এক্সপ্লোর

Adhir Ranjan tests positive : করোনায় আক্রান্ত অধীর চৌধুরী

করোনায় আক্রান্ত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

 

কলকাতা : এবার করোনায় আক্রান্ত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আজ টুইট করে একথা জানান তিনি। তাঁর আরোগ্য কামনা করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টুইটারে অধীর লেখেন, আমি করোনায় আক্রান্ত। গত সাতদিন ধরে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা কোভিড প্রোটোকল মেনে চলুন। ভার্চুয়াল মাধ্যমে আমি প্রচার চালিয়ে যাব। আপনাদের অনুরোধ করছি, নিজেদের জীবন থেকে কোভিডকে দূরে রাখতে যত্ন নিন। 

এদিকে টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, অধীরদা-র সুস্থতা এবং দ্রুত আরোগ্য কামনা করি।  

প্রসঙ্গত, দলের একাধিক সহকর্মীর করোনার উপসর্গ দেখা দেওয়ায় গত সোমবার থেকে দু'দিনের জন্য দলের সমস্ত কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এরপর আজ তাঁর কোভিড পজিটিভের খবর আসে। ষষ্ঠ দফার ভোটের আগের দিনই এই খবরে স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ কংগ্রেস শিবিরে। এখনও সপ্তম ও অষ্টম দফার ভোট বাকি রয়েছে। যদিও এই অবস্থাতেও তিনি ভার্চুয়াল মাধ্যমে প্রচার চালিয়ে যাবেন বলে জানিয়েছেন অধীর। 

করোনা পরিস্থিতিতে এমনিতেই সভা-সমাবেশে রাশ টেনেছে বিভিন্ন রাজনৈতিক দল। কংগ্রেস নেতা রাহুল গান্ধি তাঁর পশ্চিমবঙ্গের সভা বাতিল করেছেন। বিজেপিও ছোটো ছোটো সভা করবে বলে জানিয়ে দিয়েছে। সেখানে ৫০০-র বেশি জমায়েতে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কলকাতায় আর প্রচার কর্মসূচি নেবেন না বলে দলের তরফে জানানো হয়েছে। শুধুমাত্র ২৬ এপ্রিল তিনি একটি সিম্বলিক মিটিং করবেন।

এদিকে শুধু অধীরই নন, গত কয়েকদিনে কংগ্রেসের একের পর এক নেতা করোনায় আক্রান্ত হয়েছেন। গতকালই কংগ্রেস নেতা রাহুল গান্ধির করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। করোনায় আক্রান্ত বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। আক্রান্ত কংগ্রেস সাংসদ শশী থারুরও। পাশাপাশি তাঁর বোন এবং ৮৫ বছরের বৃদ্ধা মা-ও করোনায় আক্রান্ত বলে আজ টুইটারে জানান থারুর। 

 

সেরা শিরোনাম

Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
India Poverty Rate: মুছে যাবে ভারতের দারিদ্রতা ! কত সালের মধ্যে ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
মুছে যাবে ভারতের দারিদ্রতা ! কত সালের মধ্যে ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
CJP Delhi Protest: ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ
ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget