এক্সপ্লোর

Turkey Earthquake: ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে নিখোঁজ ভারতীয় যুবক, আটকে আরও ১০, জানাল কেন্দ্র

বিভিন্ন প্রত্যন্ত এলাকাতে আটকে রয়েছে আরও ১০ জন ভারতীয়। আজ বুধবার এমনটাই জানাল বিদেশমন্ত্রক।

নয়া দিল্লি: ভূমিকম্পে (Earthquake) বিধ্বস্ত তুরস্ক (Turkey) ও সিরিয়ায় (Syria) লাফিয়ে বাড়ছে মৃতের (Death) সংখ্যা। দুই দেশে আহতের সংখ্যা ৪২ হাজারের বেশি। তুরস্ক ও সিরিয়ায় ইতিমধ্যেই কয়েক হাজার বাড়িঘর ধূলিসাৎ হয়ে গিয়েছে। স্বজনহারা হাজার হাজার মানুষ। হাসপাতালে তিলধারণের জায়গা নেই। এর পাশাপাশি, হাড়কাঁপানো প্রবল ঠান্ডায় উদ্ধারকাজ চালানো মাঝেমাঝেই অসম্ভব হয়ে পড়ছে। খোলা আকাশের নীচে রাত কাটাতে হচ্ছে অনেককে। ঠান্ডার কারণে ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা মানুষের বেঁচে থাকার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে বলে মনে করছেন উদ্ধারকারীরা। 

আর সেখানেই খোঁজ মিলছে না এক ভারতীয়ের। শুধু তাই নয়, সে দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকাতে আটকে রয়েছে আরও ১০ জন ভারতীয়। আজ বুধবার এমনটাই জানাল বিদেশমন্ত্রক। বিদেশ মন্ত্রকের তরফে সঞ্জয় বর্মা জানান, অন্তত ১০ জন ভারতীয় নাগরিক তুরস্কের প্রত্যন্ত এলাকায় আটকে পড়েছেন। তবে তাঁরা প্রত্যেকেই আপাতত নিরাপদে রয়েছেন। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে বুধবার জানানো হয়েছে, তুরস্কে নিখোঁজ যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছে সরকার। ওই যুবক কাজের সূত্রে তুরস্কে গিয়েছিলেন।

সোমবার মধ্যরাতে যখন সকলে গভীর নিদ্রায় সেই সময়ই আচমকা কেঁপে ওঠে তুরস্ক। কিছু বুঝে ওঠার আগেই সব শেষের পরিস্থিতি। ভোর হতেই তুরস্ক যেন মৃত্যুপুরী। যেদিকে চোখ যায় সেদিকে শুধু ধ্বংসলীলা, নিথর দেহ, রক্তাক্ত শব। তারপরও থামেনি প্রকৃতির রোষানল, পর পর চারবার কেঁপে ওঠে দুই দেশ। ক্রমশ বাড়তে থাকে মৃত্যু।  

আরও পড়ুন, ভূকম্পে মৃত্যুপুরী তুরস্ক-সিরিয়া, 'অপারেশন দোস্ত' পাঠিয়ে সাহায্য ভারতের

সময়ের জন্য অপেক্ষা না করেই দ্রুত বিপর্যয় মোকাবিল দল নামায় তুরস্ক। কিন্তু বরফের ঝড়ের মধ্যে সেই কাজ কিছুটা বিঘ্নিতও হয়। এই পরিস্থিতিতে সাহায্যর হাত বাড়িয়ে দেয় পড়শি দেশগুলি। সাহায্য পাঠায় ভারতও। ওষুধ, বিপর্যয় মোকাবিলা দল সমেত 'অপারেশন দোস্ত' পাঠায় ভারত। বুধবার সে খবর ট্যুইট করে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 

বিদেশমন্ত্রী ট্যুইটে জানিয়েছেন, "আমাদের দেশ বসুদৈব কুটম্বকম নীতিতে বিশ্বাসী। মানুষের পাশে দাঁড়াতে সদাতৎপর ভারত। ভৌগলিক এবং রাজনৈতিক অবস্থান তাঁদের যাই হোক না কেন, ভারতের সঙ্গে সব দেশের সম্পর্ক ঠিক রয়েছ।"

এদিকে,তুরস্কের কাহরামানমারাস শহরে উদ্ধারকারীরা বলছেন, 'এমন অবস্থা দেখিনি... শিশুরা ঠান্ডায় জমে যাচ্ছে'। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেছেন, "এটি এখন সময়ের বিরুদ্ধে একটি প্রতিযোগিতা।" ডব্লিউএইচও সতর্ক করেছে যে বিশাল ভূমিকম্পে ২৩ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে ।     

 

 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
West Bengal News Live : নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ
মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget