যাবে। সেই মতো বিজয় শীলের পরিবারের লোকেরা বকেয়া ২ লক্ষ ২৫ হাজার টাকা নিয়ে আসেন। কিন্তু, সবই পাঁচশো ও হাজার টাকার নোট। যা নিতে অস্বীকার করেন অভিযোগকারী সুমিত্রা শীল। সূত্রের খবর, আদালতে অভিযোগকারী প্রশ্ন তোলেন,  এই সব অচল পাঁচশো ও হাজারোর নোট নিয়ে এখন কী করব? পাল্টা অভিযুক্তের আইনজীবী জানিয়ে দেন,এত টাকা বদলানো সম্ভব নয়। তখন বিচারক অভিযুক্তকে ফের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। অভিযুক্তপক্ষের আইনজীবী জানিয়েছেন, তাঁরা এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যাবেন। অচল নোটের ফাঁসে আপাতত জেলই বৃদ্ধের ঠিকানা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Ashok Kirtania News: রেশন ডিলারের গোডাউনে সারপ্রাইজ ভিজিটে খাদ্যমন্ত্রী, তারপর যা হল... | BJP | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৭.২৬) পর্ব ২: রাজ্যসভার মনোনয়ন জমা TMC-র ৩ প্রাক্তনীর, TMC-র মধ্যে থেকেই এবার অভিষেককে সরানোর দাবি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৭.২৬) পর্ব ১: ভুরিভুরি অভিযোগে অভিযুক্ত সপুত্র নির্মল ঘোষ, অবশেষে গ্রেফতার ছেলে তীর্থঙ্কর
TMC News: তৃণমূলের মধ্য়ে থেকেই উঠল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সরানোর দাবি। Abhishek Banerjee
Nirmal Ghosh: ছেলের গ্রেফতারির পর পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারি কি সময়ের অপেক্ষা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget