এক্সপ্লোর

Delhi on Corona Vaccination: ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ শুরু ৩ মে থেকে, জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী

প্রায় সাড়ে ৪ লক্ষ টিকা পাওয়া গিয়েছে, জানালেন অরবিন্দ কেজরীবাল

নয়াদিল্লি: সোমবার থেকে শুরু হচ্ছে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ। আজ এই ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। আজ, শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, প্রায় সাড়ে ৪ লক্ষ টিকা হাতে এসেছে। প্রত্যেকটি জেলায় ইতিমধ্যে সরবরাহের কাজ শুরু হয়েছে।

এদিন দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনের অনেক ডোজ মিলেছে। আমরা আরও বেশি টিকাকরণের উপর জোর দেব। একইসঙ্গে তিনি আর্জি জানিয়েছেন কো-উইন অ্যাপের মাধ্যমে যেন সবাই রেজিস্ট্রেশন করেন। তাতে নির্দিষ্ট সময় এবং তারিখ মিলবে। সেই অনুযায়ী, টিকা নিতে পারবেন।

দিল্লির স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২৫ লক্ষ ৪১ হাজার ২৮৪ জন। দুটি ডোজ পেয়েছেন ৬ লক্ষ ৬৬ হাজার ২৮৯ জন। দিল্লিতে অক্সিজেন সঙ্কট নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিদিন ৯৭৬ মেট্রিক টন অক্সিজেন প্রয়োজন। কিন্তু প্রতিদিন দিল্লির জন্য বরাদ্দ হচ্ছে  ৪৯০ মেট্রিক টন অক্সিজেন। কিন্তু পাওয়া যাচ্ছে ৩১২ মেট্রিক টন।

এদিন কেজরীবাল বলেন, ৯ হাজার অক্সিজেন যুক্ত বেড প্রয়োজন। রোগীদের বাঁচানো সম্ভব হবে ঠিক সময়ে অক্সিজেন পেলে। কেন্দ্রের কাছে অক্সিজেনের আর্জি জানিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, অক্সিজেন এবং ওষুধের কালোবাজারির সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কোভিড রোগীদের জন্য অ্যাম্বুলেন্সের যে ভাড়া তাও কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে রাজধানীতে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যু-মিছিল। পরিস্থিতি মোকাবিলায় ফের লকডাউনের মেয়াদ বাড়াল কেজরীবাল সরকার। টুইট করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানিয়েছেন, আগামী আরও ১ সপ্তাহ বাড়ানো হল দিল্লির লকডাউন। প্রথম দফা লকডাউনের শেষে, গত ২৫ এপ্রিল আরও ১ সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়েছিল দিল্লির সরকার। গত রবিবার একটি সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করে জানান, "আগামী ৩ মে ভোর ৫টা পর্যন্ত রাজধানী দিল্লিতে লকডাউন জারি থাকবে।" শুক্রবার স্বাস্থ্যমন্ত্রক উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, বিগত চার সপ্তাহ ধরে দৈনিক করোনা আক্রান্তের নিরিখে উত্তরপ্রদেশের অবস্থা আশঙ্কাজনক। দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর খবর মিলেছে দিল্লিতেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shankar Ghosh: ‘স্কুলবেলার বন্ধু’ এখন রাজ্যের ‘পূর্ণমন্ত্রী’, আবেগঘন শঙ্কর ঘোষের ছোটবেলার বন্ধুরা, ‘ও সবার জন্য চিন্তা করে..’
‘স্কুলবেলার বন্ধু’ এখন রাজ্যের ‘পূর্ণমন্ত্রী’, আবেগঘন শঙ্কর ঘোষের ছোটবেলার বন্ধুরা, ‘ও সবার জন্য চিন্তা করে..’
Ritabrata Banerjee : 'এখন তো বহিষ্কৃত, তাহলে কি বিজেপিতে যোগ দেবেন ?' উত্তরে ঋতব্রত বললেন...
'এখন তো বহিষ্কৃত, তাহলে কি বিজেপিতে যোগ দেবেন ?' উত্তরে ঋতব্রত বললেন...
West Bengal News Live: বহিষ্কৃত TMC বিধায়ক ঋতব্রত, সন্দীপনের সঙ্গে শিউলি সাহা, জাভেদ খান-সহ একাধিক বিধায়কের বৈঠক
বহিষ্কৃত TMC বিধায়ক ঋতব্রত, সন্দীপনের সঙ্গে শিউলি সাহা, জাভেদ খান-সহ একাধিক বিধায়কের বৈঠক
TMC News : বিদ্রোহী বিধায়করা কি দল বেঁধে 'অন্য় তৃণমূল' গঠন করতে পারেন ? কত সংখ্যা প্রয়োজন ?
বিদ্রোহী বিধায়করা কি দল বেঁধে 'অন্য় তৃণমূল' গঠন করতে পারেন ? কত সংখ্যা প্রয়োজন ?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget