এক্সপ্লোর

চিন মাস্ক, পিপিই মজুত করে চড়া দামে বেচছে, ভারত, ব্রাজিল সহ একাধিক দেশের যথেষ্ট নেই! বিস্ফোরক অভিযোগ মার্কিন বাণিজ্য কর্তার

নাভারোর দাবি, খোদ চিন সরকারের অন্তঃশুল্ক ইউনিয়নের তথ্যপ্রমাণ হাতে পেয়েছি যে, জানুয়ারি, ফেব্রুয়ারিতে প্রয়োজনের ১৮ গুণ বেশি মাস্ক কিনেছে, সংখ্যায় যা ২ বিলিয়নের বেশি। গগলস, গ্লাভসের পিছনেও বেশি খরচ করেছে তারা।

ওয়াশিংটন:চিনের বিরুদ্ধে মাস্ক, পিপিই সামগ্রী মজুত, কালোবাজারির মারাত্মক অভিযোগ আনলেন হোয়াইট হাউসের ট্রেড ও ম্যানুফ্যাকচারিং সংক্রান্ত ডিরেক্টর পিটার নাভারো। তাঁর দাবি, আমেরিকার কাছে প্রমাণ আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে চিন প্রয়োজনের তুলনায় ১৮ গুণ বেশি মাস্ক, পার্সনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) কিনেছে, যেগুলি এখন চড়া দামে বিক্রি করছে। ফক্স বিজনেস নিউজকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, একদিকে ভাইরাসের কথা গোপন করেছে, অন্য়দিকে সব জায়গা থেকে যত পেরেছে পিপিই তুলেছে। চিন প্রচুর পরিমাণে মজুত করার ফলেই ইউরোপ, ভারত, ব্রাজিল সহ বিশ্বের একাধিক দেশের কাছে যথেষ্ট পিপিই নেই। নাভারোর দাবি, খোদ চিন সরকারের অন্তঃশুল্ক ইউনিয়নের তথ্যপ্রমাণ হাতে পেয়েছি যে, জানুয়ারি, ফেব্রুয়ারিতে প্রয়োজনের ১৮ গুণ বেশি মাস্ক কিনেছে, সংখ্যায় যা ২ বিলিয়নের বেশি। গগলস, গ্লাভসের পিছনেও বেশি খরচ করেছে তারা। তিনি বলেন, চিন শুধু মজুতই করেনি, চড়া দামে বিক্রিও করছে। নাভারোর কথায়, পিছনের দরজা দিয়ে তারা এমন দামে এসব বেচছে, যা লজ্জাজনক। এসব কার্য্যকলাপের তদন্ত হওয়া দরকার বলে অভিমত জানান নাভারো। বলেন, যে দেশ নিজেদের একটা আন্তর্জাতিক শৃঙ্খলার অঙ্গ বলে দাবি করে, সেখানে তাদের এমন আচরণ ঠিক নয়। নাভারোর অভিমত, এ থেকে যে বড় শিক্ষাগুলি নেওয়া উচিত, তার অন্য়তম হল আমেরিকাকে তার নিজের প্রয়োজন মেটাতে ওষুধপত্র, মেডিকেল সামগ্রী ও যন্ত্রপাতির উত্পাদন বাড়াতে হবে।

সেরা শিরোনাম

Falta Jahangir Khan: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
Kedarnath Dham: শীতকালের জন্য বন্ধ হল কেদারনাথ মন্দিরের দরজা, আগামী সোমবার বন্ধ হবে বদ্রীনাথ ধামের দরজা
শীতকালের জন্য বন্ধ হল কেদারনাথ মন্দিরের দরজা, আগামী সোমবার বন্ধ হবে বদ্রীনাথ ধামের দরজা
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Pareshram Das: 'পরেশরাম দাস একটা মাফিয়া, ওখানকার বড় গুন্ডা', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা ধৃত বিধায়ক বলছেন...
'পরেশরাম দাস একটা মাফিয়া, ওখানকার বড় গুন্ডা', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা ধৃত বিধায়ক বলছেন...

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget