এক্সপ্লোর

Cholera Outbreak : ভাসছে নর্দমা, দূষিত জল থেকে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতালের বেড, দিল্লিতে আতঙ্ক

কয়েক ডজন রোগীর মধ্যে প্রকট লক্ষণ দেখা দিয়েছে। প্রবল ডায়রিয়া, ডিহাইড্রেশন, বমি নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন হাসপাতালে।

বর্ষা এলেই একের পর এক রোগের প্রকোপ শুরু হয়ে যায় প্রতি বছর। ভাইরাল ফিভার, ডেঙ্গির প্রকোপ বাড়ে। এবার বর্ষা-শেষে তার সঙ্গে যোগ হল কলেরার আতঙ্ক। অতীতে কলেরার মারাত্মক প্রকোপ থাকলেও এখন এই রোগ বিলুপ্তপ্রায়। কিন্তু, বর্ষা আসতেই রাজধানী দিল্লিতে ওই রোগের ব্যাকটেরিয়ার খোঁজ মেলায় চিন্তায় চিকিৎসকরা। কলেরার দাপটে হাসপাতালে বেডের পর বেড ভর্তি হয়ে যাচ্ছে । এই বছর বর্ষায় কলকাতাতেও কলেরা রোগীর সন্ধান মিলেছিল। 

পরিসংখ্যান বলছে, দিল্লিতে এই বছর কলেরা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এদের মধ্যে বহুজনকেই ভর্তি করাতে হয়েছে হাসপাতালে। কয়েক ডজন রোগীর মধ্যে প্রকট লক্ষণ দেখা দিয়েছে। প্রবল ডায়রিয়া, ডিহাইড্রেশন, বমি নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন হাসপাতালে।  স্বাস্থ্য আধিকারিকদের মতে, রাজধানীতে বাড়ছে জলদূষণ, তার দোসর দুর্বল স্বাস্থ্যবিধি। তার ফলেই রোগের বাড়বাড়ন্ত।              

সরকারি তথ্য অনুসারে, দিল্লির ১০৪টি ওয়ার্ডে  ২৪০ জনেরও বেশি কলেরা আক্রান্ত হয়েছে।  এই সংখ্যাটা বিগত কয়েক বছরের তুলনায় বেশ অনেকটাই বেশি। এর জন্য জনগণ দায়ী করেছে দুর্বল নিষ্কাশন ব্যবস্থা,  অনিয়মিত জল সরবরাহের সমস্যাগুলিতে। 

দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন বিভিন্ন এলাকার জল পরীক্ষা করে দেখছে। এছাড়া চলছে স্যানিটেশন অভিযান।    দূষণ পরীক্ষা করার জন্য বহু নমুনা সংগ্রহ করা হয়েছে। জল খাওয়ার আগে , পারলে ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।  এর সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।               

চিকিৎসকরা বলছেন, কলেরা ঠিক সময়ে চিকিৎসা না হলে, মারাত্মক হয়ে উঠতে পারে। অপরিষ্কার জল ও  খাবারের মাধ্যমে জীবাণু ছড়িয়ে পড়ে দ্রুত।  চিকিৎসা না করা হলে কয়েক ঘন্টার মধ্যে এই রোগ মারাত্মক হয়ে উঠতে পারে। স্বাস্থ্য আধিকারিকরা বলছেন,টানা বৃষ্টি এবং নর্দমাগুলি ভেসে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ করতে পারে। সরকারি আধিকারিকদের পরামর্শ, উপসর্গ দেখলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। শহরে ম্যালেরিয়া এবং ডেঙ্গুর প্রকোপও বৃদ্ধি পেয়েছে, যার ফলে কর্তৃপক্ষ ধোঁয়া নির্গমন এবং মশা নিয়ন্ত্রণ প্রচেষ্টা জোরদার করেছে।         

চিকিৎসকদের পরামর্শ             

জল পারলে ফুটিয়ে খান। অথবা ভালভাবে পিউরিফাই করে নিন। রাস্তার খাবার এড়িয়ে চলুন। সাবান ও জল দিয়ে ঘন ঘন হাত ধুয়ে নিন। সঞ্চিত জলেরপাত্রগুলো সঠিকভাবে ঢেকে রাখুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
Priyanka Gandhi Vadra: কল্যাণকে কংগ্রেস ভাঙানোর কথা স্মরণ করালেন প্রিয়ঙ্কা, মমতাকে ‘তাড়ানো’র প্রসঙ্গে বললেন…
কল্যাণকে কংগ্রেস ভাঙানোর কথা স্মরণ করালেন প্রিয়ঙ্কা, মমতাকে ‘তাড়ানো’র প্রসঙ্গে বললেন…
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget