এক্সপ্লোর

Karnataka CM Post : বাজি ফাটিয়ে উল্লাস অনুগামীদের, সিদ্দারামাইয়া-ই কি কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী ?

Congress News Update : একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, কংগ্রেস সিদ্দারামাইয়ার নাম ঘোষণা করতে পারে

নয়া দিল্লি : সিদ্দারামাইয়া-ই কি তাহলে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন ? গতিপ্রকৃতি অন্তত সেদিকেই নির্দেশ করছে। কারণ, রাহুল গান্ধীর সঙ্গে বর্ষীয়ান এই কংগ্রেস নেতার সাক্ষাতের কিছু পরেই তাঁর বাড়ির সামনে উল্লাসে মেতে ওঠেন অনুগামীরা। তাঁদের বাজি ফাটাতে ও মিষ্টি বিতরণ করতে দেখা যায়। যদিও, আজ চতুর্থ দিনেও এই পদে এখনও পর্যন্ত কোনও নামে সিলমোহর দিয়ে উঠতে পারেনি কংগ্রেস। 

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, কংগ্রেস সিদ্দারামাইয়ার নাম ঘোষণা করতে পারে। কারণ, তাঁর পক্ষে অধিকাংশ বিধায়কের সমর্থন আছে । এই পরিস্থিতিতে শিবকুমারকে নিয়ে দল কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

সূত্রের খবর, রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে শিবকুমার নাকি ইঙ্গিত দিয়ে রেখেছেন, সিদ্দারামাইয়ার সঙ্গে কুর্সি লড়াইয়ের দাবি থেকে তিনি সরছেন না। তবে, তাঁকে 'বঞ্চিত' করা হলে কোনও বিদ্রোহের পথে হাঁটবেন না বলে আগেই আশ্বাস দিয়ে রেখেছেন কংগ্রেসের কর্ণাটক-জয়ের অন্যতম এই কাণ্ডারি।

তিনি বলেছেন, "দল চাইলে আমাকে দায়িত্ব দিতে পারে। আমাদের ঐক্যবদ্ধ পরিবার। কোনও বিভাজন চাই না। ওঁরা আমাকে পছন্দ করুক বা না করুক, আমি একজন দায়িত্বশীল মানুষ। পেছন থেকে ছুরি মারব না। ব্ল্যাকমেলও করব না।"

এই টানাপোড়েনের মধ্যেই সিদ্দারামাইয়া ও শিবকুমারের মধ্যে তুল্যমূল্য বিচারও চলছে সমানে। তথ্য বলছে, সিদ্দারামাইয়ার জনভিত্তি বেশি। জনপ্রিয়তা রয়েছে রাজ্যের একটা বড় অংশের মানুষের কাছে। ২০১৮ সালে মুখ্যমন্ত্রী পদে পূর্ণ সময়ের মেয়াদ শেষ করেন তিনি। তবে, পিছিয়ে নেই শিবকুমারও । কারণ, তাঁর সাংগঠনিক ক্ষমতা প্রচুর। কংগ্রেসের কঠিন সময়ে তিনি কার্যত 'পরিত্রাতার' বেশে অবতীর্ণ হয়েছেন।

ওয়াকিবহাল মহল বলছে, বিষয়টি অনুধাবন করতে ভুল করেননি বর্ষীয়ান কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। তাই কর্ণাটকে ফল বেরনোর পর সোমবার থেকেই তিনি কার্যত দিল্লিতে হন্যে দিয়ে পড়ে রয়েছেন। সেখানে তিনি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন। 

এরই মধ্যে আবার চাপ বাড়াচ্ছে কর্ণাটকে রাজনৈতিকভাবে অন্যতম গুরুত্বপূর্ণ সম্প্রদায় লিঙ্গায়েতরা। তাদের তরফে মুখ্যমন্ত্রী পদের দাবি তোলা হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে এক চিঠিতে, লিঙ্গায়েতদের সংগঠন অল ইন্ডিয়া বীরশৈব মহাসভার-র তরফে উল্লেখ করা হয়েছে, এবার বিধানসভা নির্বাচনে কংগ্রেস তাদের সম্প্রদায় থেকে ৪৬ জনকে দাঁড় করিয়েছিল। তার মধ্যে ৩৪ জনই জয়ী হয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget