এক্সপ্লোর

Mrinal Singh on Coronavirus: দুঃস্থদের সাহায্য থেকে অক্সিজেন সিলিন্ডারের জোগান, দুঃসময়ে সমাজের পাশে শিক্ষক

এলাকায় ঘুরে ঘুরে বিলি করছেন মাস্ক স্যানিটাইজার। কাউকে মাস্ক ছাড়া দেখলেই সচেতন করছেন।

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: তিনি সমাজ গড়ার কারিগর। এই দুঃসময়, সমাজের এক শ্রেণির দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এক শিক্ষক। বেতনের একটা অংশ দিয়েছেন দুঃস্থদের সাহায্যে। করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন খাবার, প্রয়োজনীয় সামগ্রী। একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে কিনে দিয়েছেন অক্সিজেন সিলিন্ডার। এলাকায় ঘুরে ঘুরে বিলি করছেন মাস্ক স্যানিটাইজার। কাউকে মাস্ক ছাড়া দেখলেই সচেতন করছেন।

সঙ্কটকালে অন্যরকম ভরসা জোগাচ্ছে রায়গঞ্জের শিক্ষকের সামাজিক ভাবনা। তিনি মৃণাল সিংহ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মহারাজা জগদীশনাথ হাইস্কুলের শিক্ষক।  পেশায় শিক্ষক কিন্তু নেশা আর্তের পাশে দাঁড়ানো। মৃণাল সিংহ বলেন, শিক্ষকরা বসে বসে মাইনে দিচ্ছি। আমি চাই প্রতিটা স্কুলে সেফ হোম হোক। চিকিত্স্ক, নার্সরা কাজ করুক। সেইসঙ্গে আমাদের ইনভলভ করুক।

করোনা আবহে, গত একবছরে, ভয়ঙ্কর ধাক্কা খেয়েছে অর্থনীতি। লকডাউনে চাকরি হারিয়েছেন অসংখ্য মানুষ। থমকে গেছে ব্যবসা-বাণিজ্য। এই পরিস্থিতিতে, সেইসব দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন রায়গঞ্জের বীরনগরের বাসিন্দা মৃণাল সিংহ। তিনি বলেন, ২০ শতাংশ মাইনে দিয়ে দেব। যেভাবে সাহায্য করতে হয় করব। রায়গঞ্জ মেডিক্যাল কলেজে অনেক রোগীর আত্মীরা বাইরে থাকে। তাঁদের খাবার পৌঁছে দেব।

করোনা আবহে দিকে দিকে আতঙ্কের ছবি। একদিকে বাড়ছে মৃত্যু মিছিল, তেমনই বাড়ছে আক্রান্তের সংখ্যাও। অক্সিজেন সঙ্কট থেকে হাসপাতালে গিয়েও চিকিৎসা না মেলার অভিযোগ। দেশ তো বটেই, এরাজ্যেও এমন একাধিক অভিযোগ সামনে এসেছে। এই সঙ্কটকালীন পরিস্থিতিতে কার্যত কল্পতরুর ভূমিকা পালন করছেন মৃণাল সিংহ।

মাস্টারমশাইকে এই যুদ্ধে পাশে পেয়ে খুশি রায়গঞ্জবাসী। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য কৌশিক চক্রবর্তী বলেন, আমাদের কাছে আর্থিক সাহায্য করবেন বলেছেন। অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন। আরও দেবেন বলেছেন। সাধারণ মানুষও এভাবেই এগিয়ে আসুক।

২০২০-র শুরুর দিক থেকেই রাজ্যে বন্ধ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। অনলাইনে চলছে পড়াশোনা। শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি পঠনপাঠন বন্ধ। বাড়িতেই সময় কাটছে শিক্ষকদের। সেই সময়টাতেই করোনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন মৃণাল সিংহ। অনুপ্রেরণা যোগাচ্ছেন অন্যদের।

 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Tamil Nadu News : '৫৯ জন বিধায়কই নেবেন না সরকারি গাড়ি', বিজয়ের 'অফার' প্রত্যাখ্যান ডিএমকে-র ; নেপথ্যে 'ঋণ'
'৫৯ জন বিধায়কই নেবেন না সরকারি গাড়ি', বিজয়ের 'অফার' প্রত্যাখ্যান ডিএমকে-র ; নেপথ্যে 'ঋণ'
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
CJP Protest : 'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget