এক্সপ্লোর

২-৩ দিনে টাটারা শেড না সরালে খুলে দেব আমরাই: মমতা

কলকাতা: সিঙ্গুরের প্রস্তাবিত প্রকল্প এলাকায় তুঙ্গে তৎপরতা। সমানতালে চলছে সাফাই ও প্লটিংয়ের কাজ। কিন্তু ৫৬ একর জমির ওপর তৈরি টাটাদের কারখানার এই শেডে এখনও হাত দেয়নি রাজ্য সরকার। যদিও সোমবার মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, শেড খোলার প্রশ্নে টাটাদের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করা হবে না। এদিন মুখ্যমন্ত্রী বলেন, টাটাদের সঙ্গে মৌখিক কথা বলেছেন অমিত মিত্র। কোর্টের নির্দেশ সবাই জানে। শেডটা তুলে নিয়ে যেতে বলেছি। যদি আগামী ২-৩ দিনের মধ্যে ওরা না খোলে, তাহলে আমরা খুলে ডিএমের কাছে রাখব, ওরা নিয়ে যাবে। আশা করি নিজেরাই সরিয়ে নেবে। এদিন নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে তিনি জানান, বুধবারের অনুষ্ঠানে ৯১১৭ জন কৃষককে পড়চা-সহ জমির ফেরতের সংশ্লিষ্ট কাগজপত্র দেওয়া হবে। ৮০০ জন কৃষককে দেওয়া হবে সুদ ছাড়া ক্ষতিপূরণ। ওই দিনের অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে, মাটির জয়-মানুষের জয়’। এদিন মমতা ঘোষণা করেন, ৯৯৭ একর জমি আছে। ৬২০ একর জমি মঙ্গলবারের মধ্যে রেডি হয়ে যাবে। গোটা প্রক্রিয়া ভিডিও রেকর্ডিং করছি। আমি নিজে কয়েকজনের হাতে চেক ও জমির কাগজ তুলে দেব। আমি চলে আসার পর বাকিটা অন্য মন্ত্রীরা তুলে দেবে। জমি ফেরত পাওয়ার পর, কে কী করবে, তার ব্যাপার। যে সব চাষীরা চাষ করবে, তাদের সবরকম সাহায্য করবে কৃষি দফতর। বিশেষ প্যাকেজ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বুধবার আলাদাভাবে সিঙ্গুরে যে প্রশাসনিক বৈঠক হওয়ার কথা ছিল, তা হচ্ছে না। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সংলগ্ন মঞ্চে একটিই সরকারি অনুষ্ঠান হবে। এদিন সভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন আইজি পদমর্যাদার এক পুলিশ আধিকারিক। মন্ত্রী তপন দাশগুপ্তর পাশাপাশি সিঙ্গুরে যান আরামবাগের সাংসদ আফরিন আলি পোদ্দারও।

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget