এক্সপ্লোর

করোনাভাইরাস: চিনে মৃত্যু বেড়ে ৪৯২, আক্রান্তের সংখ্যা প্রায় ২৪ হাজার

চিনা সরকারি চ্যানেল জানিয়েছে, হুবেই প্রদেশে আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে।ভাইরাস যত ছড়িয়ে পড়ছে, ততই বহির্বিশ্ব থেকে আরও ছিন্ন হচ্ছে চিন।এখনও পর্যন্ত এই ভাইরাসের তথাকথিত কোনও চিকিৎসা বের হয়নি।

বেজিং: চিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের শিকারের সংখ্যা। বুধবার পর্যন্ত, এই মারণ সংক্রমণে মারা গিয়েছেন ৪৯২ জন। আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। চিনা সরকারি চ্যানেল জানিয়েছে, হুবেই প্রদেশে আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে। গত ডিসেম্বরে ভাইরাসটি প্রথম নজরে আসে এই প্রদেশের রাজধানী উহান শহরে। সেখান থেকে ভাইরাসটি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। আর ভাইরাস যত ছড়িয়ে পড়ছে, ততই বহির্বিশ্ব থেকে আরও ছিন্ন হচ্ছে চিন। সংক্রমণের ছড়িয়ে পড়া রুখতে দক্ষিণ কোরিয়া, রাশিয়া, মঙ্গোলিয়া সহ একাধিক প্রতিবেশী রাষ্ট্র চিনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। এখনও পর্যন্ত এই ভাইরাসের তথাকথিত কোনও চিকিৎসা বের হয়নি। বিশ্বের প্রথম সারির কিছু স্বাস্থ্য সংস্থা গবেষণা চালিয়ে কিছুটা ইতিবাচক ফল পেয়েছে এই ভাইরাসকে আটকানোর। তারা এইচআইভি ও অন্যান্য অ্যান্টি-ভাইরাল ওষুধের মিশ্রণ ঘটিয়ে কিছুটা সাফল্য পেয়েছে বলে খবর। চিনেও একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে সেখানকার প্রশাসন। যত দিন যাচ্ছে, কোয়ারানটাইন জোন-এর পরিধি বেড়ে চলেছে। ইতিমধ্যেই, ইউহান সহ গোটা হুবেই প্রদেশে সর্বত্র লকডাউন করে রাখা হয়েছে। ১২ শহরে আটকে পড়েছেন প্রায় ৫.৬ কোটি বাসিন্দা। চিনা প্রশাসনের আশঙ্কা, এই মানুষরা বাইরে গেলে সংক্রমণ আরও ছড়িয়ে পড়বে। সামনেই চিনা নতুন বছর। সেইসময় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। এই পরিস্থিতিতে সংক্রমণের আশঙ্কা কয়েকগুণ বেড়ে যাবে। বিশ্বের তাবড় তাবড় স্বাস্থ্য সংস্থাগুলি এই মহামারী রুখতে ও মোকাবিলা করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এখনও পর্যন্ত চিনের সীমানা ছাড়িয়ে ভারত সহ এশিয়ার সাতটি দেশ, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানিতে এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির খোঁজ মিলেছে। চিনে সাম্প্রতিককালে গিয়েছেন এমন বিদেশিদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। চিনগামী সব ফ্লাইট বাতিল করেছে ভিয়েতনাম। এদিকে, হংকং থেকে জাহাজে জাপানে আসা দশ নাগরিকের শরীরে মিলেছে ভাইরাস। জানা গিয়েছে, ইয়োকোহামায় বন্দরে আসা ওই ক্রুজ জাহাজের ১০ যাত্রীর মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি যাত্রীদের আরও ১৪ দিন ওই জাহাজেই থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Nihang Sikh Attack: গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, কৃপাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিহঙ্গ, হাসপাতালে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী
গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, কৃপাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিহঙ্গ, হাসপাতালে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget