এক্সপ্লোর

Coronavirus : তাজমহলের পর আতঙ্ক বুদ্ধগয়ায়, বিদেশ থেকে আসা পর্যটকদের শরীরে করোনা !

Covid 19 In India : তাজমহলে করোনা সংক্রমিত পর্যটকের পর বার ইংল্যান্ড থেকে ভারতে আসা ৩ পর্যটকের শরীরেও মিলল করোনার হদিশ। 

নয়া দিল্লি : একদিকে ভারতে কমল দৈনিক সংক্রমণ। কিন্তু অন্যদিকে ভয় ধরাচ্ছে বিদেশ থেকে আসা পর্যটকদের একের পর এক করোনা পজিটিভ হওয়ার খবর। তাজমহলে করোনা সংক্রমিত পর্যটকের পর বার ইংল্যান্ড থেকে ভারতে আসা ৩ পর্যটকের শরীরেও মিলল করোনার হদিশ। 

 ৪ বিদেশি পর্যটকের করোনা

এছাড়া, মায়ানমার থেকে আসা ১ পর্যটকও করোনা আক্রান্ত। এই ৪ বিদেশি পর্যটকেরই খোঁজ মিলেছে বুদ্ধগয়ায়। বুদ্ধগয়া একটি অতি প্রসিদ্ধ স্থান। অনেক বিদেশিরই আনাগোনা লেগে থাকে এখানে। ব্যাঙ্কক থেকে উড়ানে এসেছিলেন বিদেশি পর্যটকরা। ওই বিমানে ছিলেন মোট ৩৩ জন যাত্রী। এখন সব যাত্রীর দিকেই নজর প্রশাসনের। 

তাজমহলেও আতঙ্ক

অন্যদিকে আবার, আগ্রার তাজমহলে সম্প্রতি চিন থেকে ফিরে আসা এক ব্যক্তির শরীরে রবিবার  COVID-19-এর অস্তিত্ব পাওয়া গিয়েছে। জানিয়েছেন, আগ্রার চিফ মেডিক্যাল অফিসার (সিএমও) ডা. অরুণ কুমার শ্রীবাস্তব ।  তবে তা কোন স্ট্রেন জানা যায়নি এখনও। নমুনাটি জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনাটি লখনউতে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে । আগরা বিমানবন্দর, রেল স্টেশন ও বাস স্টেশনগুলিতে কোভিড পরীক্ষা জোরদার । সমস্ত পর্যটকপ্রিয় স্থানগুলিতে বিশেষ নজর বিদেশিদের দিকে। 

 নতুন ভ্যারিয়েন্ট BF.7-এর সংক্রমণে কাঁপছে চিন

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট BF.7-এর সংক্রমণে কাঁপছে চিন। ভারতে রবিবার পর্যন্ত চার জনের শরীরে নতুন এই ভ্যারিয়েন্ট মিলেছে। তবে বিশেষজ্ঞদের দাবি, চিনে BF.7-এর সংক্রমণ যতটা ভয়াবহ হয়েছে, ভারতে তা ততটা ভয়ঙ্কর হবে না। ভারতে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সময় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। তারপর ধীরে ধীরে ভ্যাকসিনেশন শুরু হয় দেশে। পরবর্তীকালে দেওয়া হয় বুস্টার ডোজও। 

কেন্দ্রীয় সংস্থা CSIR-এর অধীনে থাকা গবেষণা সংস্থা Centre for Cellular and Molecular Biology-র এক শীর্ষ আধিকারিকের দাবি, পরপর এই ঘটনাগুলির জেরে ভারতবাসীর শরীরে রোগপ্রতিরোধক ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। যার থেকে আশা করা যায়, ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট BF.7-এর সংক্রমণ ততটা মারাত্মক হবে না।   

 এরই মধ্যে আশা জাগিয়ে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনায় আক্রান্তর সংখ্যা কমল ১০ শতাংশের বেশি।

  • গত ২৪ ঘণ্টায় দেশে ১৯৬ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর
  • রবিবার একদিনে করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা ছিল ২২
  • গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯০ জন
  • দেশে সব মিলিয়ে করোনা-মুক্ত হয়েছেন ৪ কোটি ৪১ লক্ষের বেশি
  • দেশে করোনা থেকে সুস্থতার হার ৯৮.৮ শতাংশ

    কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মাণ্ডব্য সোমবার ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশনের ( IMA ) র সঙ্গে কোভিড-১৯ পরিস্থিতি এবং প্রস্তুতি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক করবেন। 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget