এক্সপ্লোর

India-China Relations: দিল্লিতে বিজেপি-র সদর দফতরে চিনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা, শুরু বিতর্ক

BJP-Chinese Communist Party: ২০০০ সালের কাছাকাছি সময় থেকেই বিজেপি এবং চিনের কমিউনিস্ট পার্টির মধ্যে নিয়মিত যোগাযোগের সূচনা।

নয়াদিল্লি: রাজধানীতে বিজেপি-র সদর দফতরে হাজির চিনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা। দীর্ঘ ক্ষণ সেখানে আলোচনা হল দুই পক্ষের মধ্যে। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চিনা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর এই প্রথম দলস্তরে বৈঠকে বসল দুইপক্ষ। বিজেপি ও চিনের কমিউনিস্ট পার্টির ওই বৈঠকের ছবিও ছড়িয়ে পড়েছে সর্বত্র। (BJP-Chinese Communist Party)

বিজেপি-র বিদেশ বিভাগের প্রধান বিজয় চৌথাইওয়ালে জানিয়েছেন, চিনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন সুন হাইয়ান, যিনি দলের বিদেশ বিভাগের ভাইস মিনিস্টাও। বিজেপি-র সাধারণ সম্পাদক অরুণ সিংহের নেতৃত্বে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় দুই পক্ষের মধ্যে। দলস্তরে আরও যোগাযোগ বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতে চিনের রাষ্ট্রদবত এইচ ই শু। (India-China Relations)

২০০০ সালের কাছাকাছি সময় থেকেই বিজেপি এবং চিনের কমিউনিস্ট পার্টির মধ্যে নিয়মিত যোগাযোগের সূচনা। বিজেপি-র প্রতিনিধি দল বেজিং সফরেও যায়। কিন্তু ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর পারস্পরিক বোঝাপড়ায় কিছুটা হলেও ছেদ পড়ে। তার পর থেকে এই প্রথম দুই দলের মধ্যে বৈঠক হল। বাণিজ্যশুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সম্প্রতি নতুন করে সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার কথা জানায় ভারত ও চিন। আর তার পরই দিল্লিতে বিজেপি-র সদর দফতরে আগমন ঘটল চিনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের।

তবে এই বৈঠক ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কারণ ‘চিন ঘনিষ্ঠতা’ নিয়ে বারংবার কংগ্রেস এবং রাহুল গাঁধীকে আক্রমণ করেছে বিজেপি।  এমনকি ২০১৮ সালে বেজিং সফরে গিয়ে কংগ্রেস নেতৃত্ব ‘গোপন চুক্তি’ও সেরে আসেন বলে লাগাতার দাবি করে গেরুয়া শিবির। এমনকি ২০১৭ সালে ডোকলামে সংঘাত চলাকালীনও রাহুল দিল্লিতে চিনা দূতবাসে গিয়ে সেদেশের আধিকারিকদের সঙ্গে দেখা করেনবলে অভিযোগ তুলেছিল বিজেপি, যা সঙ্গে সঙ্গেই খারিজ করে দেয় কংগ্রেস। 

তবে চিনা আগ্রাসনের সামনে নরেন্দ্র মোদি সরকার মাথানত করেছে বলে এখনও অভিযোগ তুলছে কংগ্রেস। দলের সভাপতি মল্লিকার্জুন খড়গে পর্যন্ত মোদিকে আক্রমণ করেন। ভারতের ভূখণ্ডে চিন যেভাবে থাবা বসাচ্ছে, তা নিয়ে সরব হন রাহুলও। ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন চিন যেভাবে পাকিস্তানকে সাহায্য় করে, সে নিয়েও সরব হয় কংগ্রেস। তাই বিজেপি-র সদর দফতরে চিনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের আগমন ঘিরে বিতর্ক দেখা দিয়েছে।

এ নিয়ে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেত বলেন, 'জম্মু ও কাশ্মীরের শকসগাম বৈলীকে নিজেদের এলাকা বলে দাবি করে নির্মাণকার্য চালাচ্ছে চিন। লাদাখের পর ওখানে কী করে ঢুকল চিন? চিনের এই সাহস হল কী করে। আর বিজেপি নেতারা চিনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক করছে'!

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’

ভিডিও

Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Nadia Congress Leader Death | জেলে বসেই সপুত্র কংগ্রেস নেতাকে খুনের চক্রান্ত TMC নেতার?
Building Collapsed in Kolkata | শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে বিপজ্জনক বাড়ি, বৃষ্টি হতেই নামল বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget