এক্সপ্লোর

Rahul Gandhi : 'জঙ্গিরা যেটা চেষ্টা করছিল সেটাকে পরাস্ত করতে হলে...', এই মুহূর্তে কী করা দরকার জানালেন রাহুল

Pahalgam Incident : জম্মু ও কাশ্মীরের কংগ্রেস নেতা-কর্মীদের সঙ্গেও এদিন দেখা করেন রাহুল। সাক্ষাৎ করেন স্থানীয়দের সঙ্গেও।

শ্রীনগর : "সমাজকে দু'ভাগে ভাগ করার জন্যই এই কাণ্ড ঘটানো হয়েছে। ভাইয়ের সঙ্গে ভাইয়ের লড়াই লাগিয়ে দেওয়ার চিন্তা থেকেই এই ঘটনা।" পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর উপত্যকায় গিয়ে এমনই মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর স্পষ্ট বক্তব্য, "প্রত্যেক ভারতীয়র ঐক্যবদ্ধ থাকা খুব গুরুত্বপূর্ণ। যাতে জঙ্গিরা যেটা করতে চেয়েছিল আমরা সেটাকে পরাস্ত করতে পারি।" পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি হাসপাতালে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন লোকসভার বিরোধী দলনেতা। শ্রীনগরে জম্মু ও কাশ্মীরে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর বাসবভনে গিয়ে তাঁর সঙ্গে দেখাও করেন। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, "কী চলছে তা নিয়ে ধারণার জন্য এবং সাহায্য করতে এখানে এসেছিলাম। ভয়ঙ্কর এই ঘটনার নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের মানুষ। গোটা দেশের পাশে দাঁড়িয়েছে তাঁরা। আহতদের মধ্যে একজনের সঙ্গে আমি দেখা করেছি। যাঁরা পরিবারের সদস্যদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার ভালবাসা ও স্নেহ রইল। প্রত্যেককে জানাতে চাই যে, গোটা দেশ এক হয়ে আছে। সরকারের সঙ্গে আমাদের গতকাল একটা বৈঠক ছিল। এই কার্যকলাপের নিন্দা করেছে বিরোধীরা। এও জানিয়েছে যে, সরকার যা পদক্ষেপ নেবে তার পাশে বিরোধীরা রয়েছে। যেটা ঘটেছে তার পেছনে লক্ষ্য হচ্ছে, সমাজকে দ্বিধা-বিভক্ত করা। ভাইয়ের সঙ্গে ভাইয়ের লড়াই লাগিয়ে দেওয়া। প্রত্যেক ভারতীয়র ঐক্যবদ্ধ থাকা খুব গুরুত্বপূর্ণ। যাতে জঙ্গিরা যেটা করতে চেয়েছিল আমরা সেটাকে পরাস্ত করতে পারি।"

 

জম্মু ও কাশ্মীরের কংগ্রেস নেতা-কর্মীদের সঙ্গেও এদিন দেখা করেন রাহুল। সাক্ষাৎ করেন স্থানীয়দের সঙ্গেও। রাহুল বলেন, "এটা দুঃখের যে কিছু লোক কাশ্মীর ও দেশজুড়ে থাকা আমার ভাই-বোনদের আক্রমণ করছেন।  আমি মনে করি, এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা এক থাকি এবং জঘন্য এই কাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করি। ঐক্যবদ্ধভাবে আমরা যেন সন্ত্রাসবাদকে বরাবরের মতো পরাস্ত করতে পারি। আমি মুখ্যমন্ত্রী এবং লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গেও দেখা করেছি। কী ঘটেছে তা ওঁরা আমায় জানিয়েছেন। আমি ওঁদের আশ্বস্ত করেছি, আমার দল এবং আমি ওঁদের সম্পূর্ণভাবে সাহায্য করব।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget