এক্সপ্লোর

দাম বেড়ে কেজি ২০০ টাকা! লকডাউনে কী ক্ষতি মুরগি ব্যবসায়?

উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ও বসিরহাট ব্লকে হ্যাচারি থেকে মুরগির বাচ্চা না আসায় খালি হয়ে পরে রয়েছে কয়েক হাজার পোলট্রি ফার্ম। মাথায় হাত ব্যবসায়ীদের।

সঞ্চয়ন মিত্র, করুণাময় সিংহ, সমীরণ পাল কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কয়েকটি পোস্ট। পোলট্রির মুরগির মাংস থেকে ছড়াতে পারে করোনা ভাইরাস। এই গুজবে ভর করেই মুরগির মাংস কেনা প্রায় বন্ধ করে দিয়েছিলেন অধিকাংশ ক্রেতা। তার জেরে এক ধাক্কায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ বিক্রি কমে যায় মুরগির মাংসের। কিন্তু লকডাউন শুরু হওয়ার পরই বাজারে অন্য চিত্র। বাড়ছে মুরগির দাম। অনেক বাজারে মুরগির মাংসের দাম ছাড়িয়েছে কেজি পিছু ২০০ টাকা। যেমন গড়িয়াহাট বাজারেই মঙ্গলবার মুরগির দাম উঠল এমনটাই। কেন হঠাৎ এই মূল্যবৃদ্ধি? লকডাউনের বাজারে আরও হরেকরকম মতোই ছড়িয়ে পড়েছে আরও একটি জল্পনা। মুরগির মাংস জোগানে সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। লকডাউনের জেরে গাড়ি চলাচল বন্ধ। হ্যাচারিতে মুরগির বাচ্চা জন্ম নিলেও, তা পোলট্রি ফার্মে পাঠানো যাচ্ছে না। ব্যাপক লোকসানের জেরে মালদার গাজলে জ্যান্ত মুরগির বাচ্চা মাটিতে পুঁতে দিচ্ছে হ্যাচারি কর্তৃপক্ষ। ড্রিমল্যান্ড হ্যাচারির ম্যানেজার অসিত দিগপতি। জানালেন, ‘মেশিনে এখনও ২৬ লক্ষ ডিম রয়েছে। নিয়মিত সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন হচ্ছে। কিন্তু তা ফার্ম পর্যন্ত পৌঁছাচ্ছে না। ফলে প্রতিদিন তাদের প্রায় ৩৯ লক্ষ টাকা ক্ষতি হচ্ছে। এইভাবে চলতে থাকলে বন্ধ হয়ে যাবে হ্যাচারি।’ উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ও বসিরহাট ব্লকে হ্যাচারি থেকে মুরগির বাচ্চা না আসায় খালি হয়ে পরে রয়েছে কয়েক হাজার পোলট্রি ফার্ম। মাথায় হাত ব্যবসায়ীদের। দেগঙ্গার এক মুরগি ব্যবসায়ী জানালেন, ‘১০ হাজার পল্টি মুরগির ফার্ম রয়েছে। গত কয়েক মাস ধরে সেই মুরগির ফার্ম গুলি ফাঁকা পড়ে রয়েছে। আর কয়েক দিনে মধ্যে মুরগির মাংসের আকাল দেখা দেবে।’ কোথাও আবার সংক্রমণের আশঙ্কায় গ্রামে গাড়ি ঢুকতে দিচ্ছে না গ্রামবাসীরা। ফলে আরও বেড়েছে সমস্যা। এই পরিস্থিতিতে শীঘ্রই প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলেছেন মুরগি ব্যবসায়ীরা। প্রশাসন পদক্ষেপ না নিলে, বাজারে অমিল হতে পারে মুরগি। বাড়তে পারে দামও।

সেরা শিরোনাম

West Bengal News Live : আদানির পর এবার আম্বানি, রাজ্যে আসছে বড় বিনিয়োগ ?
আদানির পর এবার আম্বানি, রাজ্যে আসছে বড় বিনিয়োগ ?
Delhi Air Pollution: PUC না থাকলে পেট্রোল, ডিজেল, CNG মিলবে না, ১ অক্টোবর থেকে নতুন নিয়ম রাজধানী দিল্লিতে
PUC না থাকলে পেট্রোল, ডিজেল, CNG মিলবে না, ১ অক্টোবর থেকে নতুন নিয়ম রাজধানী দিল্লিতে
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
ABP Ananda Top 10,30 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,30 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

South Point School: সাউথ পয়েন্ট স্কুলের ক্লাসরুমেই রক্তারক্তি!
Humayun Kabir: রেজিনগরের বাসিন্দাকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে হুমায়ুন
Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার
Rahul Gandhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget