এক্সপ্লোর

Delhi on Coronavirus: রাজধানীতে রেকর্ড মৃত্যু, সৎকারের জন্য অপ্রতুল জায়গা

সাম্প্রতিক সময়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ৩৫০। আর এই বিপুল মৃ্ত্যু সংখ্যার জেরে সৎকারের জায়গা পাওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

নয়াদিল্লি: ক্রমেই ভয়াবহ হচ্ছে ছবিটা। মৃ্ত্যুর হিসেব ছাড়িয়ে যাচ্ছে আগের দিনের পরিসংখ্যানকে। সাম্প্রতিক সময়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ৩৫০। আর এই বিপুল মৃ্ত্যু সংখ্যার জেরে সৎকারের জায়গা পাওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এই আবহে এবার সাময়িকভাবে সৎকারের পরিকাঠামো তৈরি করা শুরু হয়েছে রাজধানীতে।

দিল্লিতে গতকাল মৃত্যু হয়েছে ৩৫৭ জনের,  তার আগের দিনের ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। গত সপ্তাহে করোনার জেরে গড়ে মৃত্যু হয়েছে ৩০৪ জনের। জানা গিয়েছে, দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর সরাই কালে খাঁ শ্মশানে প্রতিদিন ৬০ থেকে ৭০ দেহ সৎকার। অথচ মাত্র ২২ জনের সৎকার করার পরিকাঠামো আছে। সৎকার করার জন্য একাধিক নতুন পরিকাঠামো করা হয়েছে। সূত্রের খবর, সৎকার করার জন্য প্রায় ১০০টি মাঠকে কাজে লাগানো হচ্ছে।

এই কাজের সঙ্গে যুক্ত এর ব্যক্তি জানিয়েছে, ২০টি মাঠে পরিকাঠামো তৈরি হবে রাতের মধ্যে। বাকি ৮০টি তৈরি হবে কয়েকদিনের মধ্যে। অন্যদিকে দিল্লির আরও ২৫টি শ্মশান এবং সমাধিস্থলেও একই পরিস্থিতি। যার মধ্যে তিনটি দিল্লি কর্পোরেশেন। সৎকারের জন্য পরিকাঠামো না পাওয়া মহামারীর ভয়ঙ্কর রূপকে তুলে ধরছে তা বলার অপেক্ষা রাখে না। অক্সিজেন সঙ্কট তো বটেই পাশাপাশি হাসপাতালে বেড না পেয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। সেই ছবিও উঠে এসেছে।

দিল্লির হাসপাতালগুলোতে অক্সিজেনের সঙ্কট ইতিমধ্যেই চরমে পৌঁছে গিয়েছে। একের পর এক হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে বহু রোগীর। সঙ্কট সামলাতে প্রধানমন্ত্রীর কাছে কার্যত করজোড়ে অক্সিজেনে জোগানের আবেদন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। একই আবেদন জানিয়েছেন অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিল্পপতিদের কাছেও। তবে আপাতত লকডাউনকেই হাতিয়ার করে কিছুটা হলেও সংক্রমণ বাগে আনতে চাইছে কেজরীবাল সরকার। গতকাল, ফের আরও ১ সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়েছে দিল্লি সরকার। রবিবার একটি সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করে জানান, আগামী ৩ মে ভোর ৫টা পর্যন্ত দিল্লিতে লকডাউন জারি থাকব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget