এক্সপ্লোর

Operation Sindoor: কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ব্যোমিকা সিংহ, Operation Sindoor-এর ঘোষণায় ভারতের দুই নারী

India Strikes in Pakistan: নারীশক্তিকে এগিয়ে রাখার পাশাপাশি, এই দুই অফিসারকে সামনে রেখে নাগরিকদের ঐক্য এবং সম্প্রীতির বার্তাও দিল ভারতীয় সেনা।

নয়াদিল্লি: পহেলগাঁওয়ে স্বামীহারাদের সম্মান দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে 'Operation Sindoor' চালিয়েছে ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের যে নয়টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তার খুঁটিনাটি দেশবাসী তুলে ধরার সময়ও নারীশক্তিকেই এগিয়ে রাখল ভারতীয় সেনা। গোয়েন্দাদের তথ্য়ের ভিত্তিতে, কী ভাবে জঙ্গিঘাঁটিগুলিকে শনাক্ত করা হল, কী ভাবে আঘাত হানা হল, দেশবাসীকে খুঁটিনাটি বোঝালেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিংহ। নারীশক্তিকে এগিয়ে রাখার পাশাপাশি, এই দুই অফিসারকে সামনে রেখে নাগরিকদের ঐক্য এবং সম্প্রীতির বার্তাও দিল ভারতীয় সেনা।

ভারতীয় সেনার Corps of Signals বিভাগে কর্মরত ৩৫ বছর বয়সি কর্নেল সোফিয়া। ১৯১১ সালে Corps of Signals-এর সূচনা ঘটে। স্বাভাবিক পরিস্থিতিতে এবং যুদ্ধের সময় সামরিক যোগাযোগ সংক্রান্ত সবকিছু এদের তত্ত্বাবধানেই পরিচালিত হয়। জরুরি পরিস্থিতিতে অভিযানের সময় বিভিন্ন বাহিনীর মধ্যে যোগাযোগ রক্ষার পাশাপাশি, তথ্য়প্রযুক্তির দিকটিও সামলায় Corps of Signals. দেশের প্রথম মহিলা অফিসার হিসেবে বহুদেশীয় সামরিক মহড়ায় নেতৃত্ব দেন সোফিয়া।

বিভিন্ন দেশকে নিয়ে Exercise Force 18-মহড়ার আয়োজন করেছিল ভারত, সেখানে অগ্রভাগে ছিলেন সোফিয়া। ASEAN দেশগুলি যেমন, জাপান, চিন, রাশিয়া, আমেরিকা, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ছিল অংশগ্রহণকারী দেশ। ২০০৬ সালে কঙ্গোয় রাষ্ট্রপুঞ্জের পিসকিপিং অপারেশনেও যুক্ত ছিলেন কর্নেল সোফিয়া। ২০১০ সাল থেকে পিসকিপিং অপারেশনের সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত তিনি। সেখানে প্রশিক্ষকের ভূমিকা পালন করেন। 

সোফিয়ার রক্তেই দেশসেবা রয়েছে। তাঁর দাদু ভারতীয় সেনায় কর্মরত ছিলেন। তাঁর স্বামীও মেকানাইসড ইনফ্যান্ট্রিতে কর্মরত। ভারতীয় সেনায় যোগদানে মেয়েদের শুধু অনুপ্রেরণায় জোগাননি, সেনায় মেয়েদের ভূমিকা নিয়ে যে প্রচলিত ধারণা ছিল, তাও পাল্টে দিয়েছেন। ভারতীয় মেয়েদের উদ্দেশে তাঁর বার্তা ছিল, "সম্ভব হলে অবশ্য়ই ভারতীয় সেনায় যোগ দিন।" ২০১৬ সালে কর্নেল সোফিয়ার ভূয়সী প্রশংসা করেন প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত। 

অন্য দিকে, উইং কমান্ডার ব্যোমিকা সিংহ কেরিয়ার শুরু করেন ভারতীয় বায়ুসেনার হাত ধরে। স্কুলজীবনেই বায়ুসেনায় যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন উইং কমান্ডার ব্যোমিকা। তিনি এক সন্তানের মা-ও। নিজের লক্ষ্যে পৌঁছতে NCC-র সদস্যতা গ্রহণ করেন তিনি। পরে ভর্তি হন ইঞ্জিনিয়ারিংয়ে। তাঁর পরিবার থেকে তিনিই ভারতীয় সশস্ত্র বাহিনীতে যোগদানকারী একমাত্র সদস্য। ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার পাইলট হিসেবে প্রথমে জায়গা করে নেন। ২০১৯ সালের ১৮ ডিসেম্বর ফ্লাইং ব্রাঞ্চে পাকাপাকি জায়গা পান। 

২৫০০ ঘণ্টার বেশি ওড়ার রেকর্ড রয়েছে উইং কমান্ডার ব্যোমিকার। দুর্গম এলাকায় চেতক, চিতার মতো হেলিকপ্টার উড়িয়েছেন। জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্ব ভারতের আকাশ তাঁর একেবারে চেনা। একাধিক উদ্ধারকার্য চালিয়েছেন উইং কমান্ডার ব্যোমিকা। ২০২০ সালে অরুণাচলপ্রদেশ উদ্ধারকার্যেও অগ্রভাগে ছিলেন। 

২০২১ সালে তিন বাহিনীর মহিলাদের সঙ্গে মিলে পর্বত অভিযানে বেরোব। ২১ হাজার ৬৬০ ফুট উঁচু মাউন্ট মানিরাংয়ে আরোহণ করেন। ভারতীয় সেনায় মেয়েরা যে নামভূমিকায় উঠে আসছেন, তার জলজ্যান্ত উদাহরণ উইং কমান্ডার ব্যোমিকা। আজ গোটা দেশের সামনে কর্নেল সোফিয়া এবং উইং কমান্ডার ব্যোমিকা আবারও দৃষ্টান্ত গড়লেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget