এক্সপ্লোর

Child Labour : কোভিডের থাবা, বিশ্বজুড়ে বেড়েছে শিশুশ্রমিক ; বলছে রিপোর্ট

বিশ্বজুড়ে প্রায় ১৬ কোটি শিশুশ্রমিক বৃদ্ধি পেয়েছে। রিপোর্ট ইন্টান্যাশনাল লেবার অর্গানাইজেশন ও UNICEF-এর।

নিউ দিল্লি : বিশ্বজুড়ে বেড়েছে শিশুশ্রম। প্রায় ১৬ কোটি শিশুশ্রমিক বৃদ্ধি পেয়েছে। দুই দশকে এই বৃদ্ধি। ইন্টান্যাশনাল লেবার অর্গানাইজেশন ও UNICEF-এর নতুন রিপোর্ট অনুযায়ী, কোভিড পরিস্থিতির কারণে আরও লক্ষ লক্ষ শিশুর শ্রমিকে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে।

১২ জুন পালিত হয় বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস। চাইল্ড লেবার : "গ্লোবাল এস্টিমেটস ২০২০২, ট্রেন্ডস অ্যান্ড দ্য রোড ফরওয়ার্ড"- নামে ওই রিপোর্টে বলা হয়েছে, ২০ বছরের মধ্যে এই প্রথম শিশুশ্রম বন্ধ করার প্রক্রিয়া ব্যাহত হয়েছে।  

রিপোর্টে বলা হয়েছে, ৫ থেকে ১১ বছর বয়সি শিশু শ্রমিকের সংখ্যা বেড়েছে। যা বিশ্বজুড়ে শিশুশ্রমিকের নিরিখে প্রায় অর্ধেক। ৫ থেকে ১৭ বছর বয়সিরা বিপজ্জনক কাজে নিযুক্ত। এমন কাজ, যার জেরে তাদের স্বাস্থ্য, নিরাপত্তা ও নৈতিকতা নষ্ট হতে পারে। ২০১৬-র পর থেকে এই ৫ থেকে ১৭ বছর বয়সি শিশুশ্রমিক ৬.৫ মিলিয়ন থেকে বেড়ে ৭৯ মিলিয়নে পৌঁছেছে। 

রিপোর্টে আরও বলা হয়েছে, গত চার বছরে প্রায় ৮৪ লক্ষ শিশু শ্রমিকে পরিণত হয়েছে। এর জেরে বিশ্বজুড়ে শিশুশ্রমিকের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ কোটি। করোনা প্রভাবে আরও লক্ষ লক্ষ শিশু সব হারিয়ে শ্রমিকে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে।

UNICEF-এর ভারতের প্রতিনিধি ইয়াসমিন আলি বলেন, করোনা অতিমারির কারণে স্পষ্টতই শিশু অধিকারে সংকট দেখা দিয়েছে। অনেক পরিবার চরম দারিদ্রের মুখে পড়ায় শিশুশ্রমিকের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। ভারতে গরিব এবং পিছিয়েপড়া পরিবারের সন্তানদের স্কুলছুট, শ্রমিকের কাজ করতে বাধ্য হওয়ার মতো নেতিবাচক বিষয়ে আটকে পড়ার ঝুঁকি রয়েছে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে বহু শিশু তাদের বাবা-মাকে হারিয়েছে। এর ফলে অনেকেই অভিভাবকহীন হয়ে পড়েছে। ইয়াসমিন আলি বলেন, এই শিশুরা অবহেলার শিকার হতে পারে, তাদের অপব্যবহার বা শোষণ করা হতে পারে। এই পরিস্থিতিতে আমাদের করোনা ভাইরাসকে ভারতে দীর্ঘস্থায়ী সংকটের কারণ হওয়া আটকাতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sikkim Tunnel Collapse : ভয়ঙ্কর দুর্ঘটনা সিকিমে ! ধস নির্মীয়মাণ সুড়ঙ্গে, ছড়াতে পারে মিথেন, পরপর মৃত্যু
ভয়ঙ্কর দুর্ঘটনা সিকিমে ! ধস নির্মীয়মাণ সুড়ঙ্গে, ছড়াতে পারে মিথেন, পরপর মৃত্যু
West Bengal News Live : ২১ জুলাইয়ের চেনা ছবি উধাও, কাঁকসা টোল প্লাজায় তৃণমূলের কেউ নেই, বসেনি হেল্প ডেস্কও
২১ জুলাইয়ের চেনা ছবি উধাও, কাঁকসা টোল প্লাজায় তৃণমূলের কেউ নেই, বসেনি হেল্প ডেস্কও
21 July Rally : 'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget