এক্সপ্লোর

Coromandel Express Accident: ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনা, শোকপ্রকাশ সলমন-সোনু-অক্ষয়-রণদীপের

Coromandel Train Accident: ওড়িশায় তিনটি ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় (Odisha Train Accident) শেষ পাওয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ২৩৮। তবে ক্রমাগত সেই সংখ্যা বাড়ছে বলেও খবর। গোটা ঘটনায় শিহরিত সারা দেশ।

নয়াদিল্লি: শান্তির সফর আচমকাই বদলে গেল দুঃস্বপ্নে। ওড়িশায় তিনটি ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় (Odisha Train Accident) শেষ পাওয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ২৩৮। তবে ক্রমাগত সেই সংখ্যা বাড়ছে বলেও খবর। গোটা ঘটনায় শিহরিত সারা দেশ। ট্যুইটে শোকপ্রকাশ করেছেন সলমন খান (Salman Khan), অক্ষয় কুমার (Akshay Kumar), সোনু সুদ (Sonu Sood) প্রমুখ, বিনোদন দুনিয়ার একাধিক তারকা। 

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় শোকপ্রকাশ অভিনেতাদের

শুক্রবারের সন্ধ্যার দুর্ঘটনার পর প্রায় ১৬ ঘণ্টা পার। এখনও চলছে উদ্ধারকার্য। শনিবার সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন বলিউডের ভাইজান সলমন খান 'দুর্ঘটনার কথা শুনে অত্যন্ত দুঃখিত। মৃতদের আত্মার শান্তি দিন ঈশ্বর, আহত ও নিহতদের পরিবারকে রক্ষা করুন ও শক্তি দিন তিনি।'

 

দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন অক্ষয় কুমারও। লিখেছেন, 'ওড়িশার মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার ছবিগুলি হৃদয়বিদারক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময় নিহতদের পরিবারের প্রতি সমবেদন রইল। ওম শান্তি।'

 

এদিন পোস্ট করেন সোনু সুদও। দুর্ঘটনার একটি ছবি পোস্ট করে শোকপ্রকাশ করেন অভিনেতা। 

 

শোকস্তব্ধ রণদীপ হুডা। লেখেন, 'মর্মান্তিক দুর্ঘটনা! যাঁরা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং পরিবারের প্রতি আরও শক্তি রইল এই সময়টা পার করার জন্য।'

 

ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত ও আহতর সংখ্যা। কলকাতা থেকে পাঠানো হচ্ছে চিকিৎসার সরঞ্জাম। সকালে হাওড়া স্টেশনের ২১ নম্বর প্লাটফর্ম থেকে রওনা হয় বিশেষ ট্রেন। এই ট্রেনেই চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে দুর্ঘটনাস্থলে। মেদিনীপুর মেডিক্য়াল কলেজ হাসপাতাল থেকেও ৪০ জনের একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে বালেশ্বরে।

আরও পড়ুন: London Tour : যামিনী রায়, সত্যজিৎ রায়, গুরু দত্ত, পণ্ডিত রবিশঙ্করের উজ্জ্বল উপস্থিতি ব্রিটিশ মিউজ়িয়ামে; নজর কাড়বে কালী মূর্তিও

অন্যদিকে, বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-ভদ্রক শাখায় একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। 

বাতিল ট্রেনের তালিকায় রয়েছে, 

আপ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস
আপ হাওড়া-কন্যাকুমারী এক্সপ্রেস 
আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস
আপ শালিমার-পুরী এক্সপ্রেস
আপ হাওড়া-এর্নাকুলাম অন্ত্যোদয় এক্সপ্রেস
আপ হাওড়া-পুরী এক্সপ্রেস
আপ হাওড়া-ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেস
আপ হাওড়া-তিরুপতি এক্সপ্রেস
আপ হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস
আপ শিয়ালদা পুরী এক্সপ্রেস

বাতিল ডাউন ট্রেনের তালিকায় রয়েছে,

ডাউন হায়দরাবাদ-শালিমার এক্সপ্রেস
ডাউন সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস
ডাউন ত্রিবান্দ্রম-শালিমার এক্সপ্রেস  
ডাউন চেন্নাই-শালিমার করমণ্ডল এক্সপ্রেস। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Bangladesh Unrest: অগ্নিগর্ভ বাংলাদেশ ! একের পর এক এলাকায় সংঘর্ষ, ৫০টি বাড়িতে আগুন
অগ্নিগর্ভ বাংলাদেশ ! একের পর এক এলাকায় সংঘর্ষ, ৫০টি বাড়িতে আগুন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget