এক্সপ্লোর

পেরুতে বন্ধ চিনা সংস্থা সিনোফার্মের ক্লিনিক্যাল ট্রায়াল

এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ করল পেরু। ইতিমধ্যে ১২ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। আদৌ এই টিকা কার্যকরি কি না তা বুঝতে ২০২১-এর জুন মাস পর্যন্ত সময় লাগবে।

পেরু: চিনা সংস্থা সিনোফার্মের ক্লিনিক্যাল ট্রায়াল বন্ধ করল পেরু। জানা গিয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর এক স্বেচ্ছাসেবকের স্নায়ুর সমস্যা দেখা দিয়েছে। দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ শুক্রবার জানিয়েছে, টিকা নেওয়ার পর স্বেচ্ছাসেবকের হাতে কিছু সমস্যা হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যম থেকে খবর পাওয়া গিয়েছে বলে জানিয়েছে তারা। চিকিৎসকরা জানাচ্ছেন হাতের এই ধরনের সমস্যাকে গুইলেইন-বেরে সিন্ড্রোম বলা হয়। জার্মান মালাগার প্রধান গবেষক বলেন, কিছু দিন আগে আমরা ইঙ্গিত দিয়েছিলাম যে ভ্যাকসিন সাধারণ মানুষের জন্য বাজারজাত করা হবে। কিন্তু এক স্বেচ্ছাসেবকের স্নায়ুর সমস্যা দেখা দিয়েছে। এই রোগের নাম গুইলেইন-বেরে সিন্ড্রোম। এটা একটা বিরল রোগ। এই রোগের ফলে হাত-পা নাড়াতে পারে না রোগী। এর আগে সোয়াইন ফ্লু-এর টিকাকরণের সময় ৪৫০ জন পক্ষাঘাতে আক্রান্ত হন। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ করল পেরু। ইতিমধ্যে ১২ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। আদৌ এই টিকা কার্যকরি কি না তা বুঝতে ২০২১-এর জুন মাস পর্যন্ত সময় লাগবে। ২০ মিলিয়ন টিকা কিনতে পারে পেরু সরকার। যা মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশ। এদিকে আর্জেন্টিনা, রাশিয়া, সৌদি আরব মিলিয়ে ৬০ হাজার জন সিনোফার্মের টিকা নিয়েছেন। এদিকে বিশ্বে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু। একইসঙ্গে বেড়েছে দৈনিক সংক্রমণ ও সুস্থতা। করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ১৬ লক্ষ ৩ হাজার ৪৭২ জনের। আক্রান্ত হয়েছেন ৭ কোটি ১৬ লক্ষ ১৬ হাজার ২০৫। এরই মধ্যে করোনাকেজয় করে সুস্থ হয়েছেন ৪ কোটি ৬৮ লক্ষ ২ হাজার ৫২১ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ হাজার ৮৭৭ জনের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Dimagi Naxal Janta Party: আরেকটি নতুন 'পার্টি'? প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণের পরই সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি'
আরেকটি নতুন 'পার্টি'? সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি', কারা এরা?
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget