এক্সপ্লোর

Bihar Lockdown: ২৫ মে পর্যন্ত লকডাউন ঘোষণা বিহার সরকারের

ট্যুইট করে রাজ্যের মুখ্যমন্ত্রী এই খবর জানিয়েছেন

নয়াদিল্লি:  ২৫ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করল বিহার সরকার। আজ, বৃহস্পতিবার ট্যুইট করে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, ২৫ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হল। 

এদিন হিন্দিতে ট্যুইট করে নীতীশ কুমার লেখেন, ক্যাবিনেট বৈঠকে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। করোনা রোধে লকডাউন ইতিবাচক প্রভাব ফেলেছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত ১০ দিন লকডাউন জারি থাকবে রাজ্যে।

উল্লেখ্য, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে পাটনা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ে নীতীশ কুমারের সরকার। এরপর প্রাথমিকভাবে ৪ মে লকডাউন জারি করে রাজ্য। জানিয়ে দেওয়া হয় শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড় মিলবে। জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনও ক্ষেত্র ছাড় দেওয়া হবে না।

লকডাউন নিয়ে বিস্তারিত গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য সরকার। গাইডলাইনে রাজ্য সরকার জানিয়েছে,

১. সব ধর্মীয় স্থান বন্ধ থাকবে।

২. স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।

৩. বন্ধ থাকবে জিম, সিনেমা হল, পার্ক, সুইমিং পুল।

৪. বন্ধ রাখা হবে সব ধরনের জমায়েত।

৫. সবজি, ফল, মাংস, মাছ, ডিম বিক্রি করা যাবে।

৬. বাজার কতক্ষণ খোলা রাখা যাবে তা ঠিক করবে স্থানীয় প্রশাসন।

৭. রেস্টুরেন্ট, ধাবা থেকে হোম ডেলিভারি ব্যবস্থা চালু থাকবে। বসে খাওয়ার ব্যবস্থা থাকবে না।

উল্লেখ্য, সারা দেশের মতো বিহারেও আছড়ে পড়েছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ। এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে মাত্রাতিরিক্ত সংক্রমণ শুরু হয় বিহারে। বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৯৯ হাজার ৬২৩। নীতীশ কুমারের দাবি, লকডাউনের জেরে দৈনিক সংক্রমণ অনেকটাই কমেছে রাজ্যে। রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ৪ মে বিহারে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার ৪০০। মৃত্যু হয়েছিল ৮২ জনের। আজ, বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের সংখ্যা ৯ হাজার ৮৬৩। মৃত্যু হয়েছে ৭৪ জনের।

 

 

সেরা শিরোনাম

Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
I.N.D.I.A Bloc: রাহুল গাঁধী, I.N.D.I.A শিবিরে সঙ্গে দেখা করতে নারাজ CJI সূর্যকান্ত, অনুরোধ খারিজ
রাহুল গাঁধী, I.N.D.I.A শিবিরে সঙ্গে দেখা করতে নারাজ CJI সূর্যকান্ত, অনুরোধ খারিজ

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget