এক্সপ্লোর

Coronavirus India : দেশে আইসিইউ বেড-অক্সিজেনের অভাব, কেন্দ্রকে দায়ী করলেন রাহুল

বেশ কিছুদিন ধরে ধেয়ে আসছিল বাক্যবাণ। দেশের করোনো পরিস্থিতির জন্য মোদি সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে কংগ্রেস। এবার টুইটারে কেন্দ্রীয় সরকারকে আক্রমণের ধারা বজায় রাখলেন রাহুল।

দিল্লি : দেশে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। আইসিইউ বেড, অক্সিজেনের অভাব দেখা দিয়েছে বেশ কিছু রাজ্যে। এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী।

বেশ কিছুদিন ধরে ধেয়ে আসছিল বাক্যবাণ। দেশের করোনো পরিস্থিতির জন্য মোদি সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে কংগ্রেস। এবার টুইটারে কেন্দ্রীয় সরকারকে আক্রমণের ধারা বজায় রাখলেন রাহুল। টুইটারে তিনি লিখেছেন, ''করোনার জন্য শরীরে অক্সিজেন লেভেল কমে যায়। এখন
অক্সিজেন ও আইসিইউ বেডের অভাবে বহু মানুষ মারা যাচ্ছেন। এর দায় কেন্দ্রীয় সরকাররে ওপর বর্তায়।''

তবে এই প্রথমবার নয়। সম্প্রতি ভ্যাকসিন বিলির নীতি নিয়েও মোদি সরকারকে কাঠগড়ায় তুলছেন রাহুল গাঁধী। কংগ্রেস নেতার কটাক্ষ, ''কেন্দ্রীয় সরকারের ভ্যাকসিন নীতি নোটবন্দির থেকে কম নয়। এবারও সাধারণ মানুষ লম্বা লাইনে দাঁড়াবে। তাঁরা টাকা, স্বাস্থ্য সব খুইয়ে প্রাণ হারাবেন। শেষে কিছু শিল্পপতি এর থেকে উপকৃত হবেন।''

বুধবারই দেশের করোনা পরস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢ়রা। তিনি বলেছেন, ''করোনা পরিস্থিতিতে দেশে এখন হাহাকার সৃষ্টি হয়েছে। কোভিডের সময় হাসপাতালে বেড, ওষুধ পাচ্ছেন না মানুষ। অক্সিজেনের অভাবে চিৎকার করছেন আক্রান্তের পরিজনরা। এরকম একটা সময়ে নির্বাচনী মিছিলে হাসি দেখা যাচ্ছে নেতাদের মুখে। যা খুবই অসংবেদনশীল বিষয়।''

বৃহস্পতিবার দিল্লির অক্সিজেন পরিস্থিতির জন্য ইউপি ও হরিয়ানার পুলিশ-প্রশাসনের সিনিয়র আধিকারিকদের দায়ী করেন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে লেখা চিঠিতে সিসোদিয়া বলেছেন, ''উত্তরপ্রদেশ ও হরিয়ানার পুলিশ-প্রশাসনের সিনিয়র আধিকারিকরা অক্সিজেনের গাড়ি আটকাচ্ছেন। যার ফলে দিল্লির হাসপাতালে অক্সিজেন সময়মতো পৌঁছাচ্ছে না।''

এদিকে স্থাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৩২,৭৩০ জন। একদিনে মারা গিয়েছেন ২,২৬৩ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১,৬২,৬৩,৬৯৫ জন। ইতিমধ্যেই দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১,৮৬,৯২০ জন। প্রতিদিন ঊর্ধ্বমুখী করোনা আক্রান্তের গ্রাফ। চিন্তা বাড়িয়েছে, মুম্বই , দিল্লি ছাড়াও বেশ কিছু রাজ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protests: আন্দোলনকারীদের লক্ষ্য করে ছররা গুলি দিল্লিতে, সরকারি রেকর্ডেই এবার মিলল প্রমাণ, পেলেট গান ব্যবহারের কথা স্বীকার
আন্দোলনকারীদের লক্ষ্য করে ছররা গুলি দিল্লিতে, সরকারি রেকর্ডেই এবার মিলল প্রমাণ, পেলেট গান ব্যবহারের কথা স্বীকার
'কোনও কড়া পদক্ষেপ নয়' NEET আন্দোলনকারীদের নিয়ে সুপ্রিম-নির্দেশ, কাদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর নয়?
'কোনও কড়া পদক্ষেপ নয়' NEET আন্দোলনকারীদের নিয়ে সুপ্রিম-নির্দেশ, কাদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর নয়?
Narendra Modi Facebook Video: ফেসবুক থেকে হঠাৎ ডিলিট প্রধানমন্ত্রীর ভিডিও, মেটা বলছে 'প্রযুক্তিগত ত্রুটি'
ফেসবুক থেকে হঠাৎ ডিলিট প্রধানমন্ত্রীর ভিডিও, মেটা বলছে 'প্রযুক্তিগত ত্রুটি'
Japan Earthquake : ভয়ঙ্কর ভূমিকম্পে দুলে উঠল জাপান ! যে কোনও সময় আছড়ে পড়তে পারে সুনামি, বড় সতর্কতা জারি
ভয়ঙ্কর ভূমিকম্পে দুলে উঠল জাপান ! যে কোনও সময় আছড়ে পড়তে পারে সুনামি, বড় সতর্কতা জারি

ভিডিও

NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Haldia News: হলদিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি INTTUC-র ৩টি অফিস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget