এক্সপ্লোর

Road Safety APP: রাস্তায় গর্ত, স্পিডব্রেকার, আগেভাগে সতর্ক করবে 'মুভ', নয়া অ্যাপ কেন্দ্রের

Road Safety APP: রাস্তায় গর্ত, বাঁক, বাম্পার, স্পিডব্রেকার থাকলে, আগে থাকতে তার জানান দেবে। শুধু তাই নয়, দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিকেও চিহ্নিত করতে সক্ষম এই অ্যাপ।

নয়াদিল্লি:  খালি চোখে দেখা যাচ্ছে না। অথচ সামনেই রাস্তায় গর্ত রয়েছে। বাঁক নিয়ে একটু এগোলেই হয়ত রয়েছে বাম্পার এবং স্পিডব্রেকার। আগে থাকতেই তার জানান পেয়ে যাবেন চালকরা। রবিবার এমনই  সড়কপথ পরিচালনা অ্যাপ (Road Safety Navigation App) সামনে আনল কেন্দ্রীয় সরকার। এর গাড়ি চালানোর সময় আর সমস্যায় পড়তে হবে না চালকদের। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা মিলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রক (Union Ministry of Road Transport and Highways (MoRTH)। 

আইআইটি মাদ্রাজ (IIT Madras), ডিজিটাল প্রযুক্তি সংস্থা ‘ম্যাপ মাই ইন্ডিয়া’র (MapmyIndia) সঙ্গে মিলে চালক এবং যাত্রীদের নিরাপত্তায় এই বিশেষ অ্যাপ তৈরি হয়েছে। রাস্তায় গাড়ি নিয়ে নামলে আগাম বিপদ থেকে সতর্ক করে এই অ্যাপ। দু'রকম ভাবে এই পরিষেবা পাওয়া যায়, ফোনে ভয়েস এবং ভিস্যুয়াল অ্যালার্ট। অর্থাৎ বিপদ বুঝে কণ্ঠস্বরের মাধ্যমে সতর্কবার্তা পাবেন চালকরা। আবার কত দূরে, কী বিপদ অপেক্ষা করছে, স্ক্রিনে তা ফুটে উঠতেও দেখা যাবে। সড়ক নিরাপত্তা নিয়ে কেন্দ্রের সঙ্গে চুক্তিও স্বাক্ষর করতে চলেছে আইআইটি মাদ্রাজ এবং ‘ম্যাপ মাই ইন্ডিয়া’।

আরও পড়ুন: ফেসবুক প্রোফাইল লক করতে চান মোবাইল, কম্পিউটার থেকে ? জেনে নিন উপায়

কেন্দ্র জানিয়েছে, মানুষ যত বেশি গতিনির্ভর হয়ে পড়েছেন, তত বেশি পথ দুর্ঘটনা ঘটছে। অনেক সময় অচেনা রাস্তায় বিপদে পড়লে কিছু বুঝে উঠতে না পারায় দুর্ঘটনা ঘটে। এমন ক্ষেত্রে এই অ্যাপ কাজে লাগবে। রাস্তায় গর্ত, বাঁক, বাম্পার, স্পিডব্রেকার থাকলে, আগে থাকতে তার জানান দেবে। শুধু তাই নয়, দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিকেও চিহ্নিত করতে সক্ষম এই অ্যাপ।

‘ম্যাপ মাই ইন্ডিয়া’ অ্যাপটি ডেভলপ করেছে। সেটির নাম রাখা হয়েছে ‘মুভ’। ২০২০ সালে এই অ্যাপ কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর অ্যাপ উদ্ভাবন প্রতিযোগিতায় জয়ী হয়। শুধু পথনির্দেশ বা বিপদ এড়াতেই নয়, কোথাও দুর্ঘটনা ঘটলে, রাস্তার সমস্যা চোখে পড়লে, বিপজ্জন জায়গা সম্পর্কে অবহিত করতেও এই অ্যাপ ব্যবহার করা যাবে। এই অ্যাপের যাবতীয় তথ্যের নিয়ন্ত্রণ থাকবে আইআইটি মাদ্রাজ এবং ‘ম্যাপ মাই ইন্ডিয়া’র হাতে। রাস্তার হাল ফেরাতে এই অ্যাপ ব্যবহার করবে সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
TMC News: সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
Kedarnath High Alert: কেদারনাথে হাই অ্যালার্ট, পাহাড় থেকে নামছে মাটির স্রোত, মন্দাকিনীর গ্রাসে রাস্তা-গ্রাম, বিছিন্ন যোগাযোগ
কেদারনাথে হাই অ্যালার্ট, পাহাড় থেকে নামছে মাটির স্রোত, মন্দাকিনীর গ্রাসে রাস্তা-গ্রাম, বিছিন্ন যোগাযোগ
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget