এক্সপ্লোর

World News: লস্কর-প্রধান হাফিজ সইদের ছেলেকে নিষিদ্ধ করার প্রস্তাবে বাধা চিনের

Hafiz Saeeds Son:জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদের ছেলেকে নিষিদ্ধ করতে ভারত-আমেরিকার প্রস্তাবে ফের বাধা দিল চিন। তাৎপর্যপূর্ণভাবে কয়েকঘণ্টা আগেই লস্করের আর এক সন্ত্রাসবাদীকে ' নিয়েও এক পথে হেঁটেছিল তারা।

জেনিভা: জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার (Lashkar-e-taiba) প্রধান হাফিজ সইদের (Hafiz Saeed) ছেলেকে (Talha Saeed) নিষিদ্ধ (Blacklist) করতে ভারত (india)-আমেরিকার (america) প্রস্তাবে (proposal) ফের বাধা দিল চিন (china)। তাৎপর্যপূর্ণভাবে এই সিদ্ধান্তের কয়েকঘণ্টা আগেই লস্করের আর এক সন্ত্রাসবাদীকে 'গ্লোবাল টেররিস্ট' তালিকাভুক্ত করা নিয়েও এক পথে হেঁটেছিল তারা। হাফিজ-পুত্র তালহা সইদের ক্ষেত্রেও কোনও ব্যতিক্রম হল না।

কী ঘটল?
মুম্বই হামলার চক্রী হাফিজ সইদের ছেলে তালহাকে রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ তালিকাভুক্ত করতে প্রস্তাব এনেছিল ভারত। সেটি সমর্থন করে আমেরিকা। ইউএপিএ আইনের ধারায় আগেই তালহাকে 'জঙ্গি' ঘোষণা করেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক। ৮ এপ্রিল একটি বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, তালহা লস্করের উচ্চপদস্থ নেতা। সঙ্গে বলা হয়, 'ভারত এবং আফগানিস্তানে ভারতীয় স্বার্থে আঘাত হানতে নিয়োগ, অর্থ সংগ্রহ, ষড়যন্ত্র করা এবং তার বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রয়েছে তার।' তবে এর পরও তাকে রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ তালিকায় রাখার প্রস্তাবে সায় দিল না বেজিং। কূটনৈতিক বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, এটা নতুন কিছু নয়। চলতি বছরেই অন্তত পাঁচ জন জঙ্গির ক্ষেত্রে এক জিনিস করেছে চিন।

আগেও এক পথে বেজিং...
অক্টোবরেই লস্কর জঙ্গি শাহিদ মেহমুদকে এভাবেই 'বাঁচিয়েছিল' চিন, মনে করেন অনেকে। তার আগে সেপ্টেম্বরে, লস্কর জঙ্গি সাজিদ মির, জুনে লস্কর এবং জামাত-উদ-দাওয়া নেতা আব্দুল রহমান মাক্কি, অগাস্টে আব্দুল রউফ আজহারের ক্ষেত্রেও এক কৌশল নেয় বেজিং। প্রতি বারই রাষ্ট্রপুঞ্জে এদের নিষিদ্ধ করার প্রস্তাব এলে তাতে বাধা দিয়েছে চিন। একমাত্র ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপুঞ্জে কূটনৈতিক ভাবে জয়ী হয় ভারত। দিল্লির আবেদন মেনে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ।  প্রযুক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপুঞ্জের ১৫টি দেশের মধ্যে স্থায়ী সদস্য হিসেবে একমাত্র চিনই তাতে ভেটো দেয়। এমনিতেই গালওয়ান সংঘর্ষের পর নয়াদিল্লি-বেজিং সম্পর্কের আড়ষ্টতা পুরোপুরি কাটেনি। প্যাংগং হ্রদ, গোগরা উষ্ণ প্রস্রবণের মতো জায়গা থেকে সেনা সরানোর প্রক্রিয়া শেষ হলেও প্রকৃত নিয়ন্ত্রণরেখার ও পারে চিনের বেশ কিছু গতিবিধির উপগ্রহচিত্র সন্দেহের বাতাবরণ জিইয়ে রেখেছে। এহেন অবস্থায় ভারতের আনা প্রস্তাব বার বার প্রত্যাখ্য়ান দুই পড়শি দেশের সম্পর্ক কোথায় নিয়ে যেতে পারে? জল্পনা তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে।

আরও পড়ুন:বাড়ছে হাওয়ার বেগ, দুর্যোগের-শঙ্কায় কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget