এক্সপ্লোর

Caste Census: জাতিগণনায় রাজি মোদি সরকার, আদমশুমারি নিয়ে বড় ঘোষণা, সংখ্যায় কে, কত, মিলবে পরিষ্কার হিসেব?

Population Census: দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নয়াদিল্লি: লাগাতার জাতি গণনার দাবি জানিয়ে আসছিলেন বিরোধীরা। কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী বিশেষ করে বার বার এই দাবিতে সরব হয়েছেন। বিরোধীদের সেই দাবিতেই এবার সিলমোহর দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের। জাতিগণনা দেশের আগামী জনগণনার অংশ হতে চলেছে বলে জানানো হল। দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। (Caste Census)

মন্ত্রিসভার বৈঠকে কী কী সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানেই জনগণনায় জাতিগণনাকে যুক্ত করার কথা ঘোষণা করেন তিনি। অশ্বিনী বলেন, "মন্ত্রিসভার রাজনীতি বিষয়ক কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী জনগণনার অংশ করা হবে জাতিগণনাকে।" (Population Census)

কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, আগামী জনগণনার অংশ হবে জাতিগণনা। অর্থাৎ দেশের মোট জনসংখ্যার মধ্যে কোন জাতির সংখ্যা কত, কোন সম্প্রদায়ের মধ্য়ে কত উপজাতি রয়েছে, সেই সবকিছুর হিসেব থাকবে। আগামী বছর নাগাদ জনগণনার কাজ শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। আগামী বছর বিহার এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই ঘোষণা করে কার্যতই চমক দিল কেন্দ্রের বিজেপি সরকার।

এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ বিহারে 'মহাজোট' থাকাকালীন কংগ্রেসের তদানীন্তন শরিক নীতিশ কুমার, লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের শরিক রাজ্যে জাতিগণনার ঘোষণা করেছিল। এমনকি বিহারই প্রথম রাজ্য, যারা সেই পরিসংখ্যান প্রকাশ করেছিল, যাতে দেখা যায়, বিহারের মোট জনসংখ্যার ৩৬ শতাংশই অতি-অনগ্রসর শ্রেণির মানুষ। অনগ্রসর শ্রেণির মানুষ ২৭.১ শতাংশ, ১৯.৭ শতাংশ তফসিলি জাতি এবং ১.৭ শতাংশ তফসিলি উপজাতি।

আর ওই রিপোর্ট সামনে আসতেই গোটা দেশে জাতিগণনার দাবি জোরাল হতে থাকে। জাতিগণনা হলে বিজেপি-র মেরুকরণের রাজনীতি আর ধোপে টিকবে না বলে দাবি করেন রাহুল গাঁধী। গত কয়েক মাসে পশ্চিমবঙ্গেও উত্তাপ লাগাতার বাড়ছে। রাজ্যে মেরুকরণের রাজনীতি প্রকট হচ্ছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। সেই আবহে জাতিগণনার ঘোষণা  রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিরোধীরা লাগাতার দাবি তুললেও, জাতিগণনার প্রশ্ন এযাবৎ এড়িয়ে যাচ্ছিল কেন্দ্র। কিন্তু এদিন ঘোষণা করতে গিয়ে কংগ্রেসকেই আক্রমণ করেন অশ্বিনী। পাশাপাশি, কংগ্রেস নেতৃত্বাধীন I.N.D.I.A জোটকেও আক্রমণ করেন তিনি। বলেন, "কংগ্রেসের সরকার বরাবরই জাতিগণনা এড়িয়ে এেসেছে। ২০১০ সালে মনমোহন সরকার বলেছিলেন, বিষয়টি মন্ত্রিসভায় ওঠা উচিত। মন্ত্রিদের নিয়ে একটি গোষ্ঠীও তৈরি করা হয়। প্রায় সব রাজনৈতিক দলই জাতিগণনাপ পক্ষে মত দেন। তার পরও কংগ্রেস সরকার জাতিগণনা করায়নি, শুধু জাতি সমীক্ষা করায়। বোঝাই যাচ্ছে, কংগ্রেস এবং I.N.D.I.A জোট জাতিগণনাকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। সমীক্ষায় সমাজে ধন্দ তৈরি হয়। স্বচ্ছতা তৈরি করতে গণনা প্রয়োজন। তাই আজ মন্ত্রিসভা জনগণনায় জাতিগণনাকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।"

শেষবার ২০১১ সালে ভারতের জনগণনা হয়েছিল। নিয়ম অনুযায়ী, ১৮৭২ সাল থেকে প্রতি ১০ বছর অন্তরই ভারতের জনগণনা হয়ে আসছে। কিন্তু কেন্দ্রের মোদি সরাকরের আমলে সেই ধারা বজায় থাকেনি। এর আগে, ২০২১ সালে জনগণনা হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের জেরে তা বাতিল করা হয়। ২০২৫ সালে জনগণনার কাজ শুরু হবে বলে পরে ঠিক হয়। আগামী জনগণনা ডিজিটাল নির্ভর হবে বলেও জানা যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget