এক্সপ্লোর

CJP Protest: CJP আন্দোলনে আটক বহু শীর্ষ নেতা, এবার কী হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের?

Sonam Wangchuk: এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্য়মে সোনম দেশের বর্তমান পরিস্থিতিকে 'অঘোষিত এমার্জেন্সি' বলে আখ্যা দেন।

নয়াদিল্লি: ভোটচুরির অভিযোগে আন্দোলনে (SIR Row) উত্তাল গোটা দেশ। এই আবহেই রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির ডাকা আন্দোলনে গিয়ে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিন্নারাই বিজয়ন এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালাদের মতো একাধিক শীর্ষ নেতা।  আটক করা হয়েছে অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাদেরকেও। এবার এই নিয়ে সরকারকে কড়া হুঁশিয়ারি দিলেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)।

বিশিষ্ট সমাজকর্মী তথা পরিবেশবিদ স্পষ্ট জানিয়ে দিলেন ২৪ ঘণ্টার মধ্যে আটক নেতাদের না ছাড়া হলে তিনি ফের একবার অহিংস পদযাত্রা বা অনশনের পথে হাঁটতে বাধ্য হবেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্য়মে সোনম দেশের বর্তমান পরিস্থিতিকে 'অঘোষিত এমার্জেন্সি' বলে আখ্যা দিয়ে দাবি করেন, 'কিছুক্ষণ আগে জানলাম যে আজ দিল্লিতে বহু যুবনেতা, ছাত্রনেতা, আইনজীবী, সাংবাদিক, এমনকী সাংসদদেরও আটক করা হয়েছে। কাল আমি আপনাদের আজকের আন্দোলনে যখন শান্তি বজায় রাখার পরামর্শ দিয়েছিলাম, তখন ভেবেছিলাম বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রে শান্তিপূর্ণ আন্দোলনের অনুমতি তো দেওয়াই হবে। তবে এখন মনে হচ্ছে দেশে কোনও অঘোষিত আপদকাল বা এমার্জেন্সি চলছে। আমি এর কড়া নিন্দা করছি এবং সরকারের কাছে অনুরোধ করছি যেন আজকে সন্ধের মধ্যে এইসব গ্রেফতারি থামিয়ে দেওয়া হয় এবং সবকিছুর সমাধান খুঁজে বের করা হয়।'

আরও পড়ুন:- ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান 

তবে তাঁর কথা মতো এমনটা না হলেই তিনি ফের অনশনে বসতে পারেন বা পদযাত্রা করতে পারেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সোনম ওয়াংচুক। 'তবে পরবর্তী ২৪ ঘণ্টার এইগুলির সমাধান না হলে, আমিও একটি শান্তিপূর্ণ প্রদর্শন করার কথা ভাবতে বাধ্য হব। সেটা লেহ বা দিল্লিতে ধর্না, অনশন, পদযাত্রা যা খুশি হতে পারে। তবে আমি আশা করব তার আগেই সরকার আলোচনার মাধ্যমে সবটা সমাধান করবে এবং আমায় এমন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হবে না।' জানান সোনম ওয়াংচুক।

 

প্রসঙ্গত উল্লেখ্য, এই আন্দোলন ও আটকের মধ্যেই অভিজিৎ দীপকের পরিবারে দুঃসংবাদ। তাঁর ঠাকুমার মৃত্যু হয়েছে বলে খবর বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের। ৮৫ বছর বয়স হয়েছিল সাবিত্রীবাঈ দীপকের। দিল্লি পুলিশ সূত্রের খবর, অভিজিৎকে তাঁর ঠাকুমার মৃত্যুর কথা জানানো হয়েছে। এই পরিস্থিতিতে তিনি আটক থাকা অবস্থায় প্রতিবাদ চালিয়ে যাবেন, নাকি শেষকৃত্যের জন্য ফিরে আসবেন, সেই সিদ্ধান্ত এখন তাঁরই ওপর।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
Advertisement

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget