এক্সপ্লোর

COVID-19 Origin: ‘আমেরিকা থেকেই ছড়ায় কোভিড’, চাঞ্চল্যকর দাবি চিনের, তদন্তের দাবি জানাল

US-China Conflict: চিনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম সংক্রমণ ছড়ায় বলে উঠে আসে।

নয়াদিল্লি: অতিমারির প্রকোপ কেটে গিয়েছে। কিন্তু সেই নিয়ে টানাপোড়েন অব্যাহত। নোভেল করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে এবার আমেরিকার ঘাড়ে দোষ চাপাল চিন। তাদের দাবি, চিনের উহানের গবেষণাগার নয়, করোনাভাইরাস ছড়ায় আমেরিকা থেকে। বিষয়টি নিয়ে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি তুলল তারা। (COVID-19 Origin)

২০১৯ সালের ডিসেম্বর মাসে চিনের হুবেই প্রদেশের উহান শহরে সংক্রমণ ছড়ায় বলে উঠে আসে। সেই নিয়ে লাগাতার চিনের দিকে আঙুল তুলে আসছে আমেরিকা। উহানের গবেষণাগার থেকেই করোনাভাইরাস ছড়ায় বলে সম্প্রতি ফের দাবি করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, হোয়াইট হাউস সম্প্রতি একটি COVID ওয়েবসাইট চালু করেছে, যেখানে উহানের গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়ায় বলে দাবি করা হয়েছে। পাশাপাশি, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন, সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফচিরও সমালোচনা করা হয়েছে ট্রাম্প সরকারের ওয়েবসাইটে। (US-China Conflict)

আর তাতেই ফুঁসে উঠেছে চিন। বুধবার Covid-19 নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করে চিন, যাতে সরাসরি আমেরিকার দিকে আঙুল তুলেছে তারা। তাদের দাবি, আমেরিকা থেকেই গোটা পৃথিবীতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এর সপক্ষে তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে বলেও দাবি করেছে চিন। তাদের বক্তব্য, ‘নিজেদের ব্যর্থতা স্বীকারের পরিবর্তে, অন্যের ঘাড়ে দোষ ঠেলছে আমেরিকা। নির্লজ্জের মতো SARS-CoV-2-র উৎস নিয়ে রাজনীতি করে চলেছে’।

চিনের স্টেট কাউন্সিল ইনফর্মেশন অফিস থেকে শ্বেতপত্রটি প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, করোনাভাইরাসের উৎস নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া প্রয়োজন। আন্তর্জাতিক মহলে যে উদ্বেগ রয়েছে, তা নিয়ে জবাবদিহি করতে হবে আমেরিকাকে। প্রশ্নের উত্তর দেওয়া উচিত তাদের। চিনের রিপোর্টে দাবি করা হয়েছে, যে সময় করোনা থেকে সংক্রমণ ছড়ায় বলে জানানো হয়েছে, তার চেয়ে ঢের আগে আমেরিকায় COVID-19 ভাইরাসের আগমন ঘটে থাকতে পারে। চিনে সংক্রমণ মহামারির আকার ধারণ করারও ঢের আগেই আমেরিকায় সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে বলে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে।

চার বছর আগে পৃথিবীবাসী যখন করোনাভাইরাসের সঙ্গে পরিচিত হন, সেই সময়ও আমেরিকার প্রেসিডেন্ট পদে আসীন ছিলেন ট্রাম্প। তিনি আগাগোড়াই অতিমারির জন্য চিনকে দায়ী করে এসেছেন। আমেরিকার গুপ্তচর সংস্থা CIA এবং গোয়েন্দা সংস্থা FBI-ও উহানের গবেষণাগারকে করোনার উৎসস্থল হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু এর বিরোধিতাও করেছেন অনেকে। চিনকে দায়ী করার নেপথ্যে বর্ণবিদ্বেষ রয়েছে বলে মত তাঁদের।

চার বছর পর সেই নিয়ে আমেরিকাকেই তুলোধনা করল চিন। তাদের দাবি, আমেরিকা ‘মূক ও বধিরের মতো’ আচরণ করছে। আন্তর্জাতিক মহল থেকে যে প্রশ্নগুলি উঠে আসছে, সোজাসুজি তার জবাব দেওয়া উচিত তাদের। 

২০২০ সালে প্রকাশিত শ্বেতপত্রেও আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল চিন। তাদের বক্তব্য ছিল, ‘নোভেল করোনাভাইরাস সংক্রমণ যে দ্রুত গতিতে তাদের সীমান্ত ছাড়িয়ে অন্যত্র ছড়িয়ে পড়ছে, তা বিলক্ষণ জানত আমেরিকা। কিন্তু অতিমারির গুরুত্ব অনুধাবন করার পরিবর্তে, গা-ছাড়া মনোভাব দেখায়। করোনাকে ফ্লু বলে চালিয়ে দেওয়া হয়। বলা হয়, আপনাআপনিই সেরে যাবে। নিজেদের অব্যবস্থা, ব্যর্থতা ঢাকতে চিনকে বলির পাঁঠা বানানো হয়’। 

চিন দাবি করেছে, আমেরিকার মাটি থেকেই ছড়ায় নোভেল করোনাভাইরাস। ২০১৯ সালের অক্টোবর মাসে সেখানে শ্বাসকষ্টজনিত রোগ মহামারির আকার ধারণ করে। ২০১৯ সালের ১৩ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত আমেরিকার ন’টি অঙ্গরাজ্য থেকে যে ৭ হাজার ৩৮৯টি নমুনা সংগ্রহ করা হয়, তার মধ্যে ১০৬টি SARS-CoV-2 অ্যান্টিবডি পজিটিভ ছিল। অর্থাৎ খাতায় কলমে করোনা সংক্রমণ চিহ্নিত হওয়ার আগেই আমেরিকায় করোনাভাইরাসের অস্তিত্ব মেলে।

আমেরিকার মসনদে প্রত্যাবর্তনের পর থেকেই চিনের সঙ্গে লাগাতার সংঘাতে জড়িয়েছেন ট্রাম্প। বাণিজ্য শুল্ক নিয়ে তাদের মধ্যেকার টানাপোড়েন এই মুহূর্তে কার্যতই যুদ্ধে পরিণত হয়েছে। আর সেই আবহেই ফের পুরনো বিতর্ক মাথাচাড়া দিল। নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গোটা পৃথিবীতে প্রায় ৭০ লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়।

Input By : https://bengali.abplive.com/news/ins-surat-reaches-gujarat-amid-ongoing-tension-with-pakistan-over-kashmir-pahalgam-bloodshed-1133285

সেরা শিরোনাম

Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget