এক্সপ্লোর

Coronavirus Update: বাড়ল মৃতের সংখ্যা, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১,৭৩৩

মিটিং, মিছিল। জনসভায় উপচে পড়া ভিড় হচ্ছে। তার সঙ্গেই পাল্লা দিয়ে উঠছে করোনার গ্রাফ

কলকাতা: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ৭৩৩। রাজ্যে একদিনে করোনায় ৪ জনের মৃত্যু। কলকাতায় একদিনে আক্রান্ত ৫১৩। ২জনের মৃত্যু। হাওড়ায় একদিনে সংক্রমিত ১৫৯। ২জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় একদিনে ৩৩১ জন করোনা আক্রান্ত।

বাড়ছে গরম। সেই সঙ্গে ভোট-বঙ্গে চড়ছে রাজনীতির পারদ। মিটিং, মিছিল। জনসভায় উপচে পড়া ভিড় হচ্ছে। তার সঙ্গেই পাল্লা দিয়ে উঠছে করোনার গ্রাফ। সাধারণ মানুষ যখন মজে রয়েছেন নির্বাচনে। সভা, মিছিলে থিকথিক করছে ভিড়।  তখন, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যাবৃদ্ধি নিয়ে আশঙ্কার সুর চিকিৎসকদের গলায়। চিকিত্‍সকদের একটা বড় অংশ বলছে, দেশের বহু জায়গায় করোনার সেকেন্ড ওয়েভ বা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। সেই সময় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যাবৃদ্ধি ফের উৎকণ্ঠা বাড়াচ্ছে।  

এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ-সহ সব রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব। সূত্রের খবর, সেই বৈঠকে, করোনা পরীক্ষা বৃদ্ধি, সংক্রমিতদের সংস্পর্শে কারা এসেছেন তা খুঁজে বের করা, আইসোলেশনে জোর দেওয়া এবং করোনা বিধি মানার উপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও, বৈঠকে ভ্যাক্সিনেশন বৃদ্ধি করতে বলা হয়েছে বলে সূত্রের খবর। বৃহস্পতিবারের তুলনায় এদিন করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৫০০ বেশি। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, এদিন রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭৪ জন। করোনায় মৃত্যু হয়েছিল ২ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে দৈনিক সংক্রমণে রেকর্ড। দেশে একদিনে করোনা আক্রান্ত হলেন প্রায় সাড়ে ৮১ হাজার মানুষ। রাজ্যেও বাড়ছে সংক্রমণ। একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ৭০০ পার, মৃত ৪। ভোট-বঙ্গে সংক্রমণ বৃদ্ধি নিয়ে উৎকণ্ঠায় চিকিৎসকরা। গত ২৪ ঘণ্টায় দেশে ৮১ হাজার ৪৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ছ’মাসে এটাই একদিনে সর্বোচ্চ সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৬৯ জনের। দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী আলিয়া ভট্ট। এদিনই হাসপাতালে ভর্তি করা হয়েছে করোনা আক্রান্ত সচিন তেন্ডুলকরকে। করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য ছত্তীসগঢ়ের দুর্গে সম্পূর্ণ লকডাউন শুরু হয়েছে।

 

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget