এক্সপ্লোর

Arabul Islam : ভাঙড়ের রাজনীতিতে নয়া মোড় ! তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিলেন আরাবুল ইসলাম

Arabul Islam Joined ISF: তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। 

ভাঙড়: ভোটের দামামা বাজতেই শুরু নেতাদের দল বদলের হিড়িক। কেউ তৃণমূল ছেড়ে বিজেপিতে, কেউ বিজেপি ছেড়ে তৃণমূলে আবার কেউ তৃণমূল-বিজেপি ছেড়ে অন্যান্য পার্টিতে যোগদান করছে। এই বদলের কারণ নাকি দলের প্রতি ক্ষোভ, অভিমান, আবার কাজ করেও টিকিট না পাওয়া। এই অবস্থায় ভাঙড়ের রাজনীতিতেও দেখা দিল বড়সড় মোড়। তৃণমূল ছেড়ে আইএসএফে (ISF) যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। 

ফুরফুরায় আইএসএফ দফতরে গিয়ে যোগদান করলেন আরাবুল ইসলাম। ১৬ মার্চ ফুরফুরায় পীরজাদা হোসেন সিদ্দিকির সামনে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন সাসপেন্ডেড হওয়া তৃণমূল নেতা আরাবুল। সেই কথা মতো জল্পনার অবসান ঘটিয়ে আজ তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফ-এ (ISF) যোগ দিলেন। 

উল্লেখ্য, ভাঙড়ে তৃণমূলের হেভিওয়েট নেতা মানেই আরাবুল। কিন্তু বহু কারণের জন্য অনেকদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাঁর। দল থেকে বহিস্কৃতও হয়েছিলেন তিনি। কিন্তু বঙ্গের ভোট ঘোষণার পর তৃণমূল ছাড়লেন সাসপেন্ডেড তৃৃণমূল নেতা আরাবুল ইসলাম। তারপর তিনি জানিয়েছিলেন, ''আজ থেকে আমি তৃণমূল কংগ্রেস ত্যাগ করলাম, নতুন জীবন শুরু করছি। বহিষ্কার তো আগেও করেছে দল। এখন দল আরাবুল ইসলামকে চেনে না। ৫ বার আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। ৩ বার দল থেকে বহিষ্কার করা হয়েছে।'' দল ছাড়ার সিদ্ধান্তের পিছনে অভিমান ও ক্ষোভের কথাও জানিয়েছেন আরাবুল ইসলাম। 

এদিকে, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে টিকিট পেয়েছেন শওকত মোল্লা। রাজনৈতিক মহলের একাংশের দাবি, শওকতকে তৃণমূল বাড়তি গুরুত্ব দেওয়ায় ক্ষুব্ধ হয়ে যান আরাবুল ইসলাম। সেই অভিমান থেকেই তিনি দলত্যাগ করেন। তবে, আরাবুলের ISF- এ যোগদান কিন্তু রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। ভাঙড়ে তৃণমূলের শওকতের বিপরীতে আইএসএফ-এর হয়ে যে আরাবুল ভোটে লড়তে পারেন সে বিষয়ে জল্পনা তুঙ্গে। 

এবছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। প্রথম দফায় রয়েছে ১৫২টি আসন, ভোট হবে ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় ১৪২টি আসন, ভোট হবে ২৯ এপ্রিল। ভোটগণনা হবে ৪ মে । 

প্রথম দফা (২৩ এপ্রিল) - ১৫২টি আসন। কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভোট গ্রহণ করা হবে। 

দ্বিতীয় দফা (২৯ এপ্রিল) - ১৪২টি আসন। নদিয়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে ভোট গ্রহণ করা হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
Shahzad Poonawala : 'মোদিজি রাহুল গান্ধীর থেকে শিখুন', বিজেপি নেতার ভিডিয়ো ভাইরাল
'মোদিজি রাহুল গান্ধীর থেকে শিখুন', বিজেপি নেতার ভিডিয়ো ভাইরাল
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
ABP Ananda Top 10, 2 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 2 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget