এক্সপ্লোর

কোভিড-১৯ মোকাবিলার পন্থার নিন্দা করে ‘জোকার’ বলেছিলেন জিনপিংকে, ১৮ বছরের জেল, জরিমানা চিনা কোটিপতির

দি গার্ডিয়ান-এর খবর, আদালতের রায়ে বলা হয়েছে, ঝিকিয়াং স্বেচ্ছায় যাবতীয় অপরাধ কবুল করে বলেছেন, সব সত্যি। তিনি রায়ের বিরুদ্ধে আবেদন করবেন না।

নয়াদিল্লি: চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিষনজরে পড়ে ১৮ বছরের জেল হল চিনা বিলিওনেয়ার রেন ঝিকিয়াঙের। ৬৯ বছর বয়সি অবসরপ্রাপ্ত রিয়েমল এস্টেট টাইকুন গত মার্চে জিনপিংয়ের করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলার সমালোচনা করে ঝাঁঝালো ভাষায় চিঠি লিখেছিলেন। সেই ‘অপরাধে’ শাস্তির খাঁড়া নেমে এল তাঁর ওপর। এবং বিস্ময়ের ব্যাপার হল, চিঠিটি লেখার পর থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। চিঠিতে তিনি কটাক্ষ করে জিনপিংকে ‘জোকার’ বলেছিলেন। বেজিং ২ ইন্টারমিডিয়েট কোর্টের ওয়েবসাইটে প্রকাশ, কারাবাস ছাড়াও ঝিকিয়াঙের ৬ লক্ষ ২০ হাজার মার্কিন ডলার জরিমানাও হয়েছে। দি গার্ডিয়ান-এর খবর, আদালতের রায়ে বলা হয়েছে, ঝিকিয়াং স্বেচ্ছায় যাবতীয় অপরাধ কবুল করে বলেছেন, সব সত্যি। তিনি রায়ের বিরুদ্ধে আবেদন করবেন না। ঝিকিয়াং মার্চে উধাও হওয়ার পর অনেক চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাঁর বন্ধুবান্ধবরা বলেছেন, তাঁরা চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন। চিঠিতে ঝিকিয়াং জিনপিংয়ের ২৩ ফেব্রুয়ারির ভাষণের প্রতি দৃষ্টি আকর্ষণ করে লিখেছিলেন, তিনি ‘নতুন পোশাক’ পরে দেখানো সম্রাট নয়, এক ভাঁড়কে দেখেছেন যিনি বিবস্ত্র, নগ্ন হয়ে পড়েছেন, আপ্রাণ বোঝাতে চাইছেন, তিনিই এখনও সর্বেসর্বা। ২০১৬-তে প্রকাশ্যেই চিনা সরকারের নীতির সমালোচনা করায় এক বছরের জন্য প্রোবেশনে পাঠানো হয়েছিল ঝিকিয়াংকে। তাঁর সব সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টও বন্ধ হয়ে যায়। সেগুলির প্রচুর ফলোয়ার ছিল। মানবাধিকার রক্ষা সংগঠনগুলি বিরুদ্ধ মত দমনে জিনপিঙের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে অস্ত্র করার অভিযোগ তুলেছে। ২০১২-য় চিনের মসনদে আসীন হওয়ার পর থেকে দঅমনপীড়ন চালানোয় আগের চেয়েও বেশি কঠোরতা দেখাচ্ছেন জিনপিং।

সেরা শিরোনাম

TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Bhutan E20 Claim Fact Check: ভারতের কাছ থেকে ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি ভুটানের? ফ্যাক্ট চেক করে কেন্দ্র বলল ‘ভুল খবর’
ভারতের কাছ থেকে ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি ভুটানের? ফ্যাক্ট চেক করে কেন্দ্র বলল ‘ভুল খবর’
West Bengal News Live Updates: 'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
Baruipur Violence: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত সন্দেহে গণপিটুনি, মৃত ১, পুলিশের গাড়ি ভাঙচুর, জ্বলল আগুন, রণক্ষেত্র বারুইপুর
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত সন্দেহে গণপিটুনি, মৃত ১, পুলিশের গাড়ি ভাঙচুর, জ্বলল আগুন, রণক্ষেত্র বারুইপুর

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget