এক্সপ্লোর

Stray Dog : 'আমি বিষয়টা দেখছি', পথকুকুরদের সরানো নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে মন্তব্য প্রধান বিচারপতির

Delhi Stray Dog Case: এখন এমন হাজারো পথ-কুকুরকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করার মতো আশ্রয়কেন্দ্রও কি আছে ? উঠেছে প্রশ্ন। এরই মধ্যে বুধবার একটি মামলা চলাকালীন দেশের প্রধান বিচারপতির একটি মন্তব্য ঘিরে আলোচনা চলছে। 


 পথকুকুরদের সরানো নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে দেশ জুড়ে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বহু পশুপ্রেমীই রাস্তা থেকে সব কুকুর দের সরিয়ে দেওয়ার নির্দেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি রাজধানী দিল্লিতে পথকুকুরের কামড়ে আতঙ্ক ছড়ায়। ছড়ায় জলাতঙ্ক (RABIES)।কুকুরের কামড়ে আহতও হন বেশ কয়েকজন। সম্প্রতি বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবন নির্দেশ দেন, দিল্লি ও সংলগ্ন এলাকার সব পথকুকুরকে লোকালয় থেকে সরিয়ে ফেলতে হবে। তাদের পাঠাতে হবে নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে। এই রায়ের পরই মিশ্র প্রতিক্রিয়া ছড়িয়েছে নানা মহলে। এখন এমন হাজারো পথ-কুকুরকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করার মতো আশ্রয়কেন্দ্রও কি আছে ? উঠেছে প্রশ্ন। এরই মধ্যে বুধবার একটি মামলা চলাকালীন দেশের প্রধান বিচারপতির একটি মন্তব্য ঘিরে আলোচনা চলছে। 

বুধবার  আদালতে পশুদের নিয়মিত বন্ধ্যাকরণ এবং টিকা দেওয়া সংক্রান্ত একটি মামলা মেনশন করা হয়। সেই সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়েই  প্রধান বিচারপতি বলেন, আমি বিষয়টি দেখব ! তবে, এটা স্পষ্ট নয়, প্রধান বিচারপতি 'দেখব' বলতে কোন বিষয়ের কথা বলতে চেয়েছেন। তিনি কি ২০২৪ সালের পিটিশনটির  কথা বলছেন ?নাকি সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়ের কথা বলছেন? এই মন্তব্য় নিয়েও ধন্দে পশুপ্রেমী সংগঠনগুলি। 

বুধবার, প্রধান বিচারপতির বেঞ্চে ২০২৪ সালের একটি পিটিশন মেনশন করা হয়। সেখানে দাবি করা হয়, দিল্লির সিভিক অথরিটি নিয়মিত পথ কুকুরদের বন্ধ্যাত্বকরণের কাজ করছে না। এর ফলেই কুকুরের কামড়ের ঘটনা ঘটছে। ২০২৪ সালের জুলাই মাসে এই মামলায় একটি নোটিশ জারি করা হয়েছিল। এদিন প্রধান বিচারপতি বিআর গাভাই বলেন, ইতিমধ্যেই এই বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট রাস্তা থেকে সব কুকুর সরিয়ে নিয়ে যাওয়ার যে নির্দেশ দিয়ছে, তার উল্লেখ করেন প্রধানবিচারপতি।  বলেন,তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। কিন্তু সুপ্রিম কোর্ট এখনও এটি শুনানির দিন নির্দিষ্ট করেনি।  সুপ্রিম কোর্টে বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবন সোমবার সব পথকুকুরদের দিল্লি-এনসিআর এলাকার আবাসিক অঞ্চল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। যদি কোনও প্রতিষ্ঠান এই কাজে বাধা দেয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেই হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ আদালত। জনস্বার্থে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলেই নির্দেশে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এই আদেশটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কের জন্ম দেয়।  পশু অধিকার কর্মীরাও প্রতিবাদ জানান। দিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে বিক্ষোভ করার সময় ৪০-৫০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget