এক্সপ্লোর

Whatsapp Features: হোয়াটসঅ্যাপে পাঠানো ছবির কমবে না গুণমান, আসছে নতুন ফিচার

Whatsapp: নতুন ফিচার চালু হলে কোনও সমস্যা থাকবে না। হোয়াটসঅ্যাপের মাধ্যমেও একদম অরিজিনাল কোয়ালিটির ছবি পাঠানো সম্ভব হবে।

Whatsapp Features: বেশ কয়েকটি নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ। এর মধ্যে কয়েকটি ফিচার হোয়াটসঅ্যাপের লেটেস্ট বিটা আপডেটে লক্ষ্যও করা গিয়েছে। অনুমান, এইসব ফিচার (Whatsapp Features) সমস্ত ইউজারদের জন্য চালু হতে আর বেশি দেরি নেই। এই তালিকাতেই রয়েছে হোয়াটসঅ্যাপের দুর্দান্ত একটি ফিচার। শোনা যাচ্ছে, এই ফিচার চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপে অরিজিনাল কোয়ালিটির ছবি পাঠানো সম্ভব হবে। উল্লেখ্য, ছবি পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ যথেষ্ট জনপ্রিয় মাধ্যম। বিশ্বের এক প্রান্তের ছবি নিমেষে অন্যত্র পৌঁছে যায় হোয়াটসঅ্যাপের সাহায্যে। তবে এক্ষেত্রে ছবির গুণমান কিছুটা খারাপ হয়, নষ্ট হয়ে যায়। কিন্তু নতুন ফিচার চালু হলে আর সেই সমস্যা থাকবে না। হোয়াটসঅ্যাপের মাধ্যমেও একদম অরিজিনাল কোয়ালিটির ছবি পাঠানো সম্ভব হবে। অর্থাৎ হাই কোয়ালিটির ছবি শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপে।

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo- র তরফে জানানো হয়েছে এই নতুন ফিচার চালু হলে যখন ইউজার কনট্যাক্টে লিস্টে থাকা কাউকে ছবি পাঠাতে যাবেন, তখন ছবি শেয়ার করার আগে দেখা যাবে একটি ফটো কোয়ালিটি অপশন। একটি স্ক্রিনশটও শেয়ার করেছে WaBetaInfo। সেখানে দেখা গিয়েছে, এই ফটো কোয়ালিটির আইকন থাকবে স্ক্রিনের উপরের দিকে। এর পাশাপাশি থাকবে আরও অনেক টুল। এর থেকে বোঝা যাচ্ছে, কোনও ইউজার হোয়াটসঅ্যাপের মাধ্যমে অরিজিনাল কোয়ালিটির ছবি শেয়ার করতে চাইলে তাঁকে ওই নির্দিষ্ট ছবির কোয়ালিটি সেটিংস পরিবর্তন করতে হবে। এর ফলে ছবির গুণমান ভাল হবে এবং তা শেয়ার করা যাবে। তবে এক্ষেত্রে এখনকার তুলনায় বেশি পরিমাণ ডেটা খরচ হবে। কারণ ভাল কোয়ালিটির ছবি পাঠাতে এবং ডাউনলোড হতে বেশি পরিমাণ ডেটা প্রয়োজন হয়। Android 2.23.2.11 beta update- এর ক্ষেত্রে এই নতুন ফিচার লক্ষ্য করা গিয়েছে। তবে এখনও এই ফিচার লঞ্চের সঠিক সময় জানা যায়নি। যদিও অনুমান, খুব তাড়াতাড়ি এই ফিচার চালু হবে সমস্ত ইউজারদের জন্য। 

হোয়াটসঅ্যাপ স্টেটাসে ভয়েস নোট

ইউজাররা হোয়াটসঅ্যাপ স্টেটাসে ছবি বা ভিডিওর মতো এবার ভয়েস নোট শেয়ার করারও সুযোগ পাবেন। সর্বোচ্চ ৩০ সেকেন্ডের ভয়েস নোট হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করার সুযোগ পাবেন ইউজাররা। আর এই ফিচার ব্যবহার করার জন্য স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের একদম লেটেস্ট আপডেটেড ভার্সান ইনস্টল রাখতে হবে। শুধু যে হোয়াটসঅ্যাপে স্টেটাসে ভয়েস নোট শেয়ার করা যাবে তাই নয়, ভয়েস নোট রেকর্ড করে তারপর যদি ইউজার সেটা আর পাঠাতে না চান, তাহলে সেই ব্যবস্থাও থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপে স্টেটাসে যে ভয়েস নোট শেয়ার করা হবে সেটা এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে। হোয়াটসঅ্যাপে স্টেটাসে ভয়েস নোট শেয়ার করার ২৪ ঘণ্টা পর তা আপনা আপনি মুছে যাবে। তবে হোয়াটসঅ্যাপের স্টেটাসে ভয়েস নোট একবার শেয়ার করার পর তা ডিলিট করার অপশনও থাকবে ইউজারদের হাতে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার অর্থাৎ স্টেটাসে ভয়েস নোট শেয়ার করার সুবিধা সব ইউজারদের জন্য চালু হবে। 

আরও পড়ুন- এবার কর্মী ছাঁটাই সুইগিতেও, একধাক্কায় চাকরি খোয়াচ্ছেন ৩৮০ জন

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget