এক্সপ্লোর

Chinmoy Das Bail Plea : আক্রান্ত আইনজীবী ICU-র বেডে ! আজ আদৌ জামিন পাবেন চিন্ময়কৃষ্ণ?

Bangladesh News : বাংলাদেশে হিন্দু আইনজীবী ও সাংবাদিকদের ওপর শুরু হয়েছে অত্যাচার। দমিয়ে রাখতে, তাঁদের বিরুদ্ধে সাজানো  হচ্ছে নানা 'মিথ্যে মামলা'।

৯ দিন ধরে জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। হাসিনা দেশ ছাড়ার পর থেকেই পড়শি দেশে বেড়েছে হিন্দুদের উপর আক্রমণ, নিপীড়ন। এই পরিস্থিতিতেই মঙ্গলবার চট্টগ্রামের আদালতে জামিন-মামলার শুনানি রয়েছে। তার আগে, শুনানির ঠিক আগের দিন চিন্ময়কৃষ্ণর আইনজীবীর ওপর হয়েছে ভয়ানক হামলা। প্রবল মারধরে গুরুতর আহত তিনি। হাসপাতালের আইসিইউ-তে ভর্তি। আর মঙ্গলবার চিন্ময়কৃষ্ণ-মামলার শুনানি। কে সওয়ার করবেন তাঁর হয়ে ?

ইতিমধ্যেই বাংলাদেশে হিন্দু আইনজীবী ও সাংবাদিকদের ওপর শুরু হয়েছে অত্যাচার। দমিয়ে রাখতে, তাঁদের বিরুদ্ধে সাজানো  হচ্ছে নানা 'মিথ্যে মামলা'। এই পরিস্থিতিতেই সোমবার হামলায় গুরুতর আহত হন চিন্ময়কৃষ্ণর আইনজীবী রমেন রায়। তিনি ICU-তে ভর্তি রয়েছেন। তাঁর বাড়িও ভাঙচুর করা হয়েছে।

চিন্ময়কৃষ্ণর হয়ে দাঁড়ালে আইনজীবীরা হামলার মুখে পড়ছেন। এই আতঙ্কটা সফল ভাবে সকলের মনে গেঁথে দিতে পেরেছে বাংলাদেশি উগ্রবাদীরা।  আদালতে যাতে কেউ চিন্ময়কৃষ্ণর হয়ে দাঁড়াতে না পারেন, সেই উদ্দেশ্যে এই কাজ। প্রতিক্রিয়া কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের। চিন্ময়কৃষ্ণর গ্রেফতারির পর আরও চারজন সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে। ভারতে আসার পথে বেনাপোল সীমান্তে আটকানো হচ্ছে ইসকন ভক্তদের। এই আবহেই আজ সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন-শুনানির দিকে তাকিয়ে গোটা বিশ্ব। 

এরই মধ্যে বাংলাদেশের আইনজীবী ও সাংবাদিকদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংখ্যালঘু অধিকার কাউন্সিল। বাংলাদেশের সংবাদপত্র ডেলি স্টার সূত্রে খবর, ৭০ জন সংখ্যালঘু আইনজীবী এবং চট্টগ্রামের ২ জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা নিগ্রহের অভিযোগ দায়ের হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। তাঁদের বিরুদ্ধে দেশি বোমা বিস্ফোরণ, গাড়ি ভাঙচুরের মতো অভিযোগ আনা হয়েছে। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মামলায় আইনি সাহায্য এবং সংবাদ সম্প্রচারে বাধা দেওয়ার জন্যই এই মামলা বলে মনে করছে সংখ্যালঘু অধিকার কাউন্সিল।  

রবীন্দ্রনাথ ঠাকুর যাকে বলেছিলেন সোনার বাংলা সেই বাংলাদেশেই আজ হিন্দুদের ওপর চলছে সন্ত্রাসের রাজত্ব। কট্টরপন্থীদের হামলায় বাড়ি-ঘর, দোকানপাট কিছু আস্ত থাকছে না। হিন্দু নাগরিকরা ছাড় পাচ্ছে না কেউ। কোনওক্রমে প্রাণ হাতে করে পালিয়ে আসছেন অনেক ভারতীয় নাগরিক! হিন্দুদের বিরুদ্ধে তীব্র ঘৃণার উদ্গীরণ ঘটেই চলেছে। এই পরিস্থিতিতে সংখ্যালঘুদের প্রতিবাদের মুখ ইস্কনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণর মুক্তি মেলে কি না সেদিকেই সারা বিশ্বের নজর । এরই মধ্যে ভারতে তো বটেই, আমেরিকা থেকে ব্রিটেন , সব জায়গায় সন্ন্যাসীর গ্রেফতারি ও হিন্দুদের উপর হামলার কঠোর সমালোচনা হয়েছে। এখন দেখার আন্তর্জাতিক চাপের মুখে পড়ে, বাংলাদেশ সনাতনী সন্ন্যাসীকে মুক্তি দেয় কি না। 

আরও পড়ুন :

অভীক দে-কে কাউন্সিলে ফেরানো নিয়ে পথে বসলেন চিকিৎসকরা, ফের প্রশ্ন তুললেন ডা. দেবাশিস হালদার

 

সেরা শিরোনাম

What is Gerrymandering: ডিলিমিটেশন বিল: জেরিম্যান্ডারিং কী? সীমানা পুনর্বিন্যাসের নামে কি একটি দলকে সুবিধা করে দেওয়া? কী বলছে ইতিহাস?
ডিলিমিটেশন বিল: জেরিম্যান্ডারিং কী? সীমানা পুনর্বিন্যাসের নামে কি একটি দলকে সুবিধা করে দেওয়া? কী বলছে ইতিহাস?
BJP Three-Line Whip: ভোট দিতে হবে বিলের পক্ষে, লোকসভায় হুইপ জারি বিজেপির, মহিলা সংরক্ষণ বিল ও আসন পুনর্বিন্যাস নিয়ে বড় পদক্ষেপের প্রস্তুতি
ভোট দিতে হবে বিলের পক্ষে, লোকসভায় হুইপ জারি বিজেপির, মহিলা সংরক্ষণ বিল ও আসন পুনর্বিন্যাস নিয়ে বড় পদক্ষেপের প্রস্তুতি
MK Stalin: ডিলিমিটেশন বিল: I.N.D.I.A শিবিরকে খালিহাতে ফেরালেন এমকে স্ট্যালিন, বললেন, 'উপায় নেই'
ডিলিমিটেশন বিল: I.N.D.I.A শিবিরকে খালিহাতে ফেরালেন এমকে স্ট্যালিন, বললেন, 'উপায় নেই'
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget