এক্সপ্লোর

Jammu And Kashmir: ভূস্বর্গে ফের বিপর্যয়, মেঘভাঙা বৃষ্টি, ধসে তছনছ সব, বাড়ছে হতাহতের সংখ্যা

Cloudburst in Jammu And Kashmir: হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

শ্রীনগর: কিশতোয়ারের পর এবার কাঠুয়া। ভূস্বর্গে ফের প্রাকৃতিক বিপর্যয়। মেঘভাঙা বৃষ্টি থেকে প্রবল হড়পা বান। জলের তোড়ে দোকানপাট, বাড়িঘর সব ভেসে গেল। এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন একজন। তবে বেশ কয়েক জন নিখোঁজ বলে খবর। উদ্ধারকার্য শুরু হয়েছে সেখানে। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। (Jammu And Kashmir)

কিশতোয়ারে বিপর্যয়ের রেশ এখনও কাটেনি। তার আগেই রবিবার কাঠুয়ায় মেঘভাঙা বৃষ্টি নেমে এল। প্রবল হড়পা বানে ভেসে গেল পর পর বাড়ি, দোকান। দুপুর ১টা পর্যন্ত পাওয়া পরিসংখ্য়ান অনুযায়ী, এদিনের মেঘভাঙা বৃষ্টিতে জোধ ঘাটিতে পাঁচ জন মারা গিয়েছেন, দু'জন মারা গিয়েছেন জাংলোটে।  গভীর রাতে আচমকা জলরাশি নেমে আসায় বিপর্যয় ঘটে গিয়েছে বলে খবর। (Cloudburst in Jammu And Kashmir)

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ উধমপুরের সাংসদ। তিনি জানিয়েছেন, রেললাইনের ক্ষতি হয়েছে। ৪৪ নম্বর জাতীয় সড়ক, একটি থানাও ক্ষতিগ্রস্ত হয়েছে ধসে। তিনি জানিয়েছেন, স্থানীয় প্রশাসন, সেনা, আধা সেনা উদ্ধারকার্যে নেমেছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। নিহতদের পরিবারকে সমবেদনাও জানান তিনি। 

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাও শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, উদ্ধারকার্যে জোর দেওয়া হচ্ছে এই মুহূর্তে। ত্রাণ পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন তিনি। মানুষের নিরাপত্তাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে এই মুহূর্তে। কাঠুয়ার স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্যোগের প্রকোপ কাটেনি এখনও পর্যন্ত। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদী, ঝরনা, জলাধার থেকে দূরে থাকতে বলা হয়েছে সাধারণ মানুষকে। নদীর জলস্তর একধাক্কায় বেড়ে গিয়েছে যেহেতু, তাই বাড়তি সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।

কাঠুয়া প্রশাসনের তরফে হেল্পলাইন নম্বর ০১৯২২-২৩৮৭৯৬, ৯৮৫৮০৩৪১০০ প্রকাশ করা হয়েছে। এই মুহূর্তে উপত্য়কার সব নদীর জলস্তরই বিপদসীমার উপরে। উঝ নদীও ফুঁসছে। পর পর এমন বিপর্যয়ে ছড়িয়েছে উদ্বেগও। কারণ চলতি সপ্তাহেই কিশতোয়ারে একই বিপর্যয় নেমে আসে। সেবার ৫০ জনের বেশি মানুষ মারা যাব। আহত হন শতাধিক মানুষ। এখনও ৮০-র বেশি মানুষ নিখোঁজ বলে খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget