এক্সপ্লোর

Corona Vada: করোনাকালে ভাইরাল বিশেষ রেসিপি, চেষ্টা করে দেখতে পারেন 'করোনা বড়া'

Corona Vada: 'করোনা বড়া' নাম শুনে অবাক হলেন? সহজ রেসিপি রইল। পছন্দ হলে বাড়িতে বানানোর চেষ্টা করে দেখতেই পারেন।

নয়াদিল্লি: গত প্রায় দুই বছর ধরে করোনা অতিমারীর (Pandemic) সঙ্গে লড়াই করছে গোটা বিশ্ববাসী। বেশিরভাগ সময়টাই কেটেছে ঘরবন্দি হয়ে। আর এই লম্বা সময় ধরে ঘরে বসে থেকে অনেকের মধ্যেই নানা শৈল্পিক সত্ত্বা (Creativity) জেগে ওঠে। রান্না, তার অন্যতম উদাহরণ। যাঁরা গোটা জীবনে জলও হয়তো নিজে গরম করেননি, এই লকডাউনে তাঁদের অনেকেই পঞ্চব্যঞ্জন রেঁধেছেন বাড়ি বসে। এরকম একাধিক ভাইরাল রেসিপিও (Viral Recipe) দেখা গিয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল 'করোনা বড়া' (Corona Vada)।

অবাক হলেন তো? বিস্তারিত শুনলে পরিষ্কার হবে ব্যাপারটা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক মহিলার রান্নার ভিডিও। তিনি বড়া বানাচ্ছেন, যার আকৃতি হচ্ছে নভেল করোনাভাইরাসের মতো।

ভিডিওটি শুরু হচ্ছে আর পাঁচটা সাধারণ রান্নার ভিডিওর মতোই। শেফ একটি বাটিতে চালের গুঁড়ো, জিরে, নুন নিয়ে তাতে হালকা গরম জল দিয়ে ভাল করে মেখে মণ্ড (dough) তৈরি করলেন। এরপর আলু, পিঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, কারি পাতা আর কিছু মশলা দিয়ে তৈর করলেন পুর।

এরপর চালের গুঁড়োর মণ্ডে ভরে দিলেন আলুর পুর। এই পর্যন্ত খুবই সাধারণ ছিল ব্যাপারটা। এরপরই আসল কীর্তি দেখালেন শেফ। আলুর পুর ভরা গোল বড়া তৈরি করে সেগুলোর ওপরে ভিজিয়ে রাখা চালের আস্তরণ তৈরি করলেন। প্রথমে কিছু বোঝা না গেলেও সব বড়াগুলো খানিক স্টিম করতেই ভিজে চাল বড় হয়ে ওঠে। ঢাকা সরাতেই দেখা মিলল 'করোনা বড়া'র। করোনা ভাইরাসের যে ছবি আমরা দেখে অভ্যস্ত ঠিক তেমনটাই দেখতে বড়া তৈরির রেসিপি এখন ভাইরাল।

 

গোটা রেসিপির ভিডিও শেয়ার করে এক ট্যুইটার ব্যবহারকারী লেখেন, 'করোনা বড়া! ভারতীয় নারী সকলের জন্য ভারী'। অর্থাৎ ভারতীয় মহিলাদের পরাজিত বা নিরস্ত করা সহজ নয়। যেকোনও কিছুই হার মানে তাঁদের কাছে। তাঁরা করোনার মতো প্রাণঘাতী ভাইরাস নিয়ে মজা করতেও পিছপা হন না, ভাবটা এমনই। 

যদিও এই বড়া সকল নেটাগরিকের পছন্দ হয়নি। কেউ কেউ আবার তাঁর সৃজনশীলতার প্রশংসা করেছেন। অনেকে ঠাট্টাও করেছেন। তবে বেশিরভাগ মানুষই শেফের এই কীর্তিকে মজার ছলেই গ্রহণ করেছেন। তবে ভিডিও দেখে আপনার মনে ধরলে, বাড়িতে বানিয়ে দেখতেই পারেন। রেসিপি তো রইলই।

আরও পড়ুন: Omicron Community Spread:দেশে এখন গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে ওমিক্রন, দাপট দেখাচ্ছে শহরগুলিতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
CJP Protest Updates: ছাত্র বিক্ষোভে উত্তাল যন্তর-মন্তর, সকাল থেকে বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, কী কারণ দেখাল কর্তৃপক্ষ
ছাত্র বিক্ষোভে উত্তাল যন্তর-মন্তর, সকাল থেকে বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, কী কারণ দেখাল কর্তৃপক্ষ
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
ABP Ananda Top 10, 23 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 23 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২২.০৭.২০২৬)। 'অভিষেক-প্রীতি'কে নিশানা করে মমতাকে বিঁধলেন কল্যাণ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২২.০৭.২০২৬)। 'কালীঘাট তৃণমূল' VS 'ঋতব্রত তৃণমূল', রণক্ষেত্র বিধানসভা
Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget