এক্সপ্লোর

New Endorsement Guidelines: পেড প্রোমোশনে যাবতীয় খুঁটিনাটি তথ্য দিতে হবে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের, নাহলে জরিমানা ৫০ লক্ষ

Social Media Influencer: কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট যে নতুন গাইডলাইন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরদের জন্য চালু করেছে তার নাম হল 'Endorsement Know Hows'।

Social Media Guideline: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা (Social Media Influencer) অনেক সময়েই বিভিন্ন সামগ্রী বা প্রোডাক্টের প্রচার করে থাকেন। এই ধরনের বিজ্ঞাপন বা প্রচারের সবটাই হয় paid promotion। কিন্তু অনেকক্ষেত্রেই দেখা যায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা হয়তো paid promotion করছেন, অর্থাৎ কোনও প্রোডাক্টের বিজ্ঞাপন করছেন, কিন্তু প্রকাশ্যে তা বলছেন না। এবার থেকে কোনও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এমন কান্ড ঘটালে তাঁকে ৫০ লক্ষ টাক আপর্যন্ত ছাড় দিতে হতে পারে। সম্প্রতি এমনই গাইডলাইন প্রকাশ করেছে উপভোক্তা দফতর। এর পাশাপাশি ভোক্তারা যাতে কোনও ভাবে কোনও রকমের বিভ্রান্তিকর প্রচারের ফাঁদে জড়িয়ে না পড়েন সেই বিষয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে। সরকারের নতুন গাইডলাইনে বলা হয়েছে, এবার থেকে কোনও paid promotion করতে হলে অর্থাৎ কোনও সামগ্রীর বিজ্ঞাপন বা প্রচার করতে হলে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সমস্ত 'ম্যাটেরিয়াল' ইন্টেরেস্ট অর্থাৎ এই প্রচারের জন্য ইনফ্লুয়েন্সাররা কী কী উপহার পেয়েছেন, হোটেলের ব্যবস্থাপনা, ইক্যুইটি, ছাড় এবং কী অ্যাওয়ার্ড পেয়েছেন- এই সবকিছুই জানাতে হবে। যদি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা নিয়ম মেনে না চলেন, তাহলে তাঁদের মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। সেই সঙ্গে কড়া আইনি ব্যবস্থাও নেওয়া হবে। এছাড়াও এন্ডর্সমেন্টের উপর জারি হতে পারে নিষেধাজ্ঞা। 

কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট যে নতুন গাইডলাইন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরদের জন্য চালু করেছে তার নাম হল 'Endorsement Know Hows'। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের পাশাপাশি তারকা এবং ভার্চুয়াল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের (অবতার বা কম্পিউটারের মাধ্যমে তৈরি করা কোনও চরিত্রদের) জন্য চালু হয়েছে। সরকারের নতুন গাইডলাইন মেনে না চললে Consumer Protection Act 2019 অনুসারে বিভ্রান্তিমূলক প্রচারের জন্য ইনফ্লুয়েন্সারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (CCPA) প্রাথমিক ভাবে নির্মাতা, বিজ্ঞাপনদাতা এবং যাঁরা প্রচার করছেন, তাঁদের উপর ১০ লক্ষ টাকা পর্যন্ত পেনাল্টি দিতে পারে। এর পরবর্তী পর্যায়ে পেনাল্টির পরিমাণ বেড়ে ৫০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন তৈরি করার জন্য নির্মাতাদের CCPA ১ বছরের জন্য নিষিদ্ধ করতে পারে। পরবর্তী পর্যায়ে এই নিষিদ্ধ থাকার সময়সীমা ৩ বছর পর্যন্ত হতে পারে। বর্তমানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সংখ্যা ক্রমশ বাড়ছে। তাঁদের অনেকেই সঠিকভাবে নিয়ম কানুন না মেনেই বিজ্ঞাপনী প্রচার করেন। এক্ষেত্রে নতুন গাইডলাইন চালু হওয়ায় সমস্যা এড়ানো যাবে বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে পাঠানো ছবির কমবে না গুণমান, আসছে নতুন ফিচার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget