এক্সপ্লোর

Covid19 Update: বাড়িতে পড়ে হিন্দু বৃদ্ধের দেহ, ঈদের নামাজ সেরে শেষকৃত্য করলেন মুসলিম যুবকরা

মহামারির আতঙ্ক সরিয়ে ঈদের দিন হিন্দু বৃদ্ধকে দাহ করতে এগিয়ে মুসলিম গ্রামবাসীরা

হুগলি: করোনা আবহে সম্প্রীতির ছবি। মহামারির আতঙ্ক সরিয়ে ঈদের দিন হিন্দু বৃদ্ধকে দাহ করতে এগিয়ে মুসলিম গ্রামবাসীরা। হুগলির পোলবা-দাদপুর ব্লকের বাবনান গ্রামের ঘটনা। ঈদের দিন নামাজ পড়তে বেরিয়েছিলেন আশিক মোল্লা গোলাম, সুবানী গোলাম, সাব্বার সেখ, সানিরা। জানতে পারেন গ্রামেরই বাহাত্তর বছরের হরেন্দ্রনাথ সাধুখাঁ গতকাল রাতে মারা গিয়েছেন। দেহ তখনও পড়ে। এরপরই উদ্ধারে হাত লাগান সুবানী, সাব্বার, সানিরা।

গত তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন ওই বৃদ্ধ। করোনা পরীক্ষা করার আগেই তার মৃত্যু হয়। করোনা নিয়ে আতঙ্কের জেরে প্রতিবেশীদের কেউ তাঁর বাড়িতে যায়নি। আজ সকাল পর্যন্ত বাড়িতেই পড়ে থাকে মৃতদেহ। বৃদ্ধের ছেলে চন্দন সাধুখাঁও কিছু কিনারা করতে পারছিলেন না। ঈদের নামাজ শেষ হতেই তাড়া হাজির হন হরেন সাধুখাঁর বাড়িতে। নিজেরাই খাট বেঁধে মৃতদেহ ফুল দিয়ে সাজিয়ে কাঁধে করে নিয়ে যান স্থানীয় শিরপুল শ্মশানে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে। 

করোনা আবহে ত্রস্ত গোটা দেশ। প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টায় অমানবিক ছবির সাক্ষী হচ্ছেন অনেকেই। ভয়েই সাহায্যের হাত বাড়াচ্ছেন না কেউ। বাড়িতে দীর্ঘক্ষণ পড়ে থাকছে আক্রান্তের মৃতদেহ। গোটা রাজ্যজুড়ে যখন অমানবিকতার ছবিটা প্রকট, ঠিক তখনও অন্য দৃশ্যের সাক্ষী হল হুগলি এই গ্রাম। আজ একদিকে ঈদ, আবার অন্যদিকে অক্ষয় তৃতীয়া। তিথির মেলবন্ধনের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির এই ছবি আবারও স্বস্তি দিচ্ছে সকলকে।

উল্লেখ্য, রাজ্যের করোনা পরিস্থিতি ভাল নয়। রোজই বাড়ছে আক্রান্তের সংখ্য়া। ইতিমধ্যেই ২০ হাজারের গণ্ডি টপকে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ২১ হাজার প্রায়। বৃহস্পতিবারের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৮৩৯ জন। মারা গিয়েছেন ১২৯ জন। 

একলাফে ১ হাজার ৫২৯ জন বেড়ে এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩০ হাজার ২১৩ জনে। তবে গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১৮১ জন। যার ফলে এই মুহূর্তে রাজ্যে করোনামুক্তির হার পৌঁছে গেল ৮৬.৬৮ শতাংশে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Paper Leak : নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আঁচ এবার কলকাতায়, শিয়ালদা-ধর্মতলা মিছিল
নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আঁচ এবার কলকাতায়, শিয়ালদা-ধর্মতলা মিছিল
Paper Leak Protest: শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে ভাবনাচিন্তার জন্য় কাল পর্যন্ত সময়, সরকারপক্ষ-CJP বৈঠকে আর কী ঠিক হল?
শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে ভাবনাচিন্তার জন্য় কাল পর্যন্ত সময়, সরকারপক্ষ-CJP বৈঠকে আর কী ঠিক হল?
Kunal Ghosh : কুণাল ঘোষের বিরুদ্ধে এবার স্বাধিকারভঙ্গের নোটিস, 'আমি পরিষ্কার বলছি...'
কুণাল ঘোষের বিরুদ্ধে এবার স্বাধিকারভঙ্গের নোটিস, 'আমি পরিষ্কার বলছি...'
NEET Paper Leak: নিট প্রশ্নফাঁসকাণ্ডে ফার্স্ট ট্র্যাক কোর্ট, বিল তৈরিতে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার, কী শাস্তির বিধান?
নিট প্রশ্নফাঁসকাণ্ডে ফার্স্ট ট্র্যাক কোর্ট, বিল তৈরিতে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার, কী শাস্তির বিধান?

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget