এক্সপ্লোর

সবাই পাবেন, প্রতিদিন প্রতি কেন্দ্র থেকে ১০০ জনকে দেওয়া হবে করোনা টিকা:  কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অশ্বিনী কুমার বলেন, "আমরা ভ্যাকসিন সংরক্ষণের জন্য সরঞ্জামের বন্দোবস্ত করছি। ভ্যাকসিন কীভাবে বিভিন্ন রাজ্যে বন্টন করা যায় তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। এক একটি কেন্দ্র থেকে প্রতিদিন ১০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে।

পাটনা: কবে আসবে করোনা ভ্যাকসিন? এখনও মেলেনি স্পষ্ট উত্তর। তবে ভ্যাকসিনকে স্বাগত জানাতে তৈরি ভারত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে বলেন, প্রত্যেকে করোনা ভ্যাকসিন পাবেন। পাটনায় সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,  প্রাথমিক পর্যায়ে প্রতিদিন প্রতিটি কেন্দ্র থেকে ১০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে।  তিনি জানান, ভ্যাকসিন সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অশ্বিনী কুমার বলেন, "আমরা ভ্যাকসিন সংরক্ষণের জন্য সরঞ্জামের বন্দোবস্ত করছি। ভ্যাকসিন কীভাবে বিভিন্ন রাজ্যে বন্টন করা যায় তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। এক একটি কেন্দ্র থেকে প্রতিদিন ১০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। প্রত্যেকে ভ্যাকসিন পাবেন।" উল্লেখ্য গত ২২ বিহারে বিধানসভা ভোটের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে বিজেপি। তাতে উল্লেখ করা হয়, বিজেপি ক্ষমতায় এলে বিনামূল্যে রাজ্যবাসীকে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন নিয়ে আলোচনার পাশাপশি এদিন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি। অশ্বিনী কুমারের কথায়, “পশ্চিমবঙ্গবাসী সরকারকে সহ্য করবে না। কারণ রাজ্যে যা হচ্ছে তা তাঁরা দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গ সবার। ওটা আমাদের মাতৃভূমি। মমতা বন্দ্যোপাধ্যায় সহ তাঁর দলকে ছুঁড়ে ফেলে দেবে মানুষ। অমিত শাহর নজরদারি চালাচ্ছেন বাংলায়। শীঘ্রই তিনি বাংলায় যাবেন।“ একইসঙ্গে রাহুল গাঁধীকেও কড়া ভাষায় বিঁধেছেন তিনি। কংগ্রেস নেতাকে প্রতারক বলেন অশ্বিনী কুমার।  তিনি বলেন, রাহুল ইতালি থেকে ভারত এ প্রতারণা করেছেন তিনি। মহাত্মা গাঁধী ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি তাঁর কাছে আবেদন জানাচ্ছি, জাল গাঁধী হয়ে দেশের ক্ষতি করবেন না। কৃষক আন্দোলন নিয়েও মুখ খুলেছেন চৌবে। তাঁর কথায়, স্বাধীনতার ৭০ বছর পর কৃষকদের কথা যিনি ভাবছেন তিনি হলেন নরেন্দ্র মোদি। একজন কৃষকের ছেলে হয়ে আমি তাঁদের দুঃখ বুঝি। একমাত্র মোদি সরকার দেখাল কীভাবে কৃষকদের আয় দ্বিগুণ করা যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Supreme Court on Vehicle Insurance: গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
ABP Ananda Top 10, 5 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 5 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget