এক্সপ্লোর

Coronavirus India Updates: দেশে বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা, একদিনে মৃত্যু ৬২৪ জনের

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে সুস্থতার সংখ্যা ৪১ হাজার।

নয়াদিল্লি: দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু। তবে বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬২৪ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৭৯২। 

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১১ হাজার ৪০৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯ লক্ষ ৪৬ হাজার ৭৪। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ২৯ হাজার ৯৪৬। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১ লক্ষ ৪ হাজার ৭২০ জন।  একদিনে সুস্থতার সংখ্যা ৪১ হাজার। গতকাল, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ২০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৪৪৩। একদিনে সুস্থতার সংখ্যা ছিল ৪৯ হাজার ৭। 

এদিকে দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা একটু কমতেই ফের অসচেতনতার ছবি দেখা যাচ্ছে। জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে উপচে পড়ছে ভিড়। বিশেষ করে শৈলশহরগুলিতে পর্যটকদের ঢল। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। প্রেস বিবৃতিতে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘বিশ্বে অতিমারীর ইতিহাস ও প্রাপ্ত তথ্যপ্রমাণ থেকে স্পষ্ট, করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী এবং আসন্ন। খুব দুঃখের সঙ্গে আমাদের এটা জানাতে হচ্ছে যে দেশের বহু অংশে সরকার এবং সাধারণ জনগণ খুব বেশি ঢিলেমি দিয়ে দিয়েছে। কোভিড বিধি না মেনেই তারা জমায়েত করছে।’

কেন্দ্রীয় সরকারও মানুষের মধ্যে এই অসচেতনতা নিয়ে উদ্বিগ্ন। স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল বলেছেন, ‘আমরা যখন করোনার তৃতীয় ঢেউয়ের কথা বলছি, আমরা এটিকে আবহাওয়ার পূর্বাভাস হিসেবে দেখছি। এর গুরুত্ব বুঝতে পারছি না। আমাদের যে দায়িত্ব আছে, সেটা পালন করছি না। কাছে আমাদের অনুরোধ, সচেতন ও দায়িত্ববান থাকুন।’ নীতি আয়োগের সদস্য ড. ভি কে পল বলেছেন, ‘করোনার তৃতীয় ঢেউ যাতে কোনওভাবেই ভারতে হানা দিতে না পারে, সেটা নিশ্চিত করার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট বলেছেন, করোনার তৃতীয় ঢেউ কবে ভারতে আসবে সেটা নিয়ে আলোচনা না করে আমাদের একে রোখার চেষ্টা করতে হবে।’

সেরা শিরোনাম

West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Boeing 737 Plane Missing: নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, আরব সাগরে চলছে তল্লাশি, এখনও পর্যন্ত খোঁজ নেই যাত্রীদের
নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, আরব সাগরে চলছে তল্লাশি, এখনও পর্যন্ত খোঁজ নেই যাত্রীদের
ABP Ananda Top 10,8 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,8 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’

ভিডিও

Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র
Baruipur Case: ‘ওর মা ভাগ্যশালী, অপরাধীরা দ্রুত শাস্তি পেয়েছে’, বললেন মাটিগাড়ায় নিহত নির্যাতিতার মা
Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget