এক্সপ্লোর

Assam on Coronavirus : কীসে ছাড়-কোথায় নিষেধাজ্ঞা ? ১৩ মে থেকে কড়া নির্দেশিকা অসমে

কোভিড চেন ব্রেক করতে এবার কড়া নির্দেশিকা জারি হল অসমে। আগামীকাল ১৩ মে থেকে রাজ্যজুড়ে চালু হচ্ছে নয়া বিধিনিষেধ। কীসে ছাড়পত্র, নিষেধাজ্ঞা জারি কোথায় ?

গুয়াহাটি : কোভিড চেন ব্রেক করতে এবার কড়া নির্দেশিকা জারি হল অসমে। আগামীকাল ১৩ মে থেকে রাজ্যজুড়ে চালু হচ্ছে নয়া বিধিনিষেধ। কীসে ছাড়পত্র, নিষেধাজ্ঞা জারি কোথায় ?

রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবারই সরকারি নির্দেশিকা জারি করেছে অসম সরকার। সেখানে বৃহস্পতিবার সকাল ৫টা থেকে কড়া বিধিনিষেধের কথা বলা হয়েছে। ১৩ মে থেকে সব দোকান, রেস্তোরাঁ দুপুর ১টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তবে হোম ডেলিভারি পরিষেবাকে ১টার পরও ছাড়পত্র দেওয়া হয়েছে। 

নয়া নির্দেশিকা অনুযায়ী, ১৫ দিনের জন্য সপ্তাহের বাজারগুলি বন্ধ রাখতে বলা হয়েছে। তবে ছাড় দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় পরিষেবাকে। যেখানে ওষুধের দোকান, হাসপাতাল, পশুদের চিকিৎসা কেন্দ্রগুলি খোলা রাখতে বলা হয়েছে। রাজ্য সরকারের তরফে জরুরিকালীন সব পরিষেবায় ছাড়পত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

টুইটারে অসমের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বলেন, ''রাজ্যে কোভিড দমনের জন্য আরও বিধিনিষেধ ও কন্টেনমেন্ট জোন গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৩ মে থেকে জারি হচ্ছে সেই নির্দেশিকা। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ১৪দিনের বেশি এই বিধিনিষেধ জারি থাকবে। সেক্ষেত্রে সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির জন্য সাহায্যের প্যাকেজ ঘোষণা করবে অসম সরকার।''

অসমের বর্তমান করোনা পরিস্থিতি বলছে, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৬৪ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমণে রাজ্যে মারা গিয়েছেন ৮৫ জন। অন্যদিকে বুধবারই রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৪০৯ জন রোগী। হাসাপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁদের। অসমে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪০,৬১১ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে ১৮৩৮জন রোগী মারা গিয়েছেন।

রাজ্যের সাম্প্রতিক চিত্র বলছে, সর্বানন্দ সোনোয়ালের পরিবর্তে এবার হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী করেছে বিজেপি নেতৃত্বাধীন জোট। দায়িত্ব পেয়েই তাই কোভিড সামলাতে আর দেরি করেননি শর্মা। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলে কড়া নির্দেশিকার পথে হেঁটেছেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Bangladesh News : বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget