এক্সপ্লোর

Unnao Case: উন্নাও ধর্ষণকাণ্ডে অভিযুক্ত বহিষ্কৃত বিজেপি নেতা কুলদীপ সিংহ সেঙ্গারকে এখনই জামিন নয়! সুপ্রিম নির্দেশে স্বস্তিতে নির্যাতিতা!

মূল অভিযুক্ত কুলদীপ সিংহ সেঙ্গারকে এখনই জামিন নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

উন্নাও ধর্ষণকাণ্ডে অভিযুক্ত বহিষ্কৃত বিজেপি নেতা কুলদীপ সেঙ্গারের ধাক্কা। দিল্লি হাইকোর্টের নির্দেশ স্থগিত, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চে। মূল অভিযুক্ত কুলদীপ সিংহ সেঙ্গারকে এখনই জামিন নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের। যাবজ্জীবন কারাবাসের সাজা খারিজের নির্দেশে স্থগিতাদেশ।

এর আগে কুলদীপ সেঙ্গারের যাবজ্জীবন কারাবাসের সাজা খারিজ করেছিল দিল্লি হাইকোর্ট। রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল CBI। ২০১৭-র ৪ জুন এই ধর্ষণের ঘটনা ঘটে। মূল অভিযুক্ত ছিলেন বাঙ্গেরমউ কেন্দ্রের ৪ বারের বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গার। ১৩ এপ্রিল ২০১৮, কুলদীপ সিংহ সেঙ্গারকে গ্রেফতার করে পুলিশ। 

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের অবকাশকালীন বেঞ্চে মামলার শুনানি হয়। কুলদীপ সিং সেঙ্গারের যাবজ্জীবন কারাবাসের সাজা মঙ্গলবার খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছে সিবিআই। ২০১৭ সালের উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। মঙ্গলবার রাতেই দিল্লি গেটের সামনে ধর্নায় বসেন নির্যাতিতা, তাঁর মা ও এক সমাজকর্মী। ২০১৭ সালে নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে উত্তাল হয়েছিল গোটা দেশ।

জামিন খারিজ করে চরমতম শাস্তি দিতে হবে দোষী সাব্যস্ত এবং বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারকে। এই অভিযোগে ফের সরব হয়েছিলেন উন্নাওকাণ্ডে নির্যাতিতার মা। দিল্লি হাইকোর্ট ন্যায় বিচার দিতে পারেনি, সুপ্রিম কোর্টে ভরসা আছে। উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত এবং বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের জামিনের বিরোধিতা করে মন্তব্য নির্যাতিতার। ধর্ষকদের জামিন, এবং নির্যাতিতার সঙ্গে অপরাধীদের মতো আচরণ করা - এটি কেমন ন্যায়বিচার? X হ্যান্ডলে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী। সেই রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে এদিন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন দুই আইনজীবী।   

উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত এবং বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের জামিনের নির্দেশের পর চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন নির্যাতিতা। ২০১৭-র জুন মাসে, নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে। ২০১৮ সালে বিচার না পাওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আত্মহত্যার হুমকি দেন নির্যাতিতা। 

তখনই গোটা বিষয়টি সামনে আসে। কিনতু, এরপর ভারতীয় দণ্ডবিধির অস্ত্র আইনে নির্যাতিতার বাবাকেই গ্রেফতার করা হয়। উন্নাও জেলে রহস্যজনকভাবে মৃত্যু হয় নির্যাতিতার বাবার। দেশজোড়া তীব্র সমালোচনার মুখে, ২০১৮-র ১৩ এপ্রিল কুলদীপ সেঙ্গারকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত শুরু করে CBI। সেবছর, ২৮ জুলাই রায়বরেলি আদালতে যাওয়ার পথে নির্যাতিতার গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। ট্রাকের ধাক্কায় ধর্ষণ-মামলার সাক্ষী, নির্যাতিতার দুই কাকিমা মারা যান। 

গুরুতর জখম হন নির্যাতিতা ও তাঁর আইনজীবী। এরপর উত্তরপ্রদেশ থেকে উন্নাওয়ের ৫টি মামলা সরিয়ে নিয়ে যাওয়া হয় দিল্লিতে।

২০১৯ সালের ২০ ডিসেম্বর উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত, প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় দিল্লির তিস হাজারি আদালত। মঙ্গলবার, দিল্লি হাইকোর্ট তাঁকে জামিন দেওয়ার পর নির্যাতিতা, তাঁর মা এবং নারী অধিকার কর্মী যোগিতা ভায়ানা ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাঁদের জোর করে সেখান থেকে পুলিশ সরিয়ে দেয় বলে অভিযোগ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget