এক্সপ্লোর

Maharashtra Corona Crisis : মদ না পেয়ে স্যানিটাইজার, মৃত ছয়

করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী মহারাষ্ট্রে। উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার জানিয়েছেন, বর্তমানে যে বিধিনিষেধ রাজ্যে চলছে, তা চালিয়ে নিয়ে যাওয়া হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল সোমবার। সমস্ত জেলা থেকে তথ্য এবং মতামত নেওয়ার পরে নেওয়া হবে সিদ্ধান্ত।

ইয়াবতমল (মহারাষ্ট্র) : এ বড় দুঃসহ করোনাকাল। ভাইরাসের কোপে মৃত্যু। অক্সিজেনের অভাবে মৃত্যু তো হচ্ছেই। এবার মদের বদলে স্যানিটাইজার খেয়ে মারা গেলেন ছয়জন। ঘটনা মহারাষ্ট্রের। ইয়াবতমল জেলার বাণী শহরের। করোনার প্রকোপ কমাতে আংশিক লকডাউন চলছে মহারাষ্ট্রে । বন্ধ মদের দোকান। 

সংবাদসংস্থা আইএএনএস সূত্রে খবর, শুক্রবার সন্ধের দিকে তিন ব্যক্তিকে মুখ ও পাকস্থলীতে জ্বলন নিয়ে তড়িঘড়ি ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। পরে তিনজনই মারা যান। জেলা পুলিশ সুপার দিলীপ ভুজবল জানান, মদের বদলে স্যানিটাইজার খাওয়ার ফলে গত দুদিন ধরে তিনজনের মৃত্যু হয়েছে। নাম দত্তা লাঙ্গেওয়ার (৪২), সুনীল ডেঙ্গড়ে (৩৫), ভারত রুইকার (৩৮)।  দুর্ঘটনায় মৃত্যুর তিনটি মামলা রুজু হয়েছে। অন্য যে তিনজনের মৃত্যু হয়েছে, তারা অবশ্য হাসপাতালে যায়নি। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। স্থানীয় স্তরে ঘটনাটির তদন্ত করছেন বাণী থানার অফিসার ডিবি ভাদিকর। প্রাথমিক তদন্তের পর তিনি জানান, প্রথম ঘটনায় তিন ব্যক্তি কোথাও মদ না পেয়ে স্যানিটাইজার খান। ধারণা ছিল, স্যানিটাইজারে অ্যালকোহল থাকে। তাই তা মদের বিকল্প হতে পারে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁদের বাঁচানো যায়নি। পৃথক আরেকটি ঘটনায় স্যানিটাইজার খেয়েই তিনজনের মৃত্যুর খবর সামনে এসেছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হয়নি। 

ঘটনার জেরে মাইক্রো কনটেনমেন্ট জোন জারির ব্যাপারে জোর সওয়াল করেছেন কৃষক নেতা কিশোর তিওয়ারি। তাঁর বক্তব্য, বর্তমান যে লকডাউনের নীতি তা ব্য়ুমেরাং হতে পারে। মানুষ লকডাউনে আর বাধানিষেধে ক্লান্ত। তাঁর আরও দাবি, দিনে চারঘণ্টা যেমন অতি প্রয়োজনীয় পরিষেবামূলক দোকান খোলা থাকছে, স্থানীয় স্তরে মদের দোকানও খোলার অনুমতি দেওয়া উচিত। যাতে করে এ ধরনের ঘটনা এড়ানো যায়।   

এদিকে, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করছে মহারাষ্ট্রও । গত কদিন ধরে দৈনিক সংক্রমণ ষাট হাজারেরও বেশি। এরইমধ্যে মন্ত্রী নবাব মালিক ঘোষণা করেছেন, রাজ্যের সব নাগরিককে ফ্রিতে ভ্যাকসিন দেবে সরকার। পয়লা মে থেকে আঠেরো বছরের ঊর্ধ্বে সবাইকে ভ্যাকসিন দেওয়ার কথা আগেই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বিরোধী হয়েও জালিয়াতি! বিধানসভায় সই জালের পর্দাফাঁস, মুখ পুড়ল তৃণমূলের!
বিরোধী হয়েও জালিয়াতি! বিধানসভায় সই জালের পর্দাফাঁস, মুখ পুড়ল তৃণমূলের!
Virat Kohli: ইয়ো ইয়ো টেস্টে কোহলিকে 'বিরাট' চ্যালেঞ্জ, কে দিলেন?
ইয়ো ইয়ো টেস্টে কোহলিকে 'বিরাট' চ্যালেঞ্জ, কে দিলেন?
Samik On Abhishek: তলবের পরেও গরহাজির অভিষেক, কী বললেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ?
তলবের পরেও গরহাজির অভিষেক, কী বললেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ?
Shankar Ghosh: 'চাকরির সুযোগ, নারী সুরক্ষা, আইন শৃঙ্খলায় জোর দেব', শিলিগুড়ি নিয়েও পরিকল্পনা শঙ্কর ঘােষের
'চাকরির সুযোগ, নারী সুরক্ষা, আইন শৃঙ্খলায় জোর দেব', শিলিগুড়ি নিয়েও পরিকল্পনা শঙ্কর ঘােষের

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget