এক্সপ্লোর

২০২১ গোড়াতেই চন্দ্রযান-৩ উৎক্ষেপণ, এবার থাকছে না অরবিটার

স্রেফ ল্যান্ডার ও রোভার নিয়ে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান-৩

নয়াদিল্লি: সব ঠিকঠাক চললে আগামী বছর প্রথমার্ধে উৎক্ষেপণ হতে চলেছে চন্দ্রযান-৩ মহাকাশযানের। তবে, ইসরোর চন্দ্রাভিযানের তৃতীয় সংস্করণে থাকবে না কোনও অরবিটার। স্রেফ ল্যান্ডার ও রোভার পাঠানো হবে।

গত বছর সেপ্টেম্বর মাসে চাঁদের বুকে অবতরণ করার সময় চন্দ্রযান-২ এর 'হার্ড ল্যান্ডিং'-এর কয়েকদিন পরই ইসরোর তরফে জানানো হয়েছিল, ২০২০ সালে তৃতীয় যান পাঠানো হবে।

কিন্তু, তারপর করোনাভাইরাস অতিমারী ও লকডাউনের ফলে সব প্রকল্পের কাজ পিছিয়ে যায়। বাদ পড়েনি চন্দ্রযান-৩। পরে, সিদ্ধান্ত হয়, ২০২১ সালের গোড়ায় পাঠানো হবে এই মহাকাশযান।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ জানিয়েছেন, চন্দ্রযান-২ এর মতোই হবে চন্দ্রযান-৩। তবে তফাত একটাই। এবার কোনও অরবিটার থাকছে না। স্রেফ ল্যান্ডার ও রোভার নিয়ে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান-৩।

গত বছর ২২ জুলাই উৎক্ষেপিত হয়েছিল চন্দ্রযান-২। গন্তব্য ছিল চাঁদের দক্ষিণ মেরু। সেখানেই অবতরণ করার কথা ছিল ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের। কিন্তু, ৭ সেপ্টেম্বর হার্ড ল্যান্ডিং হওয়ায় ভেঙে পড়ে বিক্রম। সেইসঙ্গে ভেঙে যায় প্রথম চেষ্টায় ভারতের চাঁদে সফল অবতরণের স্বপ্ন।

তবে, ওই অভিযানে যে অরবিটার পাঠানো হয়েছিল, তা দিব্যি কাজ করে চলেছে। নিয়মিত ছবি ও তথ্য পাঠাচ্ছে। এর আগে, চন্দ্রযান-১ মহাকাশযানেও ছিল অরবিটার ছিল। সেও ছবি পাঠিয়েছে। যে কারণে, আগামী অভিযানে অর্বাইটার না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

জিতেন্দ্র সিংহ জানান, ২০০৮ সালে চন্দ্রযান-১ অরবিটারের পাঠানো ছবি দেখে বিজ্ঞানীরা আন্দাজ করেছেন, চাঁদের মরু অঞ্চলে 'জং' ধরছে। চাঁদের মাটি ও পাথর যে আকরিক লোহায় ভরপুর, তা সকলেরই জানা। কিন্তু, লোহায় জং ধরার জন্য দুটি জিনিসের প্রয়োজন। একটি জল ও দ্বিতীয় অক্সিজেন। তবেই লোহায় জং ধরবে।

এখনও খাতায় কলমে চাঁদে জল ও অক্সিজেনের অস্তিত্বের প্রমাণ মেলেনি। চন্দ্রযান-১ এর পাঠানো তথ্য অনুযায়ী, চাঁদের মরুঅঞ্চলে জল থাকলেও থাকতে পারে। যে কারণে, চন্দ্রযান-২ এই মরু অঞ্চলেই অবতরণ করার প্রচেষ্টা করে। সফট-ল্যান্ডিং হলে, সম্ভবত যাবতীয় প্রমাণ এতদিনে স্পষ্ট হয়ে যেত।

এদিকে, ভারতের প্রথম মানব-মহাকাশাভিযান 'গগনযান'-এর কাজও দ্রুততার সঙ্গে এগোচ্ছে। অভিযাত্রীদের প্রশিক্ষণ ও যাবতীয় প্রক্রিয়া নির্দিষ্ট গতিতে এগোচ্ছে। করোনার জন্য কাজ সাময়িকভাবে থমকে গেলেও এখন তা দ্রুততার সঙ্গে শেষ করার চেষ্টা চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
JPSC and JSSC Exam Scam: ১৩ বছরে ১২ টি সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, অনুপ্রেরণা হতে পারলেন না ইনি, নাম জড়াল ৪০ কোটির শিক্ষা দুর্নীতিতে!
১৩ বছরে ১২ টি সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, অনুপ্রেরণা হতে পারলেন না ইনি, নাম জড়াল ৪০ কোটির শিক্ষা দুর্নীতিতে!
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget