এক্সপ্লোর

Chandipura Virus: একের পর এক শিশুর মৃত্যু, ভাইরাস সংক্রমণের আশঙ্কায় বাড়ছে আতঙ্ক

Chandipura Virus Update: সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ইতিমধ্যে আক্রান্ত ১২ জনের নমুনা সংগ্রহ করে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে।

নয়াদিল্লি: ছয় দিনে ছয় শিশুর মৃত্যু। দেশে এবার আতঙ্কের নতুন নাম চাঁদিপুরা ভাইরাস (Chandipura Virus)। গত কয়েকদিনের হিসেব অনুযায়ী গুজরাতে ১২ জন এই ভাইরাসে আক্রান্ত। এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল। 

আতঙ্কের নতুন নাম চাঁদিপুরা: ১৯৬৫ সালে প্রথমবার মহারাষ্ট্রের চাঁদিপুরা গ্রামে এই ভাইরাসের হদিশ মেলে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ইতিমধ্যে আক্রান্ত ১২ জনের নমুনা সংগ্রহ করে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। মশা, বেলেমাছি থেকে এই ভাইরাস মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসের কারণে জ্বর, ফ্লুয়ের মতো উপসর্গ দেখা যায়। মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে। গুজরাতের স্বাস্থ্যমন্ত্রী জানিয়ছেন, আক্রান্ত ১২ জনের মধ্যে সবরকাঁথায় আক্রান্ত ৪ জন, আরাবল্লিতে ৩ জন, মহিসাগর এবং খেদা জেলা থেকে এক জন করে আক্রান্ত হয়েছেন। আরও দুজন রাজস্থান এবং মধ্যপ্রদেশের বাসিন্দা। তবে তাঁদের চিকিৎসা চলছে গুজরাতে।                                                   

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিবৃতি জারি করে জানিয়েছেন, আশঙ্কার করা হচ্ছে চাঁদিপুরা ভাইরাসে আক্রান্ত হয়েই ৬ জনের মৃত্যু বয়েছে। তবে নমুনার বিশ্লেষণের ফলাফলের হাতে এলে পরিষ্কার হবে মৃত্যুর নেপথ্যে চান্দিপুরা ভাইরাস আছে কি না। হিমতনগর সিভিল হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞরা মনে করছেন ১০ জুলাই যে চার শিশুর মৃত্যু হয়েছে, তার কারণ ওই ভাইরাস। ওই একই উপসর্গ নিয়ে আরও ৪ শিশু ওই হাসপাতালে চিকিৎসাধীন। মৃত ৬ শিশুর মধ্যে ৫ জনই চিকিৎসাধী ছিল হিমতনগর সিভিল হাসপাতালে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এই ভাইরাস ছোঁয়াচে নয়। যেসব জায়গা থেকে আক্রান্তের হদিশ মিলেছে, সেই সব জায়গায় কড়া নজরদারি চালানো হচ্ছে। রাজ্যের ৪ হাজারের বেশি বাড়িতে প্রায় ১৮.৬৪৬ জনকে স্ক্রিন করা হয়েছে। গুজরাট স্বাস্থ্য বিভাগ এই রোগ ছড়িয়ে পড়া রোধ করতে ২৪ ঘণ্টা কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।                       

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Doda Encounter: কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, শহিদ সেনা আধিকারিক সহ ৫ সেনা জওয়ান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য

ভিডিও

Samik Bhattacharya: 'সারা ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষ ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে দেখতে চায় : শমীক
Nandigram News: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ের নাম নেতাজির নামে
RSS News: 'সারা বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরতে হবে', বার্তা দত্তাত্রেয় হোসাবালের
Nadia News: তৃণমূল নেতার বাড়ির কাছে ফাটল বোমা, বিস্ফোরণে জখম ২ | ABP Ananda Live
Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget