এক্সপ্লোর

PM Modi : ভারতের সঙ্গে সম্পর্ক মজুবত করা লক্ষ্য, SCO সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী মোদির সফরকে স্বাগত চিনের

SCO Summit: পারস্পরিক সহযোগিতার মাধ্য়মে আঞ্চলিক স্থিতাবস্থা তৈরির লক্ষ্যে ২০০১ সালে SCO তৈরি হয়েছিল। এই ব্লকে এই মুহূর্তে ১০টি সদস্যভুক্ত দেশ রয়েছে।

নয়াদিল্লি : ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক কি মজবুত হওয়ার পথে ? আসন্ন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা SCO সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে স্বাগত জানাল চিন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যধিক শুল্ক চাপানো নিয়ে বিশ্বজুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে নয়াদিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজুবত করতে চাইছে বেজিং, এমনই মত ওয়াকিবহাল মহলের। আগামী ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর চিনের তিয়ানজিন শহরে বসতে চলেছে SCO-র আসর। 

প্রধানমন্ত্রী মোদির চিন সফরকে স্বাগত জানিয়ে, চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন, SCO গঠনের পর সবথেকে বড় আকারের সম্মেলন হতে চলেছে তিয়ানজিন সম্মেলন। তাঁর কথায়, "আমরা বিশ্বাস করি যে সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টায়, তিয়ানজিন শীর্ষ সম্মেলন হবে সংহতি, বন্ধুত্ব এবং ফলপ্রসূ ফলাফলের সমাবেশ, এবং এসসিও উচ্চমানের উন্নতির একটি নতুন পর্যায়ে প্রবেশ করবে যার মধ্যে বৃহত্তর সংহতি, সমন্বয়, গতিশীলতা এবং উৎপাদনশীলতা থাকবে।"

পারস্পরিক সহযোগিতার মাধ্য়মে আঞ্চলিক স্থিতাবস্থা তৈরির লক্ষ্যে ২০০১ সালে SCO তৈরি হয়েছিল। এই ব্লকে এই মুহূর্তে ১০টি সদস্যভুক্ত দেশ রয়েছে। যার মধ্যে রয়েছে- বেলারুশ, চিন, ভারত, ইরান, কাজাখাস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তান। তিয়ানজিনের এই মিটিংয়ে যোগ দেবেন ১০টি সদস্য দেশের রাষ্ট্র-প্রধানরা।

২০১৯ সালে শেষবার চিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরপর ২০২০ সালে গালওয়ান সংঘর্ষকে কেন্দ্র করে উভয় দেশের সম্পর্কের চরম অবনতি হয়। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তেজনার সেই আবহ আপাতত কমলেও, দুই দেশের সম্পর্কে উল্লেখযোগ্য কোনও উন্নতি হয়নি। এরকম একটা পরিস্থিতিতে মোদি চিন সফরে যাচ্ছেন। আগামী ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চিনের তিয়ানজিন শহরে বসতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলন। সেখানে SCO সদস্যভুক্ত দেশগুলি আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাস এবং বাণিজ্যের মতো বিষয়গুলি আলোচনা করবে বলে মনে করা হচ্ছে। ভারত ও চিনের সম্পর্কে স্থিতিশীলতা আনার জন্য দ্বিপাক্ষিক আলোচনাও চালিয়ে যাওয়ার চেষ্টা করা হবে বলে মত ওয়াকিবহাল মহলের।

প্রসঙ্গত, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে অশান্তি বাড়তে বাড়তে ২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষ বাধে চিনা বাহিনীর। গোলাগুলি না চললেও, সংঘর্ষ চলাকালীন চিনা সেনা বিশেষভাবে তৈরি অস্ত্র ব্যবহার করে বলে জানা যায়। ওই সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছিল। পরে তাদের পাঁচ জওয়ানের মৃত্যুর কথা স্বীকার করে চিনও। গালওয়ান সংঘর্ষের জেরেই ভারত-চিনের বোঝাপড়া তলানিতে এসে ঠেকে। এরপরও লাদাখ থেকে অরুণাচল প্রদেশ, লাগাতার চিনা আগ্রাসনের খবর সামনে এসেছে সাম্প্রতিককালে। সীমান্তে চিনা আগ্রাসন নিয়ে সম্প্রতি মুখ খোলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ‘অস্বাভাবিক’ হারে সেনা মোতায়েন করার কথা জানান তিনি। যদিও এসবের মধ্যে ২০২৪ সালে অক্টোবর মাসে, কাজানে BRICS সম্মেলনে সাক্ষাৎ হয় মোদি-জিনপিংয়ের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
'রাজ্যে বাড়বে লোকসভা আসন ! প্রার্থী হতে অসুবিধে নেই NCPI সাংসদদের' মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেই দাবি সুদীপের
'রাজ্যে বাড়বে লোকসভা আসন ! প্রার্থী হতে অসুবিধে নেই NCPI সাংসদদের' মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেই দাবি সুদীপের
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget