এক্সপ্লোর

China Pneumonia Outbreak: চিনে নিউমোনিয়ার থাবা! ভারতে তড়িঘড়ি এই পদক্ষেপ স্বাস্থ্য মন্ত্রকের

Central Issues Advisory: চিনের পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত। কোভিডের ঘটনা মাথায় রেখেই এই নির্দেশিকা কেন্দ্রের।

নয়াদিল্লি: চিনে (China) প্রবলভাবে ছড়াচ্ছে রহস্যজনক নিউমোনিয়া। শ্বাসকষ্টজনিত এই সংক্রমণে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে মূলত শিশুরা। চিনের এই পরিস্থিতি দেখে দেশের জন্য বিশেষ নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। 

দেশে এই ধরনের সংক্রমণ রুখতে পর্যান্ত ব্যবস্থা ও পরিকাঠামো তৈরির উপর জোর দিতে বলল ভারতের স্বাস্থ্য় মন্ত্রক (Central Health Ministry)। কোভিডের কথা মাথায় রেখেই এমন পরামর্শ ও অগ্রিম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। 

ভারতের সব রাজ্য (State) ও কেন্দ্রশাসিত (UT) অঞ্চলকে স্বাস্থ্য সংক্রান্ত সব বিষয় খতিয়ে দেখতে বলা হয়েছে। পাশাপাশি হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত সব পরিকাঠামো তৈরি রাখতে বলা হয়েছে।

 

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে জানানো হয়েছে 'Operational Guidelines for revised surveillance Strategy in the context of COVID-19' মেনে চলতে বলা হয়েছে। ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতা, SARI বা সিভিয়র অ্যাকুইট রেসপিরেটরি ইনফেকশন-এর মতো ঘটনা ঘটলে তা খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে ভারতের জন্য় এখনই কোনও আশঙ্কার কারণ নেই।

কোভিডের সময় যেভাবে মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানেও সেভাবেই ঘর গোছানোর কথা বলেছে কেন্দ্র। চিকিৎসা সংক্রান্ত যাবতীয় পরিকাঠামো, যেমন হাসপাতালের বেড, ওষুধ, ইনফ্লুয়েঞ্জার জন্য টিকা, মেডিক্য়াল অক্সিজেন (Medical Oxygen), অ্যান্টিবায়োটিক, পিপিই কিটের (PPE Kit) মতো সামগ্রী সব পর্যাপ্ত যাতে থাকে তা দেখতে বলা হয়েছে। পাশাপাশি, ভেন্টিলেটর পর্যাপ্ত রয়েছে কিনা, অক্সিজেন প্ল্যান্ট ঠিকমতো কাজ করছে কিনা সবই দেখে নিতে বলে হয়েছে। চিকিৎসা কেন্দ্রে সংক্রমণ প্রতিরোধের যাবতীয় উপায় যাতে ঠিকমতো চলে সেই দিকেও খেয়াল রাখার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

শুক্রবারও একটি বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল, চিনে নিউমোনিয়া সংক্রমণের গতিপ্রকৃতির দিকে কড়া নজর রাখা হচ্ছে, ভারত যে কোনওরকম পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত বলেও জানানো হয়েছিল।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: হাত শিবিরে এলেন বিনয় তামাঙ্গ! পাহাড়ে কংগ্রেসের নতুন ছক?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget